Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ১৪ মা'আরিফুল হাদীস (৫) কেয়ামতের আলামত ঃ কেয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে উপরোক্ত উত্তর শুনে প্রশ্নকারী রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে বলল ঃ আমাকে কেয়ামতের কিছু নিদর্শনই বলে দিন। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিশেষ নিদর্শন বর্ণনা করলেন । একটি নিদর্শন এই যে, দাসী তার মালিক ও মনিবকে জন্ম দেবে, আর দ্বিতীয়টি এই যে, নিঃস্ব ও ভুখা-নাঙ্গা মানুষ-___ যাদের কাজ হচ্ছে ছাগল চরানো-__ তারাও বিরাট বিরাট অট্টালিকা তৈরী করবে । প্রথম যে নিদর্শনটি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হাদীস ব্যাখ্যাতাগণ এর বিভিন্ন মর্ম উন্লেখ করেছেন। তবে এই অধম সংকলকের কাছে এর সব চাইতে সুন্দর ব্যাখ্যা এই যে, কেয়ামত সন্নিকটে আসার সময় পিতা-মাতার অবাধ্যতা ব্যাপক রূপ ধারণ করবে। এমনকি কন্যাসন্তান যাদের প্রকৃতি ও স্বভাবে মায়েদের আনুগত্য ও হৃদ্যতার উপাদান খুবই প্রবল থাকে এবং যাদের ব্যাপারে মায়েদের অবাধ্যতার কল্পনাও করা যায় না__ তারাও কেবল মায়েদের অবাধ্যই হবে না; বরং উল্টো তাদের উপর এভাবে শাসন চালাবে, যেভাবে গৃহকতী ও মনিব তার ক্রীতদাসীর উপর শাসন চালায়। এ কথাটিই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাভঙ্গীতে বলেছেন যে, “মহিলা তার মালিক ও মনিবকে জন্ম দেবে ।” অর্থাৎ, মায়ের গর্ভ থেকে যে কন্যাসন্তান জনুগ্রহণ করবে, সে-ই বড় হয়ে এই মায়ের উপর শাসন চালাবে । আর এতে কোন সন্দেহ নেই যে, এই নিদর্শন প্রকাশের সূচনা হয়ে গেছে। দ্বিতীয় যে নিদর্শনটির কথা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে, “ভূখা- নাঙ্গা ও রাখাল শ্রেণীর মানুষ সুউচ্চ অ্টালিকা নির্মাণ করবে ।” এর দ্বারা এ দিকে ইঙ্গিত করা হয়েছে যে, কেয়ামত এগিয়ে আসলে দুনিয়ার সম্পদ ও প্রভাব প্রতিপত্তি এসব নিঙ্নশ্রেণীর মানুষের হাতে এসে যাবে, যারা আসলে এর যোগ্য নয় । তখন তারা কেবল সুরম্য অষ্টালিকা নির্মাণের নেশায় পড়ে থাকবে এবং এটাকেই তারা গৌরব ও বাহাদুরীর বিষয় মনে করবে। এতেই তারা নিজেদের উচ্চাকাজ্্ষা ও মনের সাধ পূরণ করবে এবং এক্ষেত্রে তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। অন্য এক হাদীসে এ বিষয়টিকে এই শব্দমালায় বর্ণনা করা হয়েছে £ যখন রাষ্ট্রীয় ক্ষমতা, বিভিন্ন পদ ও কর্মকাণ্ড অযোগ্য লোকদের হাতে ন্যস্ত হবে, তখন তুমি কেয়ামতের অপেক্ষায় থাক। আলোচ্য হাদীসের শেষে রয়েছে যে, এই প্রশ্নকারী চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ এই প্রশ্নকারী ছিলেন জিবরাঈল । তিনি প্রশ্বকারীর রূপ ধরে এ জন্য এসেছিলেন, যাতে এ প্রশ্বোত্তর দ্বারা সাহাবায়ে কেরাম দ্বীনের শিক্ষা লাভ করতে পারেন। এ হাদীসের কোন কোন বর্ণনায় এ কথার উল্লেখও আছে যে, হযরত জিবরাঈল (আঃ)-এর এই আগমন ও কথোপকথনের ঘটনাটি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে হয়েছিল। -_-ফতনহুল বারী ও উমদাতুল কারী এর রহস্য এই যে, তেইশ বছরের নবুওতী জিন্দেগীতে যে দ্বীনের শিক্ষা পরিপূর্ণ হয়েছিল; আল্লাহ্‌ তা'আলা নিজ দয়ায় এটা চাইলেন যে, জিবরাঈল (আঃ)-এর প্রশ্নের উত্তরে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা পূর্ণ দ্বীনের সারবস্তু বয়ান করিয়ে দিয়ে ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।