Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 খা বিরাট নিদর্শন এবং খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মু'জেযাসমূহের মধ্যে এক বিরাট মু'জেযা। আল্লাহ্‌র এসব ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা এই যে, যুগের চাহিদা অনুযায়ী কুরআন ও হাদীসের যে ধরনের খেদমতের প্রয়োজন দেখা দেয়, আল্লাহ্‌ তা'আলা তার কিছু বান্দার অন্তরে এর আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিয়ে তাদেরকে এই খেদমতের প্রতি মনোযোগী করে দেন। নবী-যুগ থেকে শুরু করে এই কাল পর্যস্ত কুরআন-হাদীসের বিভিন্ন খেদমত যেসকল ধারায় সম্পন্ন করা হয়েছে, (কেউ চিন্তার দৃষ্টিতে দেখলে সে স্পষ্ট দেখতে পাবে যে, এসব যা হয়েছে) সেটা প্রত্যেক যুগের প্রয়োজন ও চাহিদা পূরণের এক খোদায়ী ব্যবস্থাপনাই ছিল, আর যেসকল বান্দার মাধ্যমে এই খেদমত সম্পন্ন হয়েছে, তারা যেন কেবল যন্ত্রের ভূমিকায় ছিলেন৷ এই সংক্ষিপ্ত কথাটির বিস্তারিত ব্যাখ্যা যদিও খুবই চিত্তাকর্ষক ও ঈমান উদ্দীপক, কিন্তু খুবই দীর্ঘ । আর জ্ঞানীদের জন্য যেহেতু এতটুকু ইঙ্গিতই যথেষ্ট, তাই আলোচনা দীর্ঘায়িত না করে বলতে চাই যে, আল্লাহ্‌ তা'আলা যেভাবে আমাদের এ যুগে এবং আমাদেরই দেশে তার কিছু বান্দাকে দিয়ে কুরআন মজীদের এমন খেদমত করিয়েছেন, যা যুগচাহিদার দাবী ছিল । আল্লাহ্‌র শোকর যে, এসব বান্দার পরিশ্রম ও সাধনা দ্বারা এ সময়ের প্রয়োজন পূরণ হয়ে যায়। অন্রপভাবে আজ থেকে প্রায় বার বছর পূর্বে ১৩৬১ হিজরীতে) এই অধম বান্দার অন্তরে এ চিন্তা আসে যে, এই যুগের বিশেষ অবস্থা ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে উর্দু ভাষায় হাদীসে নববীরও একটা খেদমত করা হোক। আর এর জন্য প্রচলিত হাদীস গ্রন্থসমূহের (ছেহাহ সিস্তা অথবা মেশকাত শরীফ ইত্যাদি) মধ্য থেকে কোন একটির ব্যাখ্যা লিখার পরিবর্তে এটা অধিক উপযোগী মনে হল যে, হাদীসে নববীর একটা মধ্যম ধরনের নতুন সংকলন এ উদ্দেশ্যকে সামনে রেখে পৃথকভাবে সাজানো হোক এবং এ যুগের সাধারণ শিক্ষিত মুসলমানদের ধর্মীয় শিক্ষাগত এবং চিন্তাগত অবস্থা এবং এরই সাথে বর্তমান যুগের বিশেষ বিশেষ একাডেমিক চাহিদাকে সামনে রেখে সাধারণবোধ্য ভাষায় হাদীসগুলোর ব্যাখ্যাও করা হোক । তারপর সে ইচ্ছা অনুযায়ী এ কাজের একটি চিত্র ও মাপকাঠি সামনে রেখে আল্লাহ্‌র নাম নিয়ে সে বছরই এ কাজ শুরুও করে দিলাম । কখনো কখনো মাসিক “আল ফুরকানে” এর কোন কোন অংশ “মা'আরিফুল আহাদীস' শিরোনামে প্রকাশিতও হতে থাকে। কিন্তু সেই বছরগুলো অধমের এ অবস্থা ছিল যে, কাজের গতি খুবই মন্থর থাকে; বরং মাঝে অনেক সময় এ অবস্থায় অতিবাহিত হয়েছে যে, আমি এ কাজের প্রতি কোন মনোযোগই দিতে পারিনি । আমি তখন নিরাশ হয়ে গিয়েছিলাম যে, এ কাজটি হয়তো কোন উল্লেখযোগ্য সীমা পর্যন্তই পৌছাতে পারবে না; কিন্তু যিনি কাজ নিবেন তার ফায়সালা ছিল কাজ নেওয়ার । তাই একাধিকবার ভাঙ্গন ও মাঝে কয়েক বছরের বিরতি সত্তেও কিছু কিছু কাজ হতেই থাকে । যার ফলে এই প্রথম খন্ড যা এখন ছাপা হচ্ছে, এখন থেকে দেড় বছর পূর্বেই এর কাজ একরকম শেষ হয়ে গিয়েছিল । তারপর নিরীক্ষণ কাজের সুযোগের অপেক্ষায় থাকতে হল। আল্লাহ্‌র মেহেরবানীতে এ কাজও হয়ে গেল । সবশেষে আল্লাহ্‌ তার অপার অনুগ্রহে ছাপানোর কাজও সহজ করে দিয়েছেন । ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।