০0910061015 ঘি] সতর্কবাণী ৷ তাই এ ক্ষেত্র, পরিবেশ এবং শ্রোতাদের অবস্থা ও বৈশিষ্ট্যকে সামনে রেখে এগুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে৷ এসব বিষয় বিবেচনায় না রেখে সাধারণ লিখকদের রচিত বইপত্রের মত যদি চিন্তা করা হয়, তাহলে বিভিন্ন ধরনের জটিলতা ও সংশয় সৃষ্টি হতে পারে । আর এই সুক্ষ বিষয়টির প্রতি লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ্ কোন জটিলতা ও প্রশ্রের সৃষ্টি হবে না। যেহেতু এই সংকলনটির আসল উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ভান্ডারে সংরক্ষিত শিক্ষা ও হেদায়াতকে এই যুগের সাধারণ শিক্ষিত মুসলমানদের কাছে পৌছে দেওয়া এবং তাদের জন্য নবীর অনুসরণের পথ সহজ করে দেওয়া, তাই হাদীসের অনুবাদ বাক্যবিন্যাস ও শাব্দিক তরজমার অনুসরণ করাকে জরুরী মনে করা হয়নি; বরং হাদীসের উদ্দেশ্য ও মর্মকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার প্রতিই লক্ষ্য রাখা হয়েছে। এ জন্য অনুবাদ ও ব্যাখ্যার ক্ষেত্রে ভাষাও যথাসম্ভব সহজ ব্যবহার করা হয়েছে। যেসব হাদীসের ব্যাপারে কোন মহলে ভুল বুঝাবুঝি রয়েছে অথবা কোন কোন ত্রান্তবিশ্বাসী লোক এসব হাদীসের দ্বারা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে থাকে, এগুলোর ব্যাখ্যার বেলায় এ “লা ইলাহা ইল্লাল্লাহ" বলার উপর জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে অথবা প্রত্যেক কালেমা পাঠকারীর উপর জাহান্নামের আগুন হারাম হওয়ার কথা বলা হয়েছে। অনুরূপভাবে কোন কোন হাদীসে এমন ব্যক্তিকে কাফের বলতে নিষেধ করা হয়েছে, যে মুসলমানদের যবেহকৃত প্রাণীর গোশ্ত খায় ও তাদের কেবলার অনুসরণ করে । আবার এর বিপরীত কোন কোন হাদীসে কোন কোন গুনাহ সম্পর্কে বলা হয়েছে যে, যারা এতে লিপ্ত হয় তারা মুসলমানই থাকে না এবং ঈমানের মধ্যে তার কোন অংশই নেই। মোটকথা, এ ধরনের জটিল ও ব্যাখ্যাযোগ্য হাদীসসমূহের ব্যাখ্যা আল্লাহ্ তাআলার তওফীক ও তার বিশেষ সাহায্যে এমনভাবে করা হয়েছে যে, এটা অধ্যয়ন করার পর ইনশাআল্লাহ কোন বিভ্রান্তির অবকাশ থাকবে না । তবে কারো ভাগ্যে যদি আল্লাহ্র পক্ষ থেকে হেদায়াত ও সুমতি নির্ধারিত না হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা । হাদীস নং ১ থেকে ৭০ পর্যন্ত কোন শিরোনামের অধীন মূল হাদীসের পূর্বে কোন সূচনা বক্তব্য লেখা হয়নি এবং এর প্রয়োজনও মনে করা হয়নি । কিন্তু পরের যে হাদীসগুলো বরযখ জগত, কবরের আযাব এবং কেয়ামত ও আখেরাতের সাথে সংশ্লিষ্ট, এগুলো বুঝানোর জন্য মূল হাদীসের পূর্বে যেখানে যেখানে ভূমিকা ও ব্যাখ্যামূলক নোট লেখার প্রয়োজন মনে করেছি, সেখানে এই ধরনের নোট লিখে দিয়ে পাঠকদের চিস্তাকে পরিষ্কার ও দ্বিধামুক্ত করার চেষ্টা করেছি। বস্তুতঃ বরযখ, কেয়ামত, পুলছিরাত, মীযান, হাউযে কাউছার, শাফাআত, জান্নাত, জাহান্নাম এবং দীদারে এলাহী ইত্যাদি বিষয়াবলী সম্পর্কে যে বিস্তারিত ভূমিকামূলক নোট লিখে দিয়েছি, আশা করা যায়, পাঠকদের জন্য এটা চিত্তের প্রশান্তি ও ঈমান বৃদ্ধির কারণ হবে ইনশাআল্লাহ্ । ড/৬/৬/.911001109.00])
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.