Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 88 মা'আরিফুল হাদীস ২০। হযরত আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ঃ যখন আল্লাহ্‌ তাআলা আমার অন্তরে ইসলাম গ্রহণের মানসিকতা সৃষ্টি করে দিলেন, তখন আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে নিবেদন করলাম, আপনার ডান হাতটি বাড়িয়ে দিন, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করব তিনি তখন নিজের ডান হাতটি বাড়িয়ে দিলেন, কিন্তু আমি আমার হাত ফিরিয়ে নিলাম । হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ হে আমর! তোমার কি হল ? অর্থাৎ, তুমি তোমার হাত কেন ফিরিয়ে নিলে ?) আমি নিবেদন করলাম, আমি একটি শর্ত লাগাতে চাই । তিনি বললেন ঃ তুমি কি শর্ত আরোপ করতে চাও? আমি আরয করলাম, আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয় । হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ঃ হে আমর! তোমার কি একথা জানা নেই যে, ইসলামগ্রহণ পূর্ববর্তী সকল গুনাহকে ধ্বংস করে দেয়, হিজরতও পূর্ববর্তী গুনাহসমূহকে শেষ করে দেয় এবং হজ্জও পূর্ববর্তী গুনাহসমূহকে দূর করে দেয় | ___মুসলিম ব্যাখ্যা $ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহমাফীর ক্ষেত্রে ইসলাম ছাড়া হিজরত ং হজ্জের প্রভাবের কথা এই স্থানে এ বিষয়টি প্রকাশ করার জন্য বলেছেন যে, ইসলাম তো ইসলামই; এর কোন কোন আমলের মধ্যেও গুনাহ থেকে পবিত্র করে দেওয়ার শক্তি রয়েছে। তবে এখানে দু'টি বিষয় বিশেষভাবে লক্ষণীয় ঃ (১) ইসলাম গ্রহণ এবং হিজরত অথবা হজ্জ করার এই প্রভাব এ অবস্থায় প্রতিফলিত হবে, যখন এ কাজগুলো খাঁটি নিয়্যতে এবং আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হবে । (২) শরীঅতের দলীল-প্রমাণ ছ্বারা এ কথা স্বস্থানে স্বীকৃত যে, কারো জিম্মায় যদি আল্লাহ্‌র বান্দাদের কোন হক থাকে, বিশেষ করে অর্থ সংক্রান্ত হক থাকে, তাহলে ইসলাম গ্রহণ অথবা হিজরত কিংবা হজ্জের দ্বারা এ হক মাফ হবে না। এ ব্যাপারটি পাওনাদারদের নিকট থেকে পরিষ্কার করে নিতে হবে । কুফর ও শিরকের জীবন থেকে তওবা করে ইসলাম গ্রহণ করলে যে অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়, এর প্রতিশ্রতি কুরআন শরীফেও দেওয়া আছে৷ আল্লাহ্‌ তা“আলা এরশাদ করেন ঃ হে রাসূল! আপনি এসব লোকদের বলে দিন, যারা কুফরীতে লিপ্ত হয়েছে, তারা যদি (কুফরী থেকে) ফিরে আসে, তাহলে তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে । (সূরা আনফাল) £৬৩ পট ৩:8824 পভ ৪ ০০৮ ৪৬ চি ৮. ০৬% ০০ পা ধরাভিত ৩ ০5 ০6৮ 2 5787 রুহি 5 ৬ এজ রি ৭ নাতে ৮ £ পতল পাঠ ৩৩ ৮ , কিক. ৮ ভ্ ও.৬: তা প £ ৫ ৮ ৬ ্ রা (৬১। ০1১০) * (5 401 ১১৩91 21 ৯৪ 4০এ ৮৯০০৪ হণ জা ২১। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন £ কোন বান্দা যখন ইসলাম গ্রহণ করে নেয় এবং তার এই ইসলাম সুন্দর হয়, তখন ইতিপূর্বে সে যেসব মন্দ কাজ করেছিল, আল্লাহ্‌ তা“আলা ইসলাম গ্রহণের বরকতে সেগুলো ক্ষমা করে দেন। তারপর তার ভাল-মন্দের হিসাব এই থাকে যে, একটি পুণ্যের উপর দশ থেকে সাত শ গুণ পর্যন্ত সওয়াব লিখা হয়, আর মন্দ কাজ করলে সে ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।