০0910061015 ১০ মা“আরিফুল হাদীস শরীকবিহীন, তিনি সকলের সৃষ্টিকর্তা ও বিশ্বজগতের প্রতিপালক । তিনি সকল দোষ ও দুর্বলতার উর্ধ্বে এবং তিনিই সকল গুণের আধার । ফেরেশতাদের উপর ঈমান আনার অর্থ হচ্ছে, সৃষ্টিজগতের মধ্যে তাদেরকে একটি বিশেষ শ্রেণী হিসাবে তাদের অস্তিত্বের কথা স্বীকার করা এবং এই বিশ্বাস পোষণ করা যে, তারা এক পবিত্র ও সম্মানিত সৃষ্টি । কুরআন পাকে সুরা আত্বিয়ায় বলা হয়েছে ঃ “তারা হচ্ছে সম্মানিত বান্দা ।” এই ফেরেশতাদের মধ্যে কোন মন্দ দিক, কোন প্রকার দুষ্টামি ও অবাধ্যতার উপাদানই নেই; বরং তাদের কাজই হচ্ছে আল্লাহ্র আনুগত্য ও নির্দেশ পালন । সূরা তাহ্রীমে এরশাদ হয়েছে ঃ “তারা আল্লাহ্র নির্দেশের অবাধ্যতা করে না; বরং তারা আল্লাহ্র নির্দেশ অনুযায়ী কাজ করে যায় ।” তাদের দায়িতে অনেক কাজ ও দায়িতৃ ন্যস্ত থাকে, যেগুলো তারা সুন্দরভাবে সম্পাদন করে থাকে । ফেরেশতাদের ব্যাপারে একটি সংশয় ও এর উত্তর ফেরেশতাদের অস্তিতু সম্পর্কে এই সংশয় উত্থাপন করা হয় যে, তারা বর্তমান থাকলে তো আমরা অবশ্যই দেখতে পেতাম, এটা অত্যন্ত মূর্খতাপ্রসূত সংশয় । কেননা, দুনিয়াতে এমন অনেক বস্তু রয়েছে, যেগুলো বর্তমান ও অস্তিত্বশীল হওয়া সত্বেও আমরা দেখতে পাই না। বর্তমান যুগের অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পূর্বে কি কেউ পানিতে, বাতাসে এবং রক্তের প্রতিটি বিন্দুতে এসব জীবাণু দেখেছিল, যেগুলো আজ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সবাই দেখতে পারে ? আমরা কি কোন যন্ত্রের সাহায্যেও নিজেদের আত্মাকে দেখতে পাই ? তাই যেমনভাবে আমাদের চোখ আমাদের আত্মাকে দেখতে অপারগ এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া পানি ইত্যাদির মধ্যে লুক্কায়িত রোগ-জীবানু দেখতে অক্ষম, ঠিক সেভাবেই এগুলো ফেরেশতাকুলকে দেখতেও অপারগ ৷ তারপর একথার কি প্রমাণ আছে যে, আমরা চোখে যে জিনিস দেখি না, সেটার অস্তিত্বই নেই £ আমাদের চোখ ও ইন্দ্রিয়ানুভূতি কি অস্তিত্বজগতের সব কিছুকে ধারণ করতে পারে ? এসব কথা-_ বিশেষ করে যখন নব নব আবিষ্কারের দ্বার উন্মোচিত হতে চলেছে__ কেবল চরম নির্বোধ ব্যক্তিই বলতে পারে। আসলে মানুষের জ্ঞান ও জ্ঞানার্জনের উপকরণ ও উপাদানসমূহ খুবই দুর্বল ও সীমিত । এ কথাটিই কুরআন পাকে এভাবে বলা হয়েছে “তোমাদেরকে কেবল সামান্য জ্ঞানই দান করা হয়েছে।” (সূরা বনী ইসরাঈল) আল্লাহ্র কিতাবসমূহের উপর ঈমান আনার অর্থ এই যে, একথা বিশ্বাস করতে হবে যে, আল্লাহ্ তা“আলা তার রাসুলদের মাধ্যমে মানবজাতির হেদায়েতের জন্য বিভিন্ন সময়ে পথ নির্দেশিকা তথা আসমানী গ্রন্থসমূহ প্রেরণ করেছেন। এগুলোর মধ্যে সর্বশেষ ও সমাপক গ্রন্থ হচ্ছে কুরআন শরীফ, যা পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী ও সারনির্যাসও ৷ অর্থাৎ, পূর্ববর্তী কিতাবসমূহে এমন সেসব বিষয় ছিল, যেগুলোর শিক্ষা ও প্রচারের প্রয়োজন সর্বকালেই থাকবে, সেসব বিষয়সমূহ এই গ্রন্থে সন্নিবেশিত রয়েছে। তাই বলা যায় যে, এই কুরআন সকল থেকে মানবজাতিকে অমুখাপেক্ষী করে দিয়েছে। তাছাড়া পূর্ববর্তী গ্রন্থসমূহ যেহেতু বর্তমানে সংরক্ষিত নয়; তাই এটাই একমাত্র সুপথের দিশারী মহাগ্রন্থ । এই .কিতাবই সব কিতাবের স্থলাভিষিক্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ কিতাব । এই জন্যই আল্লাহ্ তাআলা কিয়ামত পর্যন্ত এটা ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।