Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ১৭ ৪ | আনাস ইবনে মালেক রোঃ) থেকে বর্ণিত, তিনি বলেন £ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ামের নিকট (বিশেষ প্রয়োজন ছাড়া) কোন কিছু জিজ্ঞাসা করতে নিষেধ করে দেওয়া হয়েছিল । আমাদের তখন এ বিষয়টি খুব ভাল লাগত যে, গ্রামাঞ্চল থেকে জিজ্ঞাসাবাদ করুক, আর আমরা তা শুনে উপকৃত হই । এমন অবস্থায় একদিন এক বেদুঈন ব্যক্তি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির হল এবং নিবেদন করল ঃ হে মুহাম্মদ! আপনার এক প্রতিনিধি আমাদের কাছে এসে বলল, আপনি নাকি বলেন যে, আল্লাহ্‌ তা'আলা আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন ? তিনি উত্তর দিলেন ঃ সে তোমাদের কাছে ঠিকই বলেছে। তারপর এঁ বেদুঈন জিজ্ঞাসা করল, আপনি বলুন তো, আসমান কে সৃষ্টি করেছে? তিনি উত্তরে বললেন £ আল্লাহ্‌। তারপর সে আবার প্রশ্ন করল, ভূমি কে সৃষ্টি করেছে? তিনি উত্তরে বললেন ঃ আল্লাহ্‌ । বেদুঈন আবার প্রশ্ন করল, ভূমিতে এই পর্বতমালা কে স্থাপন করেছে এবং এর মধ্যস্থিত জিনিসসমূহ কে তৈরী করেছে? তিনি উত্তর দিলেন £ আল্লাহ্‌ । এবার বেদুঈন লোকটি বলে উঠল, এ মহান সন্তার শপথ, যিনি আসমান-যমীন সৃষ্টি করেছেন এবং ভূমিতে পর্বতমালা স্থাপন করেছেন, সেই আল্লাহই কি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন ? তিনি উত্তর দিলেন ঃ নিশ্চয়ই আল্লাহই আমাকে প্রেরণ করেছেন। তারপর বেদুঈন আবার বলতে শুরু করল £ আপনার প্রতিনিধি আমাদের কাছে এই কথাও বলেছে যে, আমাদের উপর নাকি দিনে রাতে পাচ ওয়াক্ত নামায আদায় করা ফরয ? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ এটাও সে ঠিকই বলেছে। বেদুঈন বলল, শপথ এঁ সত্তার, যিনি আপনাকে প্রেরণ করেছেন, আল্লাহই কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন ? তিনি উত্তর দিলেন ঃ হ্যা, এটা আল্লাহরই নির্দেশ। বেদুঈন আবার বলল, আপনার প্রতিনিধি বলেছে যে, আমাদের সম্পদে নাকি যাকাত ধার্য করা হয়েছে ? তিনি বললেন ঃ এটাও সে ঠিক বলেছে । বেদুঈন বলল, শপথ এ সত্তার, যিনি আপনাকে প্রেরণ করেছেন, আল্লাহই কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন ? তিনি উত্তর দিলেন, হ্যা, এটা আল্লাহরই নির্দেশ । তারপর এ বেদুঈন আবার বলল, আপনার প্রেরিত প্রতিনিধি বলেছে যে, বছরে রমযান মাসের রোযাও নাকি আমাদের উপর ফরয করা হয়েছে ? তিনি বললেন £ হ্যা, এটাও সে ঠিকই বলেছেঁ। বেদুঈন বলল, যে সত্তা আপনাকে প্রেরণ করেছেন, তার শপথ! আল্লাহই কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন ? তিনি বললেন ঃ হ্যা, এটাও আল্লাহরই নির্দেশ । বেদুঈন আবার বলল, আপনার প্রতিনিধি আমাদেরকে এ কথাও বলেছে যে, আমাদের মধ্যে যে ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে মক্কা শরীফ পৌঁছার সামর্থ্য রাখে তার উপর বায়তুল্লাহ্‌ শরীফের হজ্জ করাও নাকি ফরয £ তিনি উত্তর দিলেন $ হ্যা, সে এটাও ঠিক বলেছে। বর্ণনাকারী বলেন যে, এই প্রশ্নোত্তর শেষে বেদুঈন চলে গেল এবং যাওয়ার সময় সে বলছিল, এঁ সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি এগুলোর মধ্যে কিছু বাড়িয়ে নেব না এবং কমও করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ সে যদি সত্যই বলে থাকে, তাহলে অবশ্যই জান্নাতে যাবে । -__বুখারী, মুসলিম ব্যাখ্যা ই হাদীসের শুরু অংশে প্রশ্ন করার ষে নিষেধাজ্ঞার কথাটি বলা হয়েছে, এর দ্বারা কোরআন পাকের এঁ আয়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে ঃ হে মুমিনগণ! ৩-১ ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।