০0910061015 ১২ মা'আরিফুল হাদীস চলছে । এমন মনে করলে আল্লাহ্ তা'আলার চরম অপারগতা ও অক্ষমতা মেনে নিতে হয়, যা ঈমানের পরিপন্থী । (৩) এহসান £ ইসলাম ও ঈমানের পর প্রশ্নকারী লোকটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৃতীয় প্রশ্নটি করেছিল এহসান সম্পর্কে যে, এহসানের প্রকৃত অর্থ কি? এই “এহ্সান' শব্দটিও ঈমান ও ইসলামের মত একটি বিশেষ ধর্মীয় পরিভাষা | বিশেষতঃ এটা কুরআনের পরিভাষা । কুরআনে বলা হয়েছে £ “হ্যা, যে ব্যক্তি নিজেকে আল্লাহ্র কাছে সমর্পণ করে দিয়েছে এবং এর সাথে তার মধ্যে 'এহ্সান' গুণও রয়েছে, তার প্রতিপালকের কাছে তার জন্য রয়েছে বিশেষ প্রতিদান ।” (সুরা বাকারা £ আয়াত ১১২) অন্যত্র বলা হয়েছে £ “তার চাইতে উত্তম দ্বীনদার আর কে আছে, যে নিজেকে আল্লাহতে সমর্পণ করে দিয়েছে এবং সাথে সাথে তার মধ্যে এহ্সানের গুণও বিদ্যমান ।” (সুরা নিসা) আমাদের ভাষায় ও বাকপদ্ধতিতে তো এহসান শব্দের অর্থ কারো সাথে উত্তম ও অনুগ্রহমূলক আচরণ করা, কিন্তু এখানে যে এহ্সানের কথা বলা হচ্ছে সেটা ভিন্নতর এক পরিভাষা । আর এর মর্মও তাই, যা আলোচ্য হাদীসে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। অর্থাৎ, আল্লাহ্র বন্দেগী এভাবে করা, যেন মহান প্রতাপশালী ও পবিত্র সত্তা আল্লাহ্ তা'আলা আমাদের চোখের সামনেই রয়েছেন এবং আমরাও যেন তাকে দেখছি। এ বিষয়টি এভাবে বুঝে নিতে পারেন যে, একজন গোলাম তার মনিবের হুকুম পালন তখনও করে, যখন মনিব তার চোখের সামনে উপস্থিত থাকে এবং গোলামও বিশ্বাস করে যে, তিনি আমাকে ভালভাবেই দেখছেন । আর তার হুকুম পালনের আরেকটি ধরন তখন হয়, যখন সে মনিবের অনুপস্থিতিতে কাজ করে! এই দুই সময়ের কাজে সাধারণতঃ পার্থক্য হয়ে থাকে । সাধারণতঃ দেখা যায় যে, মালিকের উপস্থিতিতে গোলাম যেরূপ মনোযোগ ও পরিশ্রমের সাথে সুন্দরভাবে কার্য সম্পাদন করে, মালিকের অনুপস্থিতিতে তার অবস্থা সেরূপ থাকে না। ঠিক একই অবস্থা হয়ে থাকে প্রকৃত মনিব আল্লাহ্ রাববুল আলামীনের সাথে তার বান্দাদের । বান্দা যখন অনুভব করে যে, আমার মাওলা ও মনিব হাযির-নাধির অর্থাৎ তিনি আমার সামনেই রয়েছেন এবং আমাকে দেখছেন, আমার প্রতিটি কাজ -__ বরং আমার প্রতিটি গতি ও বিরাম তিনি দেখছেন, তখন তার মধ্যে এক বিশেষ মত্ততা ও তার বন্দেগীতে বিশেষ ধরনের বিনয়ভাব ফুটে উঠে। কিন্তু তার অন্তরে যখন এ কল্পনা ও এ অনুভূতি উপস্থিত থাকে না, তখন তার বন্দেগীর এ অবস্থাও আর অবশিষ্ট থাকে না। তাই এহসান এটাই যে, আল্লাহ্র বন্দেগী এভাবে করা হবে যে, তিনি যেন আমাদের চোখের সামনেই রয়েছেন, আর আমরাও তার সামনে উপস্থিত এবং তিনি আমাদেরকে দেখছেন । হাদীসে উল্লেখিত হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির মর্ম এটাই, যেখানে তিনি বলেছেন, এহসান এরই নাম যে, তুমি আল্লাহ্র বন্দেগী এভাবে করবে, যেন তুমি তাকে দেখছ কেননা, তুমি তাকে না দেখলেও তিনি অবশ্যই তোমাকে দেখছেন। একটি জ্ঞাতব্য বিষয় অনেকে হাদীসের এই অংশটির ব্যাখ্যা এভাবে করেন যে, মনে হয়, এর সম্পর্ক কেবল নামাযের সাথেই এবং এর অর্থ কেবল এই যে, নামায খুব মনোযোগ সহকারে একাগ্রতার সাথে আদায় করতে হবে । কিন্তু হাদীসের শব্দমালার এমন বিশেষত্বের কোন প্রমাণ পাওয়া যায় ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।