০0910061015 ৩৪ মা'আরিফুল হাদীস ১৫। হযরত আবু যর গেফারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম । তিনি এ সময় সাদা কাপড় গায়ে দিয়ে ঘুমাচ্ছিলেন। একটু পরে আমি আবার হাজির হলাম, তখন তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছিলেন, এ সময় তিনি বললেন ঃ যে কোন বান্দা “লা-ইলাহা ইন্্াল্লাহ্' বলে এবং এ বিশ্বাসের উপরই তার মৃত্যু এসে যায়, সে অবশ্যই জান্নাতে যাবে । আবূ যর বলেন, আমি নিবেদন করলাম, সে যদি ব্যভিচারও করে থাকে, সে যদি চুরিও করে থাকে ? তিনি উত্তরে বললেন, হ্যা, সে যদি ব্যভিচারও করে থাকে, সে যদি চুরিও করে থাকে । আবূ যর বলেন, আমি আবার নিবেদন করলাম, সে যদি ব্যভিচারও করে থাকে, সে যদি চুরিও করে থাকে ? তিনি উত্তর দিলেন ঃ হ্যা, সে যদি ব্যভিচারও করে থাকে, সে যদি চুরিও করে থাকে ৷ আবু যর বলেন, আমি আবার আরয করলাম, সে যদি ব্যভিচারও করে থাকে, সে যদি চুরিও করে থাকে ? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ৪ হ্যা, আবূ যরের কাছে খারাপ লাগলেও সে জান্নাতে যাবে যদিও সে ব্যভিচার করে থাকে, যদিও সে চুরি করে থাকে । _ বুখারী, মুসলিম ব্যাখ্যা $ এ হাদীসেও “লা ইলাহা ইন্লাল্লাহ্* বলার দ্বারা উদ্দেশ্য সম্পূর্ণ দ্বীনে তওহীদ তথা ইসলামের উপর ঈমান আনা এবং জীবনে এটাকেই অবলম্বন করে থাকা । বস্তুতঃ যে ব্যক্তি দ্বীনে তওহীদের উপর আন্তরিকভাবে ঈমান রাখবে, সে অবশ্যই জান্নাতে যাবে । এখন ষে যদি ঈমান সত্তেও কিছু গুনাহ করে ফেলে থাকে, তাহলে সে যদি কোন কারণে ক্ষমা লাভের অধিকারী হয়ে যায়, তবে আল্লাহ্ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে কোন প্রকার শাস্তি না দিয়েই তাকে জান্নাতে দাখিল করে দেবেন । আর যদি সে ক্ষমার যোগ্য না হয়, তাহলে গুনাহর শাস্তি ভোগ করার পর সে জান্নাতে যেতে পারবে । যা হোক, ইসলামের প্রতি আন্তরিকভাবে ঈমান পোষণকারী প্রত্যেকটি মানুষ জান্নাতে অবশ্যই যাবে, যদিও জাহান্নামে গুনাহের শাস্তি ভোগ করার পরেই যাক না কেন। হযরত আবু যর (রাঃ)-এর এই হাদীসের মর্ম ও শিক্ষণীয় বিষয় এটাই । হযরত আবূ যর রোঃ) যে-বার বার প্রশ্ন করছিলেন যে, ব্যভিচার এবং চুরি করলেও কি মানুষ জান্নাতে যেতে পারবে ? এর কারণ সম্ভবতঃ এই ছিল যে, চুরি এবং ব্যভিচারকে অত্যন্ত ঘৃণ্য ও অপবিত্র গুনাহ মনে করার কারণে তিনি আশ্র্যবোধ করছিলেন যে, এমন গুনাহ করেও মানুষ জান্নাতে যেতে পারবে! নে না ৮০ 495. ০. ০802 ৩১02 ৃ পুল ০০185 25 ০2১৯১০০১০০4 ঝ। পি খ। 1906 05 (55০) 94 ৯9052 (১৯ (১৮১13) * 821 45 401 81 41 451 ১৬। হযরত ওছমান ইবনে আফ্ফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তি এ অবস্থায় মারা গেল যে, সে দৃঢ়ভাবে বিশ্বাস করত, আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই, সে জান্নাতে যাবে । - মুসলিম ব্যাখ্যা $ এ হাদীসেও “লা-ইলাহা ইন্লাল্লাহ্*'-এর উপর বিশ্বাস রাখার অর্থ এ দ্বীনে তওহীদের উপর ঈমান রাখা । আর জান্নীতে প্রবেশের অর্থও ওটাই, যা উপরে উল্লেখ করা ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।