০0910061015 মা'আরিফুল হাদীস ১১ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ্ তা“আলা বলেন £ “কুরআন আমিই নাধিল করেছি, আর আমিই এর সংরক্ষণকারী |” (সুরা হিজর) আল্লাহ্র রাসূলদের উপর ঈমান আনার অর্থ হচ্ছে, এই বাস্তব সত্যকে বিশ্বাস করে নেওয়া যে, আল্লাহ্ তা*আলা আপন বান্দাদের হেদায়াত ও পথ প্রদর্শনের জন্য যুগে যুগে বিভিন্ন অঞ্চলে তার নির্বাচিত বান্দাদেরকে হেদায়াত ও আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের নীতিমালা দিয়ে প্রেরণ করেছেন এবং তারা অত্যন্ত বিশ্বস্ততার সাথে আল্লাহ্র পয়গাম বান্দাদেরকে পৌঁছে দিয়েছেন । তারা মানবজাতিকে সঠিক পথে আনার জন্য প্রাণপণ চেষ্টা সাধনা করে গিয়েছেন। এ সকল নবী-রাসুলগণ আল্লাহ্র নির্বাচিত প্রিয়জন ও সত্যের প্রতীক ছিলেন । তাদের মধ্য থেকে কিছু কিছু নবী-রাসূলের নাম ও তাদের কিছু অবস্থাও কুরআনে করীমে উল্লেখ করা হয়েছে। আল্লাহ্ তা'আলা বলেন £ “আমি আপনার পূর্বে অনেক নবী-রাসূল প্রেরণ করেছি । তাদের কারো কারো অবস্থা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো অবস্থা বিবৃত করিনি ।” (সূরা মুমিন) আল্লাহ্ তা'আলার এইসব নবী-রাসূলকে সত্য বলে স্বীকার করে নেওয়া এবং নবী হিসাবে তাদের সম্মান ও ভক্তি করা ঈমানের শর্তাবলীর অন্তর্ভুক্ত । এর সাথে সাথে এ বিষয়ের উপরও ঈমান আনা জরুরী যে, আল্লাহ্ তা'আলা এই নবুওয়াত ও রেসালতের ক্রমধারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিসমাপ্ত করে দিয়েছেন । তাই তিনিই খাতামুল আম্বিয়া ও আল্লাহ্র শেষ রাসূল । তার যুগ থেকে কেয়ামত পর্যন্ত আগত মানব সমাজের মুক্তি ও সফলতা কেবল তারই আনুগত্য ও তারই আনীত হেদায়াতের অনুসরণের মধ্যে নিহিত । আখেরাতের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে এই বাস্তব ও সত্যকে স্বীকার করে নেওয়া যে, এই দুনিয়াকে একদিন অবশ্যই অবশ্যই ধ্বংস করে দেওয়া হবে । তারপর আল্লাহ্ তা“আলা তার বিশেষ কুদরতে সকল মৃত প্রাণীকে পুনরায় জীবন দান করবেন এবং এখানে যে যেমন কর্ম করেছে, সে অনুযায়ী তাদেরকে সেখানে শান্তি অথবা শান্তি দেওয়া হবে। জানা আবশ্যক যে, দ্বীন-ধর্মের সকল কর্মকান্ডের ভিত্তি এই বিশ্বাসের উপরই প্রতিষ্ঠিত যে, আখেরাতে মানুষের বিচার তথা শান্তি অথবা শাস্তি হবে । মানুষ যদি এই বিষয়টি স্বীকার না করে, তাহলে সে কোন ধর্ম ও ধর্মীয় শিক্ষা এবং এর পথনির্দেশনা মানতে ও এগুলো পালন করতেই রাজী হবে না। এই জন্যই সকল ধর্মে-_ তা ম্লানুষের মনগড়া ধর্মই হোক অথবা আল্লাহ্র প্রেরিত দ্বীন হোক--_ এই শাস্তি ও পুরক্কারকে মৌলিক বিশ্বাস হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে । তারপর মানুষের মস্তিষ্ষপ্রসূত ধর্মগুলোতে এর স্বরূপ “পুনঃ জন্মবাদ” বলে সাব্যস্ত করা হয়েছে। কিন্তু আল্লাহ্পরদত্ত সকল ধর্মই এই বিষয়ে একমত যে, আখেরাতের শাস্তি ও শাস্তির পদ্ধতি এ পুনরুথান ও হাশর-নশরই, যা কুরআন আমাদেরকে বলে । পবিত্র কুরআনে এ বিষয়ে এমন প্রামাণিক ও বিস্তারিত আলোচনা করা হয়েছে যে, চরম পর্যায়ের আহ্মক ও নির্বোধ ছাড়া অন্য কেউ কুরআনের এসব অকাট্য ও যুক্তিযুক্ত আলোচনার পর হাশর-নশর ও পুনরস্থানের বিষয়টিকে অসম্ভব ও কঠিন মনে করতে পারে না। তকদীরের প্রতি ঈমান এর অর্থ হচ্ছে এই কথার উপর বিশ্বাস স্থাপন করা ও স্বীকার করে নেওয়া যে, পৃথিবীতে যা কিছু ঘটছে (তা ভালই হোক আর মন্দই হোক,) এ সবই আল্লাহ্র নির্দেশ ও তার ইচ্ছায়ই হচ্ছে। এগুলোর সিদ্ধান্ত ও ফায়সালা তিনি পূর্বেই করে রেখেছেন । এমন নয় যে, তিনি অন্য একটা কিছু চান, আর পৃথিবীর এই কারখানা তার ইচ্ছার বিপরীত ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।