০0910061015 মা“আরিফুল হাদীস ৩১ বললেন, সাধারণ মুসলমানদের কাছে যা প্রকাশ করতে তিনি রাজী ছিলেন না । যেমন, সামনের হাদীসে এ বিষয়টির স্পষ্ট উল্লেখ আসবে । দ্বিতীয় কথা এই বলা যায় যে, সম্ভবতঃ হযরত মো"আয (রাঃ) হাদীসটির ব্যাপারে নিজের প্রত্যয় ব্যক্ত করার জন্য এত বিস্তারিতভাবে অবস্থার বর্ণনা দিয়েছেন । অর্থাৎ, শ্রোতাদেরকে তিনি বুঝাতে চান যে, এ হাদীসটি আমার এমন স্মরণ আছে যে, হাদীস বর্ণনা করার সময়কার সব খুটিনাটি অবস্থাও আমি বলতে পারি, সব কিছুই আমার কাছে সংরক্ষিত । তৃতীয় কারণ এও হতে পারে যে, প্রেমিকদের যেমন অভ্যাস থাকে যে, তারা ভালবাসার স্মৃতি ও প্রেমাম্পদের সান্নিধ্যের বিষয়গুলো অত্যন্ত আবেগের সাথে মজা নিয়ে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বলতে থাকে, সেই হৃদয়ানুভৃতি নিয়েই হযরত মো'“আয হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একান্ত সানিধ্যের কথাগুলো এভাবে বর্ণনা করেছেন। (২) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য বিরতি দিয়ে দিয়ে হযরত মো'আযকে তিনবার ডাক দিলেন এবং তিনি যা বলতে চাচ্ছিলেন তার একাংশ মাত্র তৃতীয় দফায় বললেন এবং দ্বিতীয় অংশটি আবার কিছুটা বিরতি দিয়ে চতুর্থবারে বললেন, এর রহস্য কি? এর উত্তরে হাদীস ব্যখ্যাতাগণ লিখেছেন যে, সন্ভবতঃ এভাবে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মো'আযের মনোযোগ আকর্ষণ করছিলেন, যাতে তিনি আপাদ-মস্তক কান হয়ে পূর্ণ আগ্রহ ও মনোযোগ সহকারে এবং চিন্তা-ভাবনার সাথে তার বক্তব্যটি শ্রবণ করেন । দ্বিতীয় ব্যাখ্যা এ করা হয় যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে সংশয় ও দ্বিধা ছিল যে, মো'আয (রাঃ)-এর নিকট তিনি এ কথাটি বলবেন, না না বলাই ভাল হবে । এ জন্যই তিনি প্রথম তিনবার বিরত থাকলেন এবং পরে যখন মনে সায় দিল, তখন বলেই ফেললেন । কিন্তু এ অধম সংকলকের কাছে এ দু'টি ব্যাখ্যাই অপেক্ষাকৃত কম গ্রহণযোগ্য ৷ অধিক যুক্তিযুক্ত ও উপযোগী ব্যাখ্যা এ মনে হয় যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন বিশেষ ধ্যানমগ্নতার অবস্থা বিরাজ করছিল । তিনি হযরত মো'আযকে সম্বোধন করতেন এবং কিছু বলার পূর্বেই এঁ ধ্যানমগ্নতায় ফিরে যেতেন । এই কারণেই সম্বোধন ও বক্তব্য প্রদানের মাঝে এ বিলম্ব ও বিরতি ঘটেছে। বাকী আল্লাহই ভাল জানেন। (৩) মূল হাদীসের সারকথা শুধু এটাই যে, বান্দাদের উপর আল্লাহ্র এ হক ও দাবী রয়েছে যে, তারা তার এবাদত ও গোলামী করে যাবে এবং কোন বস্তুকেই তার সাথে শরীক করবে না। আর তারা যখন আল্লাহ্র এ হক আদায় করে নেবে, তখন আল্লাহ্ তা“আলাও নিজের জিম্মায় তাদের এ হক সাব্যস্ত করে নিয়েছেন যে, তিনি তাদেরকে আযাবে ফেলবেন না। এ হাদীসেও “আল্লাহ্র এবাদত করা এবং শিরক পরিহার করা” দ্বারা উদ্দেশ্য দ্বীনে তওহীদ অর্থাৎ ইসলামকে গ্রহণ করে নেওয়া এবং এর উপর জীবন অতিবাহিত করা । যেহেতু সে সময়ে ইসলাম এবং কুফরের মধ্যে সবচেয়ে বড় এবং স্পষ্ট পার্থক্যকারী জিনিস তওহীদ এবং শিরকই ছিল, এ জন্য এই হাদীসে (এবং কতিপয় অন্যান্য হাদীসেও) এই শিরোনাম অবলম্বন করা হয়েছে। তাছাড়া এটাও বাস্তব কথা যে, আল্লাহ্র এবাদত ও গোলামী করা এবং শিরক থেকে বেচে থাকাই ইস্লামের প্রাণ এবং এর মুল ভিত্তি। এ জন্যও অনেক জায়গায় ইসলামের জন্য এ শিরোনাম অবলম্বন করা হয়। এ কথার সমর্থন (যে, এ হাদীসে আল্লাহ্র এবাদত করা এবং শিরক থেকে বেচে থাকার অর্থ দ্বীন ইসলামকে গ্রহণ করে নেওয়া) এর দ্বারাও পাওয়া যায় ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।