০0910061015 ২৪ মা'আরিফুল হাদীস লা-শারীক মাওলা, তিনি আমাদের সবার উপর পাচ ওয়াক্ত নামায ফরয করেছেন । তারপর তারা যখন এ বিষয়টিও মেনে নেবে, তখন বলবে যে, আল্লাহ্ তা'আলা তোমাদের সম্পদে যাকাতও ফরয করেছেন, যা সমাজের বিত্তবানদের থেকে আদায় করে অভাবী শ্রেণীর মধ্যে বিতরণ করে দেওয়া হবে। যাহোক, হযরত মো“আয (রাঃ)কে এই নির্দেশনা দেওয়ার মধ্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল দাওয়াত ও শিক্ষাদানের ক্ষেত্রে যে ক্রমধারা ও ক্রমোন্নতির প্রজ্ঞাপুর্ণ নীতির অনুসরণ করতে হয়, তা বলে দেওয়া । অন্যথায় ইসলামের প্রয়োজনীয় বিধি-বিধানের জ্ঞান তো হযরত মো'আযের পূর্বেই ছিল। তাই এ ক্ষেত্রে সবগুলো বর্ণনা করার প্রয়োজন ছিল না। তাছাড়া এ ব্যাপারেও তো কোন সন্দেহের অবকাশ নেই যে, ইসলামের বিধি-বিধানের মধ্যে নামা এবং যাকাতই হচ্ছে সবচেয়ে গুরুতূপূর্ণ বিষয় । কুরআন মজীদেও এ দু'টি বিষয়ের প্রতিই জোর তাকীদ করা হয়েছে, যার একটি কারণ এও হতে পারে যে, যে ব্যক্তি এই দু”টি বিধান পালন করবে, তার জন্য অন্যান্য আহকাম ও ফরযসমূহ আদায় করা অনেক সহজ হয়ে যাবে, যেমনটি অভিজ্ঞতা এবং প্রত্যক্ষ দর্শনেও বুঝা যায়। এ ছাড়া মানুষের মন-মানসিকতা সুন্দর ও সুস্থ করে গড়ে তুলতে এই দু'টি জিনিসের বিশেষ ভূমিকা থাকে । সম্ভবতঃ এ কারণেই কোরআন ও হাদীসের অনেক স্থানে কেবল এ দু'টি বিধানের আলোচনা করা হয়। যেমন, সুরা বায়্যেনায় এরশাদ হয়েছে ঃ “তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেয়া হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ভাবে আল্লাহ্র এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত আদায় করবে । আর এটাই হচ্ছে সঠিক ধর্ম ।” অনুরূপভাবে সূরা তওবায় এরশাদ হয়েছে £ “তারা যদি তওবা করে, নামায কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই।” সামনে আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বর্ণিত একটি হাদীস আসছে, সেখানে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ আমি মানুষের সাথে লড়াই করতে আদিষ্ট হয়েছি, যে পর্যন্ত না তারা তওহীদ ও রেসালতের সাক্ষ্য দেবে, নামা কায়েম করবে এবং যাকাত আদায় করবে । অতএব, উপরোল্লিখিত আয়াত এবং হাদীসমূহে ইসলামের মৌলিক বিধানসমূহের মধ্যে কেবল নামায ও যাকাতের কথা উল্লেখ করার এটিও একটি কারণ। ইসলামের দাওয়াত ও শিক্ষা প্রসঙ্গে এই দিকনির্দেশনা দেওয়ার পর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মো'আযকে একটি উপদেশ দিলেন যে, যখন যাকাত সংগ্রহ করার সময় আসবে, তখন এমনটি করতে যাবে না যে, মানুষের সম্পদ তথা উৎপন্ন ফসল ও গবাদি পশুর মধ্য থেকে কেবল উত্তম ও মূল্যবান জিনিসগুলো বাছাই করতে যাবে; বরং যে প্রকার সম্পদ হবে সেখান থেকে মধ্যম মানের জিনিসটি আদায় করবে। সর্বশেষ উপদেশ তিনি এই দিয়েছিলেন যে, দেখ! মজলুমের বদদো“আ থেকে নিজেকে বাচিয়ে রাখবে । (অর্থ এই যে, তুমি একটি অঞ্চলের শাসক হয়ে যাচ্ছ। তাই সাবধান! কখনো কারো প্রতি যেন জুলুম ও অন্যায় বাড়াবাড়ি না হয় ।) কেননা, মজলুমের দোআ এবং আল্লাহ্ তা'আলার মাঝে কোন পর্দা ও অন্তরায় থাকে না; সেটা কবুল হয়েই যায়। মুসনাদে আহ্মাদে হযরত আবু হুরায়রা রোঃ) থেকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের একটি হাদীস বর্ণিত হয়েছে, যেখানে তিনি বলেছেন ঃ মজল্মের দোআ কবৃল হয়েই থাকে, ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।