Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910091015 গ্রন্থকারের ভূমিকা আল্লাহ্‌ তা'আলা তার বান্দাদের উপর যে অগণিত দয়া ও অনুগ্রহ করেছেন, এগুলোর মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে, তিনি তাদের কল্যাণ ও মুক্তির জন্য নবুওয়ত ও রেসালতের মহান ও মুবারক ধারা চালু করেছেন এবং যখনই মানবজাতির জন্য আসমানী হেদায়াত ও পথ নির্দেশনার প্রয়োজন দেখা দিয়েছে, তখন তাদের মধ্য থেকেই কোন এক বান্দাকে নিজের নবী এবং তাদের পথপ্রদর্শক বানিয়ে আপন হেদায়াতসহ তাদের মধ্যে প্রেরণ করে দিয়েছেন । নবী-রাসূলদের আগমনের এই ধারা হাজার হাজার বছর পর্যন্ত অব্যাহত থাকে । অবশেষে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ধারাকে সমাপ্ত করে দেওয়া হয় এবং তার মাধ্যমে সেই সর্বশেষ এবং পূর্ণাঙ্গ শিক্ষা ও হেদায়াত প্রেরণ করা হয়, যা সর্বকালের জন্য যথেষ্ট । আসমানী শিক্ষা ও হেদায়াতের যে মহাসম্পদ খাতামুন নাবিয়্টান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জগত লাভ করেছে, এর দু"টি অংশ রয়েছে। একটি আল্লাহ্র কিতাব কুরআন মজীদ, যা শব্দ ও অর্থ উভয় দিক দিয়েই আল্লাহ্‌র কালাম । দ্বিতীয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বাণী এবং তার সকল বাচনিক ও বাস্তব কর্মধারা সংক্রান্ত শিক্ষা ও পথনির্দেশ, যা তিনি আল্লাহ্‌র রাসূল ও তার কিতাবের শিক্ষক ও ব্যাখ্যাতা এবং আল্লাহ্‌র ইচ্ছা ও অভিপ্রায়ের প্রতিনিধি হিসাবে উম্মতকে দান করতেন । সাহাবায়ে কেরাম এগুলো সংরক্ষণ করে উম্মতের পরবর্তী লোকদের কাছে পৌছে দিয়েছেন এবং পরবর্তী লোকেরা এগুলো পূর্ণ বর্ণনা পরম্পরার সাথে গ্রন্থাকারে সংরক্ষণ করে নিয়েছেন। তার এ শিক্ষা ও পথ নির্দেশের শিরোনাম হচ্ছে হাদীস্‌ বা সুন্নাহ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের স্বাভাবিক জীবন কাটিয়ে আল্লাহ্‌র ফায়সালা অনুযায়ী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন; কিন্তু বিশ্বমানবের চিরকালীন পথপ্রদর্শনের জন্য নিজের আনীত শিক্ষা ও হেদায়াতের এই দু'টি অংশ অর্থাৎ কুরআন ও সুন্নাহকে রেখে গিয়েছেন। আর আল্লাহ্‌ তা'আলা এ দু'টি বিষয়কে (নিজ নিজ স্তর অনুযায়ী) প্রত্যেক যুগে সংরক্ষিত ও সমুজ্ল রাখার এমন বাহ্যিক ও আত্যন্তরীণ ব্যবস্থাপনা করেছেন যে, চিন্তাশীল ও বুদ্ধিমান লোকদের জন্য এটা আল্লাহ্‌ তা'আলার কুদরতের নিদর্শনাবলীর মধ্যে এক ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।