০0910061015 ২৮ মাআরিফুল হাদীস খেজুর নিয়ে আসছে আবার কেউ রুটির একটি টুকরা নিয়ে উপস্থিত হচ্ছে। এভাবে দস্তরখানে অল্প বিস্তর খাদ্য-সামগ্রী জমা হয়ে গেল। বর্ণনাকারী বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বরকতের দোআ করলেন এবং সবাইকে বললেন, এখন তোমরা এখান থেকে নিজ নিজ পাত্র ভরে নিয়ে যাও । কথা মত সবাই নিজ নিজ পাত্র পূর্ণ করে নিল। এমনকি (ত্রিশ হাজার সৈন্যের এই বাহিনীর) লোকেরা একটি পাত্রও অপূর্ণ রাখল না। বর্ণনাকারী বলেন £ঃ তারপর সবাই আহার করল এবং তৃপ্তিসহকারেই আহার করল, এরপরও কিছু উদ্ৃত্ত রয়ে গেল। এই অবস্থাদৃষ্টে রাসূলুল্লাহ্ সাম্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই এবং আমি আল্লাহ্র রাসূল । আল্মাহ্্র যে কোন বান্দা কোন সংশয়-সন্দেহ ছাড়া পূর্ণ বিশ্বাসসহ এ দু'টি সাক্ষ্য নিয়ে আল্লাহ্র সাথে সাক্ষাত করবে, সে জান্নাতে প্রবেশে বাধাগ্রস্ত হবে না।” __মুসলিম ব্যাখ্যা ঃ হাদীসের বিষয়বন্তুটি স্পষ্ট । এখানে যে উদ্দেশ্যে হাদীসটি আনা হয়েছে, এর সম্পর্ক হাদীসের শেষাংশের সাথে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্র তওহীদ ও নিজের রেসালতের সাক্ষ্য প্রদান করে এই ঘোষণা করেছেন যে, যে ব্যক্তি আন্তরিকভাবে এই দু”টি সাক্ষ্য প্রদান করে ও তার অন্তর ও মস্তিষ্কে কোন প্রকার সন্দেহ- ₹শয়ের রোগ না থাকে এবং এই ঈমানী অবস্থায় তার মুত্যু আসে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে । যারা কুরআন হাদীসের বাক-পদ্ধতি ও বর্ণনা-ভঙ্গী সম্পর্কে কিছুটা ওয়াকেফহাল, তারা জানে যে, এসব ক্ষেত্রে “আল্লাহ্র তওহীদ ও রাসুলুল্লাহ (সাঃ)-এর রেসালতের সাক্ষ্য প্রদান”-এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানী দাওয়াতকে গ্রহণ করে নেওয়া ₹ তার আনীত দ্বীন ইসলামকে নিজের দ্বীন হিসাবে বরণ করে নেওয়া । এই জন্যই এই দুই কথার সাক্ষ্য প্রদানের অর্থ যুগযুগ ধরে এটাই মনে করা হয় যে, এ লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানী দাওয়াতকে গ্রহণ করে নিয়েছে এবং ইসলামকে নিজের দ্বীন হিসাবে বরণ করে নিয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বক্তব্যের মর্ম এটাই যে, যে ব্যক্তি “লা ইলাহা ইন্লাল্লাহ্ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ্” এ কথার সাক্ষ্য দিয়ে আমার ঈমানী দাওয়াত গ্রহণ করে নিয়ে ইসলামকে নিজের দ্বীন বানিয়ে নেবে, সে যদি এ ব্যাপারে আন্তরিকভাবে বিশ্বাসী হয় এবং এ বিশ্বাস নিয়েই মারা যায়, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। অতএব, কেউ যদি শুধু “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ এই কথা মুখে স্বীকার করে নেয়; কিন্তু ইসলামকে নিজের ছীন হিসাবে গ্রহণ না করে, বরং অন্য কোন ধর্মবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকে অথবা তওহীদ ও রেসালত ছাড়া অন্য কোন ঈমানী বিষয়কে অস্বীকার করে, যেমন কেয়ামত অথবা কুরআন মজীদকে সত্য বলে স্বীকার না করে, তাহলে সে কখনো এ সুসংবাদের অধিকারী হবে না। মোটকথা, এ হাদীসে তওহীদ ও রেসালতের সাক্ষ্যদানের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানী দাওয়াতকে গ্রহণ করে নেওয়া এবং ইসলামকে নিজের দ্বীন বানিয়ে নেওয়া । অনুরূপভাবে যেসব হাদীসে শুধু তওহীদের উপর অথবা কেবল 'লা ইলাহা ইপলাল্লাহ্'র স্বীকৃতির উপর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সেখানেও এই অর্থই গ্রহণ করতে ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।