০0910061015 মা'আরিফুল হাদীস ১৩ না । হাদীসে "আল্লাহ্র এবাদত" শব্দ ব্যবহার করা হয়েছে । তাই কেবল নামাযের সাথে এটাকে সংশিষ্ট রাখার কোন কারণ নেই; বরং যে কোন এবাদতই এর অন্তর্ভুক্ত; বরং এই হাদীসেরই অন্য এক বর্ণনায় “আল্লাহকে ভয় করবে" শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এহসান হচ্ছে আল্লাহ্কে এভাবে ভয় করা, যেন তুমি তাকে দেখছ। এই ঘটনারই অন্য আরেক বর্ণনায় এপ শব্দমালাও এসেছে, যার অর্থ এই ঃ এহসান হচ্ছে এই যে, তুমি সকল কাজ আল্লাহ্র উদ্দেশ্যে এভাবে সম্পাদন করবে যে, তুমি যেন তাকে দেখছ। এই দু”টি বর্ণনার দ্বারা এ কথা আরো সুস্পষ্ট হয়ে যায় যে, এহ্সানের সম্পর্ক কেবল নামাযের সাথেই নয়; বরং মানুষের জীবনের সকল কর্মকাণ্ডের সাথে এটা জড়িত । তাই এহসানের অর্থ এই দাড়ায় যে, আল্লাহ্র সকল এবাদত এবং তার প্রতিটি নির্দেশ পালন এভাবে করতে হবে এবং তার শাস্তিকে এভাবে ভয় করতে হবে যে, তিনি যেন আমাদের সামনেই রয়েছেন এবং আমাদের সকল কর্মকাণ্ড প্রত্যক্ষ করছেন । (৪) কেয়ামত £ ইসলাম, ঈমান ও এহ্সান সম্পর্কে প্রশ্ন করার পর আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিল যে, আমাকে বলে দিন, কেয়ামত কবে হবে। উত্তরে তিনি বললেন, এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে অধিক অবগত নয় । অর্থাৎ, কেয়ামত আসার নির্দিষ্ট সময়ের ব্যাপারে প্রশ্নকারীর যেমন জানা নাই, আমারও জানা নেই । এই হাদীসেরই আবু হুরায়রা (রাঃ)-এর বর্ণনায় এখানে এ শব্দমালাও এসেছে £ (১৬৯১১। ৪ (5105 | 1955 ২০০৭1 ১৬০ 101 131 (812 ১১০৯১৩৪ ৮০১৯০০০ 4] | ০৬০১১০১1৪০5 ০:5 05158 155491305০5 4০৪ অর্থ 8 কেয়ামতের বিষয়টি এ পাচ জিনিসের অন্তর্গত, যেগুলো আল্লাহ্ ছাড়া কেউ জানে না। (যেমন, এই আয়াতে বলা হয়েছে ৪) নিশ্চয়, কেয়ামতের জ্ঞান আল্লাহ্র কাছেই রয়েছে৷ তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনিই তা জানেন। কেউ জানে না, আগমীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না, কোন্ জায়গায় সে মৃত্যুবরণ করবে। আল্লাহ্ সর্বজ্ঞ, সর্ব বিষয়ে সম্যক অবগত । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীকে প্রথমে বলে দিলেন যে, কেয়ামতের ব্যাপারে প্রশ্বকারীর চাইতে জিজ্ঞাসিত ব্যক্তিটি বেশী অবগত নয় । তারপর অতিরিক্ত সংযোজন হিসাবে একথাও বলে দিলেন যে, কেয়ামতের বিষয়টি এ পাঁচ জিনিসের অন্তর্ভুক্ত, যেগুলোর ব্যাপারে কুরআন ঘোষণা করে দিয়েছে যে, এগুলোর জ্ঞান একমাত্র আল্লাহ্ তাঁআলারই রয়েছে । তিনি ছাড়া আর কেউ এগুলো জানেন না। হাদীস ব্যাখ্যাতাগণ বলেন, কেয়ামতের ব্যাপারে প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “এ বিষয়ে আমি জানি না” না বলে “প্রশ্বকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশী জানে না” এই বর্ণনাভঙ্গী এজন্য অবলম্বন করেছেন, যাতে মানুষ বুঝে নিতে পারে যে, কোন প্রশ্নকারী ও কোন জিজ্ঞাসিত ব্যক্তিরই এই ব্যাপারে জ্ঞান নেই । তারপর কুরআনের আয়াত তেলাওয়াত করে তিনি বিষয়টি আরো পাকাপোক্ত করে দিলেন। ড/৬/৬/.911001109.00])
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.