০0910061015 মা'আরিফুল হাদীস ২৩ ১ পিন 5০980510595 44541 ৫19505115১5 15755 4558 (৮4১১০১২০১৩১) ৩০১৯ এ] ০528 ৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রোঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মো“আয ইবনে জাবাল রোঃ)কে ইয়ামন পাঠালেন, তখন তাকে বিদায় দিতে গিয়ে বললেন $ তুমি সেখানে আহ্লে কিতাবদের এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌছাবে। অতএব, তুমি যখন তাদের কাছে যাবে, তখন সর্বপ্রথম তাদেরকে এই কথার দিকে আহ্বান করবে যে, তারা যেন মনেপ্রাণে এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই আর মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ্র রাসূল । তারা যদি তোমার এই কথা মেনে নেয়, তাহলে তাদেরকে বলে দেবে যে, আল্লাহ্ তা“আলা তোমাদের উপর দিনে রাতে পাচ ওয়াক্ত নামায ফরয করেছেন । তারপর তারা যখন তোমার এ কথাও মেনে নেবে, তখন তুমি তাদেরকে জানিয়ে দেবে যে, আল্লীহ্ তা'আলা তোমাদের উপর যাকাতও ফরয করেছেন, যা তোমাদের বিস্তবানদের থেকে নেয়া হবে এবং তোমাদেরই গরীব ব্যক্তিদের মাঝে বিলিয়ে দেয়া হবে । তারপর তারা যদি তোমার একথাটিও মেনে নেয়, তাহলে (যাকাত আদায় করার সময় বেছে বেছে) তাদের মূল্যবান সম্পদ নিয়ে নেবে না। আর মজলুমের বদদো'আকে ভয় কর। কেননা, তার মাঝে এবং আল্লাহ্র মাঝে কোন পর্দা ও অন্তরায় থাকে না। _ বুখারী, মুসলিম ্ ব্যাখ্যা $ ইমাম বুখারী প্রমুখ কতিপয় আলেমের অনুসন্ধান অনুযায়ী ১০ম হিজরীতে, আর অধিকাংশ সীরাতকার ও এঁতিহাসিকের মত অনুযায়ী ৯ম হিজরীতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মো আয ইবনে জাবালকে ইয়ামনের শাসনকর্তা হিসাবে সেখানে প্রেরণ করেছিলেন ৷ তিনি তাকে বিদায় দেওয়ার সময় ইয়ামনবাসীকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার ব্যাপারে এই নির্দেশ দিয়েছিলেন । কিছু লোকের দৃষ্টিতে এই হাদীসেও এই আপত্তি উত্থাপিত হয় যে, এখানে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল নামায-রোযার প্রসঙ্গ আলোচনা করেছেন, অথচ এঁ সময় রোযা এবং হজ্জ ফরয হওয়ার বিধানটিও এসে গিয়েছিল । হাদীস ব্যাখ্যাতাগণ নিজেদের উপলব্ধি অনুযায়ী এর বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন। এই অধমের নিকট এসব ব্যাখ্যার মধ্যে সবচেয়ে যুক্তিযুক্ত ও মনঃপৃত ব্যাখ্যা এই যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মো“আযকে যে নির্দেশনা দিয়েছিলেন, সেখানে ইসলামের সকল বিধি-বিধান বর্ণনা করা তার উদ্দেশ্য ছিল না, ইসলাম গ্রহণের পর একজন মুসলমানের জন্য যেগুলো পালন করা অপরিহার্য হয়ে যায়। তার উদ্দেশ্য কেবল এই ছিল যে, দ্বীনের দাওয়াত ও ইসলামের শিক্ষা ও প্রচারের বেলায় একজন দাওয়াতদানকারী ও শিক্ষককে যে ক্রমধারা ও ক্রমোন্তির নীতি অনুসরণ করতে হয়, হযরত মোআযকে তাই বলে দেওয়া । আর নীতিটি হচ্ছে এই যে, ইসলামের সকল বিধি-বিধান ও আবেদন এবং শরীঅতের সকল আদেশ-নিষেধ একসাথে মানুষের সামনে তুলে ধরবে না। কেননা, এমন করলে ইসলাম গ্রহণ করাই মানুষের জন্য কঠিন মনে হবে; বরং সর্বপ্রথম তাদের সামনে তওহীদ ও রেসালতের বিষয় পেশ করবে । যখন তারা এটা গ্রহণ করে নেবে, তখন তাদেরকে বলা হবে যে, আল্লাহ্ তা'আলা যিনি আমাদের এবং তোমাদের একক রব এবং ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।