Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মাঁআরিফুল হাদীস ২৯ হবে। আসলে এগুলো রাসূলুল্লাহ সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানী দাওয়াত গ্রহণ ও ইসলামকে নিজের দ্বীন হিসাবে কবুল করে নেওয়ারই বিভিন্ন পরিচিত শিরোনাম ৷ ইনশাআল্লাহ এর আরো কিছু বিস্তারিত আলোচনা সামনের হাদীসসমূহের ব্যাখ্যার সময় করা হবে! এ হাদীস থেকে আনুসঙ্গিকভাবে আরো কয়েকটি শিক্ষা লাভ করা যায় ঃ (১) কোন বিরাট ব্যক্তিত্ব, এমনকি আল্লাহ্র কোন নবী-রাসূলও যদি কোন বিষয়ে নিজের মত প্রকাশ করেন আর কোন বিচার-বুদ্ধিসম্পন্ন সাধারণ খাদেমের দৃষ্টিতে এতে কোন ক্ষতিকর দিক নজরে আসে, তাহলে সে বিনয়ের সাথে নিজের মত ও পরামর্শ পেশ করতে কুষ্ঠিত হবে না। আর বড় ব্যক্তির জন্যও উচিত হবে এতে চিন্তা-ভাবনা করা । তারপর যদি দ্বিতীয় মতটিই ভাল এবং বেশী উপযোগী মনে হয়, তাহলে নিজের পূর্বমত থেকে ফিরে এসে দ্বিতীয় মতটিই গ্রহণ করে নেওয়া । (যেমন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনায় হযরত ওমরের মতটি গ্রহণ করে নিয়েছিলেন ।) (২) দো'আ কবুল হওয়া, বিশেষতঃ অলৌকিকভাবে দো'আর ফল প্রকাশ পাওয়া-এটা আল্লাহ্র কুদরতের নিদর্শন এবং বান্দার জন্য আল্লাহ্‌র প্রিয়পাত্র হওয়ার পরিচায়ক । এর দ্বারা মুমিনদের অন্তরের প্রশান্তি ও বক্ষ উন্মোচনে উন্নতি হওয়াই যথার্থ, বরং এটা নবুওয়াতের উত্তরাধিকার । (যেমন, এক্ষেত্রে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমায়ে শাহাদত পাঠ দ্বারা প্রকাশ্যভাবেই এ বিষয়টি বুঝা যায়।) অতএব, আল্লাহ্‌র কুদরতের নিদর্শন ও তার অনুগ্রহের অর্থাৎ মু'জেযার আলোচনা করলে যাদের অন্তর উন্মোচিত হওয়ার পরিবর্তে সংকুচিত হয়ে আসে অথবা যারা এই ধরনের অলৌকিক বিষয় নিয়ে হাসি-তামাশা ও বি্দ্ধুপ করে, মনে করতে হবে যে, তাদের অন্তর ভীষণ রোগে আক্রান্ত । ৬৮০০ 9৮23 8৩ পঠা ১ ৯৮৮ ৮৬ ৮ ৫ ০৪259 লে চা 9 ০০৮৮8০ 55 ৪54 8 ৬৮ 8: 88৩. এত 8:82. ০৮ তি (১/.১০1১১) _ 901 44০ এ]। ১৯ এ] 1৯৮০01০৯০৩1 5৭1 21 এ। ও ১১। হযরত উবাদা ইবনে ছামেত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দেবে যে, আল্লাহ্‌ ছাড়া কোন মাবৃদ নেই এবং মুহাম্মদ (সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার রাসূল, আল্লাহ্‌ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। -_ মুসলিম ব্যাখ্যা ঃ পূর্ববর্তী হাদীসটির ব্যাখ্যার যেমন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখানেও সেই আলোকেই ধরে নিতে হবে যে, এ হাদীসে তওহীদ ও রেসালতের সাক্ষ্য দানের অর্থ হচ্ছে ইসলামের দাওয়াত গ্রহণ করে নেওয়া এবং সে অনুযায়ী চলা । অন্য শব্দে একথাও বলা যায় যে, “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ-এ কথার সাক্ষ্য দানের মধ্যে সম্পূর্ণ ইসলাম অন্তর্ভুক্ত রয়েছে। যে ব্যক্তি চিন্তা-ভাবনা করে এ কথার সাক্ষ্য দিয়েছে, সে আসলে পূর্ণ ইসলামকে নিজের ছ্বীন বানিয়ে নিয়েছে। এখন যদিও একান্ত মানবীয় দুর্বলতার কারণে তার পক্ষ থেকে কোন ক্রটি-বিচ্যুতি হয়েই যায়, তাহলে তার ঈমানী অনুভূতিই তাকে শরীঅতনির্ধারিত গন্থীয় কাফফারা আদায় করে অথবা তওবা করে পবিত্র হয়ে যেতে বাধ্য করবে । তাই সে যদি পবিভ্র হয়ে যায়, তাহলে জাহান্নামের আযাব থেকে নিরাপদই থাকবে । ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।