Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 8০ মা'আরিফুল হাদীস কঠোর ব্যবহার ও বলপ্রয়োগ করলেন । কেননা, নবুওয়াতের পদমর্যাদা ও নবীর বিভিন্ন অবস্থা সম্পর্কে তার পূর্ণ জ্ঞান থাকার দরুন তার পূর্ণ বিশ্বাস ছিল যে, এই ব্যাপক সুসংবাদের ক্ষতিকর দিকটি যখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে, তখন তিনিও এটাকে অনুপযোগীই মনে করবেন এবং আবু হুরায়রাকে এর ব্যাপক প্রচার থেকে নিষেধ করে দেবেন। বস্তুতঃ শেষ পর্যন্ত তাই হয়েছিল। এখানে এ কথাটিও স্মরণ রাখা চাই যে, একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মো'আয (রাঃ)-কেও এমন সুসংবাদ শুনিয়েছিলেন। (এ হাদীসটি ১৩নং ক্রমিকে ইতিপূর্বেই বর্ণিত হয়েছে।) তখন মো"আয (রাঃ) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি চেয়েছিলেন যে, আমি এ সুসংবাদটি সকল মুসলমানকে শুনিয়ে দেই; কিন্তু তিনি এর অনুমতি দিলেন না । অনুমতি না দেওয়ার কারণ হিসাবে তিনি একথাই বলেছিলেন যে, মানুষ একথা শুনে এর উপরেই ভরসা করতে থাকবে এবং ছ্বীনী উন্নতি থেকে পেছনে পড়ে যাবে। (৩) এই হাদীসেও কেবল লা-ইলাহা ইন্লাল্লাহ'র সাক্ষ্য দানের উপর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এর একটি সাধারণ ব্যাখ্যা তো তাই, যা উপরে উল্লেখিত হাদীসসমূহের আলোচনায় উল্লেখ করা হয়েছে। তাছাড়া এ হাদীসের শব্দমালায় এই সম্তাবনারও যথেষ্ট সুযোগ রয়েছে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণীর অর্থ শুধু এই যে, যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ্‌্র সাক্ষ্য দান করবে অর্থাৎ খাটি অন্তরে দ্বীনে তওহীদ তথা ইসলামকে গ্রহণ করে নেবে, তাকে অবশ্যই এ সুসংবাদ দেওয়া হবে যে, সে নিশ্চয় জান্নাতে যাবে, যদিও গুনাহের শাস্তি ভোগ করার পরই যাক না কেন। এ অর্থ গ্রহণ করলে কোন প্রশ্ন থাকে না। এতত্িন্ন এখানে আরেকটি সৃশ্মতত্ত উল্লেখ করার মত রয়েছে যে, মহান আল্লাহ্‌র দরবারের নৈকট্য প্রাপ্ত বান্দাদের উপর অনেক সময় আল্লাহ্‌ তা'আলার অসীম ক্ষমতা, তার অনন্ত মহিমা, তার ক্রোধ ও প্রতিশোধ গ্রহণে সক্ষমতার বিষয়টি যখন ফুটে উঠে, তখন তাদের উপর আতংক ও ভীতির ভাব প্রবল হয়ে উঠে। এ সময় তাদের অনুভূতি এই থাকে যে, হয় তো কোন নাফরমান বান্দাই আর মুক্তি পেতে পারবে না । আর এ বিশেষ অবস্থায় তাদের বক্তব্য এমন হয়ে থাকে যে, যে ব্যক্তি এ পাপে লিপ্ত হবে, সে জান্নাতে যেতে পারবে না, যে ব্যক্তি এই গুনাহ করবে, জান্নাতের বাতাসও তার গায়ে লাগবে না ইত্যাদি ইত্যাদি । অনুরূপভাবে অন্য কোন সময় যখন তাদের উপর আল্লাহ্‌ তা“আলার অপরিসীম দয়া ও রহ্মত এবং তার অফুরন্ত অনুগ্রহ ও অনুকম্পার বিষয়টি উন্মুক্ত হয়ে যায়, তখন তাদের উপর আশা এবং আল্লাহ্‌র রহমতের দিকটি প্রবল হয়ে যায় এবং এ জগতে তাদের হৃদয়ানুভূতি এই হয়ে থাকে যে, যার মধ্যে বিন্দু পরিমাণও কল্যাণের বস্তু আছে, তাকে ক্ষমাই করে দেওয়া হবে । আর এ ধরনের অবস্থাতেই তাদের মন থেকে এ প্রকার সুসংবাদবাণী বের হয়ে থাকে । এ সৃক্মতত্্টিই শেখ সাদী সিরাজী (রহঃ) এভাবে ফুটিয়ে তুলেছেন ঃ আল্লাহ্‌র শান তো হচ্ছে এই যে, তিনি যদি প্রবল প্রতাপের সাথে তার নির্দেশের তরবারী চালিয়ে দেন, তাহলে নৈকট্য প্রাপ্ত ফেরেশতারাও নির্বাক ও বধির হয়ে থাকবে । আর যদি নিজের অনুগহ বিতরণের ঘোষণা দিয়ে দেন, তাহলে আযাযীল শয়তানও আশান্বিত হয়ে বলে উঠবে যে, হয়ত আমিও এ করুণার একটি অংশ পেয়ে যাব। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।