০0910061015 ৩৮ মা'আরিফুল হাদীস হযরত আবু বকর এবং ওমর (রাঃ)ও আমাদের সাথে এঁ মজলিসে উপস্থিত ছিলেন। এরই মধ্যে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখান হতে উঠে কোন এক দিকে চলে গেলেন। তারপর তার ফিরে আসতে অনেক দেরী হচ্ছিল বলে আমরা শংকিত হয়ে পড়লাম যে, আমাদেরকে ছেড়ে গিয়ে একাকী অবস্থায় তিনি কোন দুর্ঘটনার শিকার হলেন কি না। (অর্থাৎ আমাদের অবর্তমানে তিনি কোন শক্রর অনিষ্টের সম্মুখীন হয়ে পড়লেন কি না।) এ চিন্তায় আমরা অস্থির হয়ে গেলাম এবং সবাই তার খোজে বেরিয়ে পড়লাম । সবার আগে আমিই অস্থির হয়ে তার সন্ধানে বের হয়ে পড়লাম । খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আনসারদের বনু নাজ্জার গোত্রের এক বাগানে এসে পৌঁছলাম । বাগানটি চার দেওয়াল দ্বারা বেষ্টিত ছিল। আমি এখানে এসে চারদিকে ঘুরতে লাগলাম যে, ভিতরে যাওয়ার জন্য কোন রাস্তা পাই কি না। কিন্তু কোন রাস্তা খুজে পেলাম না । হঠাৎ দেখলাম, ছোট্ট একটি নালা, যা বাইরের একটি কুয়া থেকে বাগানের ভিতর প্রবাহিত হয়ে যাচ্ছে। (আবূ হুরায়রা বলেন,) আমি নিজেকে সঙ্কুচিত করে এই সরু নালা দিয়ে বাগানের ভিতর পৌছে গেলাম এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলাম । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন £ আবু হুরায়রা ? আমি উত্তর দিলাম, হ্যা, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন ঃ কিভাবে এখানে আসা হল £ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের মাঝে ছিলেন, হঠাৎ করে সেখান থেকে উঠে আসলেন । তারপর যখন দেখলাম আপনার ফিরতে দেরী হচ্ছে, তখন আমাদের আশংকা হল যে, আমাদের থেকে পৃথক হয়ে একাকী আপনি কোন অসুবিধার সম্মুখীন হয়ে গেলেন কি না। এই আশংকায় আমরা সবাই ঘাবড়ে গিয়ে বেরিয়ে পড়লাম । আর সবার আগে আমিই শংকিত হয়ে বেরিয়ে পড়লাম । শেষ পর্যন্ত আমি এ বাগানে এসে পৌছলাম, আর (ভিতরে প্রবেশের জন্য যখন কোন দরজা খুঁজে পেলাম না, তখন) শিয়ালের মত শরীর কুঁচকে এই সরু পথেই কোন রকমে এখানে ঢুকে পড়লাম । অন্যান্য লোকেরাও আমার পেছনে রয়েছে। এমন সময় হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাদুকাছয় আমার হাতে দিয়ে বললেন £ আমার এই জুতা দু'টি নিয়ে যাও এবং এ বাগান থেকে বের হবার পর এমন যে ব্যক্তির সাথেই তোমার সাক্ষাত হয়, যে আন্তরিক বিশ্বাস নিয়ে “লা-ইলাহা ইল্লাল্লাহ'র সাক্ষ্য দেয়, তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি সেখান থেকে বের হয়ে সামনে রওয়ানা দিলাম । সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাত হল তিনি ছিলেন হযরত ওমর ৷ তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা! তোমার হাতে এ পাদুকাদ্ধয়ের রহস্য কি ? আমি উত্তর দিলাম, এ দুটি হচ্ছে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক । আমাকে তিনি এগুলো দিয়ে পাঠিয়েছেন যে, এমন যার সাথেই আমার সাক্ষাত হয়, যে আন্তরিকভাবে “লা-ইলাহা ইল্লাল্লাহ্*র সাক্ষ্য প্রদান করে, আমি যেন তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেই । আবূ হুরায়রা রোঃ) বলেন, এই কথা শুনে ওমর (রাঃ) আমার বুকে হাত ছ্বারা এমন জোরে আঘাত করলেন যে, আমি চিৎ হয়ে পড়ে গেলাম । তারপর তিনি বললেন, পিছনের দিকে ফিরে যাও । আমি কাদতে কাদতে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসলাম, আর ওমরও পেছনে পেছনে এসে হাজির হলেন । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন ঃ আবু হুরায়রা! তোমার কি হয়েছে ? আমি বললাম, ওমর (রাঃ)-এর সাথে আমার ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।