০0910061015 মা'আরিফুল হাদীস ১৫ সাহাবায়ে কেরামের জ্ঞানকে পরিপূর্ণ করে দেওয়া হোক এবং তাদেরকে এই দ্বীনের আমানতের সংরক্ষণকারী বানিয়ে দেওয়া হোক। বাস্তব কথা এই যে, দ্বীনের মূল বিষয় তিনটিই ঃ (১) বান্দা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ্র অনুগত ও হুকুমবরদার বানিয়ে নেবে এবং তার বন্দেগীকেই নিজের জিন্দেগী বানিয়ে নেবে । আর এরই নাম হচ্ছে ইসলাম এবং ইসলামের মূল বিধানগুলো হচ্ছে এর দৃষ্ট অবয়ব ও প্রকাশস্থল। (২) এ সকল অদৃশ্য বাস্তব বিষয়সমূহকে মেনে নেওয়া এবং এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রেরিত নবী-রাসূলগণ যেগুলোর সংবাদ দিয়েছেন এবং এগুলো স্বীকার করার প্রতি দাওয়াত দিয়েছেন । আর এরই নাম ঈমান । (৩) আল্লাহ্ যদি ভাগ্যে রাখেন তাহলে ইসলাম ও ঈমানের স্তরসমূহ অতিক্রম করার পর তৃতীয় ও চূড়ান্ত মনযিল এই আসে যে, মানুষ আল্লাহ্ তাআলার সত্তার উপস্থিতি ও অন্তরে আল্লাহ্র ধ্যানের এমন মন্ততা অনুভব করে যে, তখন তার নির্দেশ পালন ও বন্দেগী এমনভাবে হতে থাকে, যেন আল্লাহ্ তার সকল শোভা ও প্রতাপসহ আমাদের চোখের সামনেই রয়েছেন এবং তিনি আমাদেরকে দেখছেন । এ অনুভূতি ও এ অবস্থার নামই হচ্ছে “এহসান? । এভাবে এই প্রশ্নোত্তরে যেন সম্পূর্ণ দ্বীনের সারবস্তু এসে গিয়েছে । এই কারণেই এ হাদীসকে ওলামায়ে কেরাম 'উম্মুস্সুন্নাহ' নামেও অভিহিত করেছেন৷ কোরআন পাকের সকল গুরুতৃপূর্ণ বিষয় সংক্ষিপ্ত আকারে সূরা ফাতেহায় অন্তর্ভুক্ত থাকার কারণে যেমন এ সূরাকে 'উন্মুল কিতাব" বলা হয়, তেমনিভাবে এই হাদীসটি ব্যাপক বিষয়ের আলোচনায় সমৃদ্ধ হওয়ার কারণে 'উম্মুস্ সুন্নাহ' নামে অভিহিত হওয়ার যোগ্য ৷ এই বৈশিষ্ট্যের কারণেই ইমাম মুসলিম (রহঃ) তার সুবিখ্যাত গ্রন্থ সহীহ মুসলিমকে-_ ভূমিকার পর-__ এই হাদীস দ্বারাই শুরু করেছেন। ইমাম বগভী (রহঃ) ও তার উভয় সংকলন “মাছাবীহ্” এবং “শরহুস সুন্নাহ্” এর শুরুতে এ হাদীসটিই এনেছেন। এ হাদীসটি এখানে যেভাবে উল্লেখ করা হয়েছে এটা মুসলিম শরীফের বর্ণনা । মুসলিম শরীফ এবং বুখারী শরীফ উভয় কিতাবে ঘটনাটি আবু হুরায়রা (রাঃ) থেকেও বর্ণিত হয়েছে। তাছাড়া হাদীসের অন্যান্য কিতাবে আরো কতিপয় সাহাবী থেকেও হাদীসটি বর্ণনা করা হয়েছে। ইসলামের ভিত্তিমূল ০ ৮ 459০54০4৩2৭ ০7৮ ৮% 2০ &। ৮০ 9 ০ ৫51 12 পে ই টা ॥ 2 পপ ০ 5 পপ পারত 9 তত কাছ 6৩ ৮5৩525০০৮৮6: ৩6. 48৯০ ৮.৪: ১৬৩ ০1১ ৪৯৩ ০০35 2৮০। ১০9৩ 4১০০ ৯১০০ | ৯০০১1 5411 91 411 ১০1 5১৫ (15 5 $১৮৯এ। ১1১) _ ০৮৯০১ ৩। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্তের উপর প্রতিষ্ঠিত ঃ 0১) এই সত্যের সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার বান্দা ও রাসূল। (২) নামায কায়েম করা । (৩) যাকাত প্রদান করা । (8) হজ্জ পালন করা । (৫) বমযানের রোযা রাখা । __ বুখারী, মুসলিম ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।