Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা“আরিফুল হাদীস ৪৩ পাপী মুসলমান জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের জন্য জাহান্নাম থেকে নিফৃতিপ্রাপ্ত মুমিনরা আল্লাহ্‌ তা“আলার দরবারে খুবই অনুনয় বিনয়ের সাথে ক্ষমা ও অনুগ্রহের প্রার্থনা জানাবে । আল্লাহ্‌ তা'আলা তাদের এই অনুরোধ ও প্রার্থনা মঞ্রর করে তাদেরকেই অনুমতি দিয়ে বলবেন £ যাও, তোমরা যার মধ্যে এক দীনার পরিমাণও কল্যাণ দেখ তাকেই বের করে নিয়ে আস । ফলে এ ধরনের প্রচুর সংখ্যক লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। তারপর আবার তাদেরকে বলা হবে, এবার গিয়ে দেখ, যাদের মধ্যে অর্ধ দীনার কল্যাণেরও সন্ধান পাও তাদেকেও বের করে নিয়ে আস । এর ফলে এ ধরনের প্রচুর সংখ্যক লোককে বের করে নিয়ে আসা হবে। তারপর আবার হুকুম হবে যে, যাও, এমন লোকদেরকেও বের করে নিয়ে আস, যাদের মধ্যে অণু পরিমাণ কল্যাণও তোমরা দেখতে পাও। এর ফলে এমন স্তরের অনেক লোককে বের করে আনা হবে । পরিশেষে এই সুপারিশকারীরাই নিবেদন করবে ঃ হে প্রতিপালক! আমরা জাহান্নামে এমন কাউকে আর ছেড়ে আসিনি, যার অন্তরে কিছুটা কল্যাণ (তথা ঈমানের নূর) আছে। তারপর আল্লাহ্‌ তা“আলা বলবেন £ ফেরেশতারাও সুপারিশ করেছে, নবীরাও সুপারিশ করেছে এবং মুমিনরাও সুপারিশ করেছে। এখন কেবল পরম দয়াময় (আল্লাহ্‌ তা'আলা)-এর পালাই অবশিষ্ট । এই বলে স্বয়ং আল্লাহ্‌ তা'আলা তার রহ্মত ও ক্ষমার হাতে এমন লোকদেরকেও বের করে নিয়ে আসবেন, যারা কখনো কোন নেক আমলই করেনি । হযরত আবু সাঈদ খুদরী রোঃ)-এর এ হাদীসের শেষে এসব লোকদের ব্যাপারে একথাটিও রয়েছে ঃ এরা হচ্ছে আল্লাহ্‌ তা“আলার পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত লোক । আল্লাহ্‌ তা“আলা এদেরকে কোন আমল ও কল্যাণের বিনিময় ছাড়াই জান্নাতে দাখিল করবেন । এরা হবে এসব লোক, যাদের কাছে খুবই দুর্বল ও ক্ষীণ ঈমান ছাড়া নেক আমল ও পুণ্যের কোন পুঁজিই থাকবে না; কিন্তু আল্লাহ্‌ তা'আলা শেষ পর্যন্ত নিজ দয়া ও অনুগ্রহে তাদেরকেও জান্নাতে দাখিল করে দিবেন। এ মাসআলা ও প্রসঙ্গটি নিয়ে ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে 'মুরজিয়া' এবং “খারেজী* উভয় সম্প্রদায় বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল । (মুরজিয়ারা বলত, মুমিন হওয়ার জন্য কেবল অন্তরের বিশ্বাসই যথেষ্ট, আমলের কোন প্রয়োজন নেই । পক্ষান্তরে খারেজীরা বলত যে, আমল ছেড়ে দিলে মানুষ মুমিনই থাকে না; বরং কাফের হয়ে যায় ।) বর্তমানেও কোন কোন মহলের প্রবণতা মুরজিয়াদের মত মনে হয়, আবার অন্য মহলের ঝোঁক খারেজীদের মতবাদের প্রতি লক্ষ্য করা যায়। এই জন্যই আমরা হাদীসের মূল ব্যাখ্যার বাইরে এ কয়টি লাইন লিখা জরুরী মনে করেছি । ইসলাম খ্রহণের দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যায় ৭৮০ এ রি তে ৪ তা 958 বু এ (4০০১০ ১১০5০ (০) ০। 5১015455205 5 ০৪ 2১০৮৪ ৫9০১১ এনা অন্ত 89 3 ধও ০৫ ০2421958101 ৬৮০ 6০৪ 106 ০185 018 5০৮১: 08:41 (44১1০) * 45 ০৫০7৯: ৮৯ 015 কও ০৫ ০15 ৪৮৫। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।