০0910061015 ২৬ মাআরিফুল হাদীস কেয়ামত পর্যন্ত যা চালু থাকবে) যার কাছে তার নবুওয়ত ও রেসালতের দাওয়াত পৌঁছবে আর সে তার প্রতি ঈমান না এনে এবং তার আনীত দ্বীনকে নিজের ছ্বীন হিসাবে গ্রহণ না করে মারা যাবে, সে জাহান্নামে যাবে যদিও সে কোন পূর্ববর্তী নবীর দ্বীন ও তার আনীত কিতাব ও শরীঅতের অনুসারী কোন ইয়াহুদী অথবা খৃষ্টানই হোক না কেন। সারকথা, খাতামুল আৰ্ষিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত প্রাপ্তির পর তার প্রতি ঈমান না এনে এবং তার শরীঅত কবৃল না করে কারো পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। হ্যা, যার কাছে তার নবুওয়াতের সংবাদ এবং ইসলামের দাওয়াতই পৌছেনি, সে হবে ক্ষমার । এ বিষয়টি দ্বীন ইসলামের অকাট্য ও নিশ্চিত বিষয়সমূহের অন্তর্ভুক্ত । এতে কোন প্রকার সন্দেহ ও সংশয় পোষণ করা কেবল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত ও রেসালতের পদমর্যাদা উপলব্ধি না করার কারণেই হতে পারে । 1৮০ 600 (44 4 এ। ৮০ পিএ এ1 ৯০০৯ ০৩৮০৪ এ]। 45১০ (5) 4165515481০ ১৫৭ ১০9৯১345080 ৫০০০৪০৪০০০৪ ৪০ আসি ঝ। কেনা রিভিজি নিবেন ৫01০) 4011১১0৪১৪০ 1১১১ (১1১৪3। ৪০১০৪ ১1। 4৯০৯) ১ ৩৪ ৩৫৪ ০০৪৪০ ৯। হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্! একজন খৃষ্টান ব্যক্তি ইনজীলের অনুসরণ করে, অনুরূপভাবে একজন ইয়াহুদী তাওরাতের উপর আমল করে এবং আল্লাহ্ ও তার রাসূলের প্রতি বিশ্বাসও রাখে, কিন্তু আপনার দ্বীনের অনুসরণ করে না। আপনি বলুন তো, তাদের জন্য কি বিধান ? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ যে কোন ইয়াহুদী অথবা খৃষ্টান আমার নবুওয়াতের কথা শুনবে, অথচ আমার অনুসরণ করবে না, সে হবে জাহান্নামী । __দারাকুতনী ব্যাখ্যা ঃ$ হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)-এর বর্ণিত এ হাদীসটি উপরে বর্ণিত হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণিত হাদীসের চেয়েও এ বিষয়ে অধিক স্পষ্ট যে, কোন ইয়াহুদী অথবা খৃষ্টান যদি আল্লাহ্ ও তাঁর রাসূলকে স্বীকারও করে নেয়, (অর্থাৎ, সে যদি তওহীদে বিশ্বাসী হয় এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে স্বীকারও করে নেয়,) কিন্তু তার আনীত শরীঅতের পরিবর্তে তাওরাত ও ইনজীলেরই অনুসরণ করে যায় এবং এটাকেই নিজের মুক্তির জন্য যথেষ্ট মনে করে, তাহলে সে মুক্তি লাভ করতে পারবে না। এ সত্যটিকেই কুরআন মজীদের এ আয়াতে ঘোষণা করা হয়েছে £ “আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ্কে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর, ফলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেবেন।” সুরা আলে ইমরান £ আয়াত ৩১) ব্যাখ্যা ঃ হে নবী! যে সব লোক আপনার শরীঅত অনুসরণ না করেই আল্লাহ্কে পেতে চায় এবং তার ক্ষমা লাভের ভ্রান্ত ধারণা পোষণ করে, তাদেরকে) আপনি বলে দিন যে, তোমরা যদি বাস্তবিকই আল্লাহ্কে চাও, তাহলে (এখন আর এর কোন বিকল্প পথ নেই যে,) তোমরা ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।