০0910061015 ২০ মা'আরিফুল হাদীস মুরুব্বী, তিনি কোন লিখক ও গ্রন্থপ্রণেতা নন। আর একজন স্নেহশীল শিক্ষকের রীতি-পদ্ধতি এটাই হয় এবং এটাই সঠিক পদ্ধতি যে, তিনি যে ক্ষেত্রে যে বিষয়টি শিক্ষা দেওয়া বেশী উপযোগী মনে করেন, সে ক্ষেত্রে ততটুকুই বাতলে দিয়ে থাকেন । পক্ষান্তরে লিখকদের রীতি এই যে, তারা যখন কোন বিষয়ের উপর কলম ধরেন, তখন এর চতুর্দিক এবং খুঁটিনাটি সকল বিষয় সেখানে আলোচনা করে থাকেন । তাই কোন স্নেহশীল শিক্ষক ও দীক্ষাগুরুর শিক্ষা এবং দীক্ষাকর্মেও এ লিখক ও কলাকুশলীদের এই রীতি-পদ্ধতি খুঁজতে যাওয়া আসলে নিজের বোধশক্তির অপরিপকৃতারই পরিচায়ক । অতএব, রোযা, হজ্জ ও জেহাদ ইত্যাদির উল্লেখ যে এই হাদীসে করা হয়নি, এর কারণ এটাই যে, উপস্থিত সময়ে এ প্রশ্নরকারীকে এই চারটি বিষয়ের উপদেশ ও উৎসাহ দানেরই বিশেষ প্রয়োজন ছিল । আর এর কারণও সম্ভবতঃ এই হবে যে, সাধারণতঃ এই চারটি বিষয়েই মানুষের পক্ষ হতে বেশী ক্রটি হয়ে থাকে । অর্থাৎ নামায কায়েম, যাকাত আদায় ও আত্মীয়তা রক্ষায় মানুষের অবহেলা ও ক্রটি এবং আল্লাহ্র সাথে শরীক করার আশংকা অন্যান্য ক্ষেত্রের ক্রটির চেয়ে বেশী হয়ে থাকে । বর্তমানেও আমরা দেখি যে, রোযা এবং হজ্জ যাদের উপর ফরয, তাদের মধ্যে এগুলোর পরিত্যাগকারী এত অধিক নয়, যতটুকু নামায, যাকাত ও আত্মীয়তা রক্ষা তথা হুকুকুল ইবাদের বেলায় দেখা যায় অথবা প্রকাশ্য কিংবা গোপন কোন ধরনের শিরকে লিপ্ত হওয়ার যে প্রবণতা দেখা যায়। এমন মানুষ তো সম্ভবতঃ খুঁজেও পাওয়া যাবে না, যারা নামায, যাকাত ও অন্যান্য হুকৃকুল ইবাদের বেলায় পূর্ণ যত্মবান, অথচ রোযা ও হজ্জ ফরয হওয়া সত্তেও এগুলো আদায় করে না। কিন্তু আপনি এমন লোকের সংখ্যা গুণেও শেষ করতে পারবেন না, যারা রমযান আসলে রোযা তো রেখে নেয়; কিন্তু নামাযের পাবন্দী করে না অথবা কেউ হজ্জ তো করে নেয়; কিন্তু যাকাত এবং আত্মীয়তা রক্ষা ইত্যাদি হুকৃকুল ইবাদের বেলায় খুবই অবহেলা করে । সারকথা, এই কারণেই সম্ভবতঃ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেবল এই চারটি বিষয়ের শিক্ষা দিয়েই বক্তব্য শেষ করেছেন । মুসলিম শরীফে এ হাদীসের অন্য এক বর্ণনায় শেষের দিকে এই বাক্যটিও এসেছে যে, যখন বেদুঈন লোকটি চলে গেল, তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ এই লোকটি যদি দৃঢ়ভাবে এই বিধানসমূহের উপর আমল করতে থাকে, তাহলে অবশ্যই জান্নাতে যাবে। এই হাদীসের বর্ণনায় তিনটি স্থানে “রাবী” নিজের সন্দেহের কথা প্রকাশ করেছেন ঃ (১) উন্ত্রীর লাগাম বুঝানোর জন্য উর্ধতন বর্ণনাকারী “খেতাম' শব্দ ব্যবহার করেছেন, না “যেমাম' শব্দ । (২) প্রশ্নকারী লোকটি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতে গিয়ে “ইয়া রাসূলাল্লাহ বলেছিলেন, না “ইয়া মৃহাম্মদ' ৷ (৩) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে লোকটি সম্পর্কে “সে ভাল বিষয়ের তওফীক পেয়েছে বলেছিলেন, না “সে খুব হেদায়াত লাভ করেছে' বলেছিলেন। রাবীর এই সন্দেহ প্রকাশ দ্বারা অনুমান করা যায় যে, আমাদের হাদীস বর্ণনাকারী রাবীগণ হাদীস বর্ণনার ক্ষেত্রে কি পর্যায়ের সতর্কতা অবলম্বন করতেন এবং এ ব্যাপারে তারা আল্লাহ্কে কেমন ভয় করতেন যে, তিনটি স্থানে তাদের সন্দেহ হয়েছে যে, উর্ধতন রাবী এ শব্দ বলেছিলেন, না এঁ শব্দ। তাই তারা এ সন্দেহটুকুও প্রকাশ করে দিলেন, যদিও এ শব্দের ভিন্নতার কারণে অর্থে সামান্য কোন পার্থক্যও আসত না। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।