Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৪৬ মা'আরিফুল হাদীস অতি গুরুত্বপূর্ণ মূলনীতির ঘোষণা দিয়েছেন । ঘোষণাটি এই যে, আমাদের যুদ্ধের উদ্দেশ্য এ ছাড়া অন্য কিছুই নয় যে, আল্লাহ্‌র বান্দাদেরকে তার আনুগত্য ও বন্দেগীর পথে নিয়ে আসা হবে এবং তাদেরকে চিরস্থায়ী আযাব থেকে মুক্তি দেওয়া হবে ৷ অতএব, যে কেউ আল্লাহ্‌র দ্বীনকে গ্রহণ করে নেবে এবং আল্লাহ্‌র আনুগত্যের স্বীকৃতি দিয়ে তারই নির্ধারিত জীবনধারা তথা ইসলামকে নিজের দ্বীন বানিয়ে নেবে, তার জীবন ও সম্পদ আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। “তবে ইসলামেরই কোন আইনে যদি হস্তক্ষেপ করা হয়” কথাটির মর্ম এই যে, সে যদি ইসলাম গ্রহণ করার পর এমন কোন অপরাধে লিপ্ত হয়, যার কারণে স্বয়ং আল্লাহ্র আইনেই তাকে শারীরিক অথবা আর্থিক কোন শাস্তি দিতে হয়, তাহলে আল্লাহ্‌র বিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে । লা-ইলাহা ইল্লাল্লাহ্‌' বলার কারণে এবং মুসলমান হওয়ার কারণে সে এই আইনগত শাস্তি ও দন্ড থেকে রেহাই পাবে না। “তার হিসাব-নিকাশের ভার থাকবে আল্লাহ্র উপর” একথাটির মর্ম হল, যে ব্যক্তি ইসলামের কালেমা পাঠ করে তার ঈমান গ্রহণের বিষয়টি আমাদের সামনে প্রকাশ করে দেবে, আমরা তাকে মু'মিন এবং মুসলমান স্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দেব এবং তার সাথে মু'মিন মুসলমানের মতই ব্যবহার কর্ব, কিন্তু বাস্তবে যদি তার নিয়্যতে কোন গোলমাল থাকে এবং তার অন্তরে কোন কৃত্রিমতা থাকে, তাহলে এর হিসাব নেওয়ার ভার আখেরাতে আল্লাহ্‌ তাআলার উপর ন্যস্ত থাকবে । তিনি যেহেতু আলেমুল গায়েব এবং অন্তর্ধামী, তাই তিনিই তার হিসাব বুঝে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদীসটি প্রায় একই শব্দমালায় মুসলিম শরীফে হযরত জাবের এবং তারেক আশজায়ী (রাঃ) থেকেও বর্ণিত হয়েছে । অপর কয়েকজন সাহাবী এ বিষয়বস্তুটি কিছুটা বিস্তারিতভাবেও বর্ণনা করেছেন, যার দ্বারা এ হাদীসের বিষয়বস্তুটি আরো বেশী স্পষ্ট হয়ে ফুটে উঠে । আমরা এগুলো থেকে কয়েকটি রেওয়ায়াত এখানে উল্লেখ করছি। 188 2.০ ৮6০7০ 5... ৩০৩০০ ৪০৮ ৮ ০ ্ 9০5757৮৮৩৩০ 59৮5০ দ্র. ৮৪০৮৪৮৮8৯৮4 ৪৮ 8৮-5৬-588৮... ০৮ &5 ০০:০৪ 94০ 8 78186৬০০৪০০. ০ | 4115504505১ ০ ০০৮০5 151055155 5 9৯ ০০১05 এ থ। ঝ। 2 01174 ১. ত৩৩৮৯:০ দা ০০ (147১ ১13০) * ৭| ০০৮০৬ ৮৬৯ ২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) সুত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন £ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আমি যেন মানুষের সাথে যুদ্ধ অব্যাহত রাখি, যে পর্যন্ত না তারা “লা-ইলাহা ইল্লাল্লাহ্‌'র সাক্ষ্য দেয় এবং আমার প্রতি এবং আমি যে হেদায়াত নিয়ে এসেছি এর প্রতি বিশ্বাস স্থাপন করে নেয় । অতএব, যখন তারা এমনটি করে নেবে, তখন তারা নিজেদের জীবন ও সম্পদকে নিরাপদ করে নিতে পারবে । তবে ইসলামেরই কোন আইন ও অধিকারের কারণে যদি তা ক্ষুণ্ন হয়। আর তাদের হিসাব থাকবে আল্লাহ্‌র উপর ন্যস্ত। ___মুসলিম ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।