০0910061015 ৩৬ মা“আরিফুল হাদীস কর ? আমি তখন ঘরের এক কোণের দিকে ইশারা করলাম । সাথে সাথে তিনি দাড়িয়ে গেলেন এবং “আল্লাহু আকবার” বলে নামায শুরু করে দিলেন । আমরাও কাতারবন্দী হয়ে তার পেছনে দীড়িয়ে গেলাম । তিনি দুই রাকআত নামায আদায় করে সালাম ফিরালেন ৷ ওতবান (রাঃ) বলেন, এরপর আমরা তাকে “খাষীরা' (এক জাতীয় সুস্বাদু খাবার) আহার করার জন্য আটকিয়ে ফেললাম, যা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা প্রস্তুত করে রেখেছিলাম । এদিকে তার আগমনবার্তা শুনে মহল্লাবাসীদের মধ্য থেকেও কিছু লোক এসে সমবেত হল। তাদের মধ্য থেকেই একজন বলে উঠল, মালেক ইবনে দুখাইশিন (অথবা দুখশুন) কোথায় ? এ কথা শুনে তাদের মধ্য থেকেই অন্য একজন বলে ফেলল, সে তো মুনাফেক, আল্লাহ্ এবং তার রাসূলের প্রতি তার ভালবাসাই নেই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথন শুনে বললেন £ এমন কথা বলো না। তুমি কি দেখছ না যে, সে “লা-ইলাহা ইল্লাল্লাহ্* পড়েছে এবং এর দ্বারা সে আল্লাহ্র সত্তুষ্টিই লাভ করতে চায়। মন্তব্যকারী লোকটি তখন বলল, আল্লাহ এবং তার রাসূলই ভাল জানেন। তবে আমরা তার মনোযোগ ও কল্যাণকামিতা মুনাফেকদের প্রতিই দেখি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন £ নিশ্চয়, আল্লাহ্ তাআলা এ ব্যক্তিকে জাহান্নামের আগুনের উপর হারাম করে দিয়েছেন, যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আন্তরিকভাবে “লা-ইলাহা ইল্লাল্লাহ্' বলেছে। __ বুখারী, মুসলিম ব্যাখ্যা £ এই হাদীসেও “লা-ইলাহা ইল্লাল্লাহ্” পাঠকারীর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়ার মর্ম উহাই, যা ইতি পূর্বেকার এ বিষয় সংক্রান্ত হাদীসসমূহের ব্যাখ্যায় বিস্তারিতভাবে বলা হয়েছে। মুসলিম শরীফে এই হাদীসেই “লা-ইলাহা ইল্লাল্লাহ্"র স্থলে 'তওহীদ ও রেসালতের সাক্ষ্যদান' শব্দটি উল্লেখিত হয়েছে। তবে উভয় শিরোনামের উদ্দেশ্য হচ্ছে ইসলামের দাওয়াত গ্রহণ করে নেওয়া এবং দ্বীন হিসাবে ইসলামকেই বরণ করে নেওয়া । পূর্বেও বলা হয়েছে যে, নবীযুগে ইসলাম গ্রহণ ও ইসলামকেই দ্বীন হিসাবে অবলম্বন করে নেওয়ার জন্য সাধারণভাবে এ ভাষাই প্রয়োগ করা হত। এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, যে সাহাবী মালেক ইবনে দুখশুনকে মুনাফেক বলেছিলেন, তার দৃষ্টিতেও মালেক ইবনে দুখশুনের মধ্যে মুনাফেক হওয়ার মত কোন পাপাচার ছিল না। তার মধ্যে কেবল এই কারণটিই খুঁজে পাওয়া গিয়েছিল যে, তিনি মুনাফেকদের সাথে সম্পর্ক রাখতেন ও মেলামেশা করতেন । এর দ্বারা একদিকে সাহাবায়ে কেরামের ঈমানী আবেগানুভূতির পরিমাপ করা যায় যে, তারা এমন সামান্য ব্যাপারেও এতটুকু ক্ষুব্ধ হতেন এবং এটাকে মুনাফেকী মনে করতেন । অপর দিকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার দ্বারা এ শিক্ষা লাভ হয় যে, যাদের মধ্যে এ জাতীয় কিছুটা দুর্বলতা থাকে; কিন্তু নিজেদের ঈমান এবং তওহীদ ও রেসালতের সাক্ষ্যদানে যদি তারা নিষ্ঠাবান হয়, তাহলে তাদের ব্যাপারে এই ধরনের কুধারণা পোষণ ও এমন কঠোর মন্তব্য করা জায়েয নয়; বরং এখানে ঈমানের দিকটাই অধিক লক্ষণীয় ও সম্মানযোগ্য বিবেচিত হবে। ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।