০0910061015 মা'আরিফুল হাদীস ৪১ অতএব, উপরে উল্লেখিত হাদীসের ব্যাপারে এটাও খুবই যুক্তিযুক্ত যে, হযরত আবূ হুরায়রা (রাঃ) যখন বনূ নাজ্জারের এঁ বাগানে গিয়ে পৌছলেন, তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্ তা'আলার অসীম রহমতের দরিয়া ও তার অপার অনুগ্রহের দ্যুতির কল্পনা ও পর্যবেক্ষণে নিমগ্ন ছিলেন। এ অবস্থায় তিনি হযরত আবু হুরায়রাকে প্রমাণ হিসাবে নিজের পাদুকা মুবারক দিয়ে তওহীদের সাক্ষ্য দানকারী প্রতিটি মানুষকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিতে নির্দেশ দিয়ে থাকবেন। কিন্তু হযরত ওমর (রোঃ) যেহেতু এই বিষয়টির স্বরূপ এবং এসব অবস্থার উত্রাই ও তদন্ত না করা পর্যন্ত আবু হুরায়রাকে বিষয়টির ঘোষণা দিতে বারণ করে থাকবেন । অন্যরূপে কথাটি এভাবেও বলা যায় যে, এ সময় হযরত ওমর (রাঃ)-এর উপর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের এ বিশেষ ভাব অর্থাৎ দয়া ও আশার প্রাবল্য) আল্লাহ্র পক্ষ থেকে উদঘাটিত হয়ে গিয়েছিল। আর তিনি নিজের ঈমানী অন্তদৃষ্টি দ্বারা এ কথা বিশ্বাস করে নিয়েছিলেন যে, যখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ অবস্থার প্রাবল্য থাকবে না এবং এ ঘোষণার অন্য দিকটি যখন তার সামনে তুলে ধরা হবে, তখন তিনি নিজেই এটা নিষেধ করে দেবেন । যেমন, বাস্তবে তাই হয়েছিল৷ এ ধরনের নাজুক ক্ষেত্রে সঠিক বিষয়ের উপলব্ধি ও বাস্তবতার অনুধাবন হযরত ওমর (রাঃ)-এর একটি অনন্য বৈশিষ্ট্য ৷ হাদীস শরীফে এ বৈশিষ্ট্যের কারণে হযরত ওমরকে “মুহাদ্দাস' নামে অভিহিত করা হয়েছে। আরেকটি মৌলিক কথা, যার দ্বারা এ ধরনের অনেক হাদীসে উত্থাপিত প্রশ্ন ও আপত্তির নিরসন হয়ে যায় এই ধরনের আয়াত ও হাদীসের উপর চিস্তা-গবেষণা করার সময় একটি মৌলিক বিষয় হিসাবে এটাও মনে রাখার মত যে, এই ধরনের সুসংবাদে বক্তার উদ্দেশ্য ও দৃষ্টি থাকে কোন ভাল কাজের নিজস্ব গুণ এবং তার প্রকৃত প্রভাব ও ফলাফল বাতলে দেওয়া । সেখানে এ দিকে দৃষ্টি দেওয়া হয় না যে, অন্য কোন কাজের দাবী যদি এর বিপরীত হয়, তাহলে পরে পরিণাম কি হবে। আর এটা ঠিক এমনই, যেমন চিকিৎসা বিজ্ঞানের পুস্তকসমূহে এ নীতির ভিত্তিতেই ওষধের গুণাগুণ বর্ণনা করা হয়ে থাকে । যেমন, লেখা থাকে, যে ব্যক্তি ত্রিফলা ব্যবহার করবে সে সর্বদা সর্দি থেকে নিরাপদ থাকবে । এর দ্বারা কেউ যদি এ কথা বুঝে নেয় যে, কেউ যদি ব্রিফলা খাওয়ার সাথে সাথে চর্বি, টক ইত্যাদি সর্দি উৎপাদক জিনিসগুলোও সব সময় খেতে থাকে, তাহলেও তার কখনো সর্দি হবে না, তবে এটা চরম নিরুদ্ধিতা ও চিকিৎসকদের কথার মর্ম উপলব্ধি না করারই প্রমাণ হবে । এ মূলনীতির আলোকে এই ধরনের হাদীসসমূহের উদ্দেশ্য কেবল এতটুকুই যে, তওহীদ ও রেসালতের সাক্ষ্যদানের নিজস্ব দাবী এটাই যে, এর দ্বারা মানুষ জাহান্নামের আযাব থেকে নিরাপদ থাকবে এবং জান্নাতে যাবে । কিন্তু সে যদি দুর্ভাগ্যবশতঃ এমন কিছু খারাপ আমলও করে থাকে, যেগুলোর নিজস্ব দাবী শাস্তি পাওয়া এবং জাহান্নামে যাওয়া বলে কুরআনে বলা হয়েছে, তাহলে এগুলোও তার নিজস্ব কিছু না কিছু প্রভাব দেখিয়েই ছাড়বে । এই ছোট তত্ত্ কথাটি স্মরণে রাখলে সুসংবাদ ও সতর্কবাণী এবং উৎসাহদান ও ভয় প্রদর্শন সম্পর্কীয় শত শত হাদীসের বেলায় মানুষের মধ্যে যে ভুল বুঝাবুঝি এবং এর কারণে যে জটিলতা সৃষ্টি হয়, ইনশাআল্লাহ তা আর থাকবে না। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।