০0910061015 গা আল্লাহ্ তা'আলা যদি এ কিতাবটি সমাপ্ত করার তওফীক দান করেন, তাহলে আমার মস্তিষ্কে এর যে খসড়া রয়েছে, সেই হিসাবে এ ধরনের আরো পাঁচটি খন্ডে কিতাব শেষ হবে ইনশাআল্লাহ্। এ কিতাবের প্রথম খন্ডটি হচ্ছে কিতাবুল ঈমান । এতে কেবল এঁসব হাদীস লিপিবদ্ধ করা হয়েছে, যেগুলো ঈমানের সাথে সমরশ্রষ্ট । তবে কেয়ামত, আখেরাত, জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত হাদীসগুলো অন্যান্য হাদীসগ্রন্থে পৃথকভাবে বর্ণনা করা হলেও আমি কিতাবুল ঈমানের মধ্যেই এগুলোর আলোচনা বেশী উপযোগী মনে করেছি এবং সেই হিসাবে এগুলোকে কিতাবুল ঈমানেরই অন্তর্ভুক্ত করে দিয়েছি। তাই এই খন্ডের অর্ধেক হাদীসই মৃত্যুপরবর্তী বিষয়াবলী অর্থাৎ বরযখ, কবর, কেয়ামত, আখেরাত এবং সেখানে সংঘটিত ঘটনাবলী যেমন হিসাব-কিতাব ও জান্নাত-জাহান্নামের সাথে সংশিষ্ট । এগুলো এসব হাদীস, যার দ্বারা শেষ দিবসের প্রতি ঈমান এর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা জানা যাবে । এ কিতাবে উল্লেখিত হাদীসসমূহ অধিকাংশই মেশকাত শরীফ থেকে সংগৃহীত হয়েছে। কেবল শুরুর দিকে ৮০ পৃষ্ঠা পর্যন্ত কয়েকটি হাদীস এমন রয়েছে, যেগুলো মেশকাত থেকে নেয়া হয়নি; বরং সরাসরি এসব কিতাব থেকে সগ্রহ করা হয়েছে, যেখান থেকে মেশকাতের হাদীস সংকলন করা হয়েছে । তাই এ কিতাবের কোন হাদীস যদি মেশকাতে পাওয়া না যায় অথবা মেশকাতে উল্লেখিত এবং এই কিতাবে উল্লেখিত হাদীসের শব্দমালায় যদি কোন পার্থক্য দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে যে, এই হাদীসটি সরাসরি মূল কিতাব থেকে নেওয়া হয়েছে। পাঠকদের সুবিধার জন্য হাদীসগুলোকে বিভিন্ন শিরোনামের অধীনে ভাগ করে দেওয়া হয়েছে। চিন্তা করলে দেখা যাবে, এগুলোর অধিকাংশ শিরোনাম হাদীসের মর্ম ও উদ্দেশ্য উপলব্ধি করতে পাঠকদের যথেষ্ট সাহায্য করবে । কিতাবটি যেহেতু সাধারণ শিক্ষিত মুসলমানদের জন্য লিখা হয়েছে, তাই হাদীসসমূহের বিন্যাস ও ক্রমবর্ণনায় রেওয়ায়তের স্তর ও বিশুদ্ধতার স্তরের দিকে লক্ষ্য না করে এ দিকে লক্ষ্য রাখা হয়েছে যে, হাদীসের উদ্দেশ্য ও মর্ম উপলদ্ধি করার ক্ষেত্রে এই বিন্যাসই যেন পাঠকদের জন্য সহায়ক হয়ে যায়। তদুপরি কোন হাদীসগ্রন্থ অধ্যয়ন করার সময় সর্বদা এ কথা মনে রাখতে হবে যে, কিতাবটির সংকলক যে ক্রমধারায় হাদীসগুলো লিপিবদ্ধ করেছেন, এটা সংকলকের নিজের মত ও রুচিবোধের ব্যাপার। অন্যথায় প্রতিটি হাদীসই স্ব স্ব ক্ষেত্রে একটি উপদেশ ও শিক্ষা । এ বিষয়টিও সম্ভব যে, কোন হাদীসগ্রন্থের একই পৃষ্ঠায় এবং একই শিরোনামে আনীত দু'টি হাদীসের মধ্যে একটি নুবুওয়তের সুচনালগ্নের হবে, আর দ্বিতীয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের হবে। হাদীস অধ্যয়নকারীদের আরেকটি বিষয়ের প্রতিও লক্ষ্য রাখতে হবে যে, অধিকাংশ হাদীসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসী বক্তব্য ও উপদেশ বিশেষ । অথবা তার সামনে উত্থাপিত প্রশ্রের উত্তর অথবা কোন সাময়িক বিষয়ের সাথে সম্পৃক্ত দিক-নির্দেশনা ও ড/৬/৬/.911001109.00])
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.