Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ৩৯ সাক্ষাত হল। আপনি আমাকে যে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন আমি তাকে সেই ংবাদ শুনালাম. তখন তিনি আমার বুকের উপর এমন আঘাত করলেন যে, আমি চিৎ হয়ে মাটিতে পড়ে গেলাম । আর তিনি আমাকে এও বললেন যে, পেছনে ফিরে যাও । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরকে লক্ষ্য করে বললেন ঃ ওমর! তুমি এমনটি কেন করলে ? ওমর নিবেদন করে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্ণিত হোন। আপনি কি আবু হুরায়রাকে আপনার পাদুকাছয় দিয়ে এ জন্য পাঠিয়েছিলেন যে, সে এমন যার সাথেই সাক্ষাত করবে, যে আন্তরিকভাবে “লা-ইলাহা ইল্লাল্লাহ্‌*র সাক্ষ্য দান করে, তাকেই যেন জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেয়? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ হ্যা, আমিই তাকে একথা বলে পাঠিয়েছিলাম। ওমর বললেন, দয়া করে আপনি এরূপ করবেন না৷ কেননা, আমার আশংকা হয় যে, মানুষ একথা শুনে এর উপরই ভরসা করে বসে থাকবে (এবং আমল ও সাধনা থেকে উদাসীন হয়ে যাবে ।) তাই তাদেরকে এভাবে আরো আমল করতে দিন । হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ঃ আচ্ছা, তাদেরকে আমল করার জন্য ছেড়ে দাও । __মুসলিম ব্যাখ্যা ৪ এখানে কয়েকটি বিষয় ব্যাখ্যার দাবী রাখে £ (১) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ক্ষেত্রে হযরত আবু হুরায়রাকে নিজের পাদুকাছয় কেন দিলেন ? হাদীস ব্যখ্যাতাগণ এর ব্যাখ্যায় যদিও বিভিন্ন বক্তব্য রেখেছেন, কিন্তু এসবের মধ্যে সবচেয়ে যুক্তিযুক্ত কারণ এই মনে হয় যে, হযরত আবু হুরায়রাকে তিনি যে মহা সুসংবাদের ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন, এর সবিশেষ গুরুত্বের কারণে নিজের কোন বিশেষ ম্নারকচিহ্ন তার সাথে দেওয়া উপযোগী মনে করলেন। আর সে সময় হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নামের কাছে এই উদ্দেশ্যে ব্যবহার করার মত অন্য কোন জিনিস ছিল না। তাই তিনি নিজের পাদুকাদ্ধয়ই আবু হুরায়রার হাতে দিয়ে দিলেন। (২) হযরত ওমর রোঃ) এই ঘটনায় হযরত আবু হুরায়রার সাথে যে কঠোর ব্যবহার করলেন, এর সঠিক মর্ম উপলব্ধি করার জন্য হযরত ওমরের এ বিশেষ মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে, যা তিনি সাহাবায়ে কেরামের মধ্যে লাভ করেছিলেন । অর্থাৎ তিনি (এবং হযরত আবূ বকরও) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকান্ডে অংশীদার তথ্যাভিজ্ঞ, বিশেষ উপদেষ্টা এবং বলতে গেলে তার মন্ত্রী ও সহকারীর পর্যায়ে ছিলেন। সাহাবায়ে কেরামও সাধারণভাবে তার এ মর্যাদা ও অবস্থানের কথা জানতেন । আর যেভাবে প্রত্যেক দলের ও প্রত্যেক পরিবারের প্রধান ব্যক্তিটি তার ছোটদেরকে শাসন ও তিরঙ্কারের অধিকার সংরক্ষণ করে, এখানে হযরত ওমরও সে অধিকার রাখতেন । তিনি অনেক ক্ষেত্রে প্রয়োজন বশতঃ এ অধিকার প্রয়োগও করতেন । বাস্তব সত্য হচ্ছে এই যে, ছোটদের সংশোধন ও তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বড়দের এই অধিকার মেনে নিতে হয় । তাই হযরত ওমর (রাঃ) এ ঘটনায় আবু হুরায়রা (রাঃ)-এর সাথে যে কঠোর আচরণ করেছেন, এটা এ ধরনের ব্যাপারই ছিল। আর এমনটাও বুঝা যায় যে, হযরত ওমর প্রথমে হয়তো তাকে ফিরে যেতে বলেছিলেন; কিন্তু হযরত আবু হুরায়রা যেহেতু সকল ঈমানদারদের জন্য একটি মহা সুসংবাদ নিযে যাচ্ছিলেন এবং এটাকে নিজের জন্য তিনি বিরাট সৌভাগ্য মনে করছিলেন, তাই তিনি ফিরে যেতে অস্বীকৃতি জ্ঞীপন করলেন । শেষে হযরত ওমর (রাঃ) তাকে ফিরে যেতে বাধ্য করার জন্য এ ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।