০0910061015 মা'আরিফুল হাদীস ৯ আল্লাহ্র পক্ষ থেকে তারা যে হেদায়াত ও জ্ঞান নিয়ে আসেন, সেগুলোকে সত্য ও বাস্তব মনে করে বিশ্বাস করে নেওয়া এবং মেনে নেওয়া । যা হোক, পারিভাষিক ঈমানের সম্পর্ক মূলতঃ অদৃশ্য বিষয়াবলীর সাথেই থাকে, যেগুলো আমরা নিজেদের অনুভূতিযস্ত্র ও বোধশক্তি যেমন নাক, কান ইত্যাদি দ্বারা বুঝতে পারি না। যেমন, মহান আল্লাহ্, তার গুণাবলী, তার বিধি-বিধান, নবী-রাসূলদের রেসালত এবং তাদের প্রতি ওহী অবতরণ, সৃষ্টির সূচনা ও পুনরুখান সম্পর্কে তাদের বর্ণনা ইত্যাদি ইত্যাদি । এই ধরনের যে সকল বিষয় আল্লাহ্র রাসূল বর্ণনা করেন এগুলোকে তার বিশ্বস্ততার ভরসায় সত্য মনে করে মেনে নেওয়ার নামই শরীঅতের পরিভাষায় ঈমান। আর রাসূলের বর্ণিত এ ধরনের যে কোন বিষয়কে অস্বীকার করা অথবা তাকে সত্য বলে বিশ্বাস না করাই হচ্ছে তাকে মিথ্যা প্রতিপন্ন করা, যা মানুষকে ঈমানের গণ্ডি থেকে বের করে দিয়ে কুফরের সীমানায় পৌঁছে দেয় । তাই একজন মানুষের মুমিন হওয়ার জন্য আল্লাহ্র রাসূল কতৃক আনীত সকল বিষয় ও তথ্যকে সত্য বলে স্বীকার করে নেওয়া জরুরী | তবে এ সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা জানা জরুরী নয়; বরং মূল ঈমানের জন্য সংক্ষিপ্ত ও সার বিশ্বাসই যথেষ্ট । তবে কিছু বিশেষ গুরুত্ৃপূর্ণ ও মৌলিক বিষয় এমনও রয়েছে যে, ঈমানের সীমানায় প্রবেশ করার জন্য এগুলোর প্রতি নিরুপণসহ বিশ্বাস স্থাপন করা জরুরী । যেমন, আলোচ্য হাদীসে ঈমান প্রসঙ্গে প্রশ্নের উত্তরে যেসব বিষয়ের উল্লেখ করা হয়েছে, (অর্থাৎ, আল্লাহ্, ফেরেশতা, আল্লাহর কিতাব, আল্লাহ্র রাসূল, কেয়ামত ও তকদীরের ভাল-মন্দ) ঈমান সংক্রান্ত বিষয়সমূহের মধ্যে এগুলোই হচ্ছে মৌলিক ও বুনিয়াদী বিষয় । আর এগুলোর উপর নিিষ্টভাবে ও নিরূপণ করে ঈমান পোষণ করা জরুরী | এ জন্যই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এবং নির্দিষ্ট করে এগুলোর উল্লেখ করেছেন । পবিত্র কুরআনেও ঈমান সংক্রান্ত এই বিষয়গুলি এই ক্রমধারায় ও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার শেষ রুকৃতে এরশাদ হয়েছে ঃ রাসূল ঈমান রাখেন এঁ সমস্ত বিষয়ের প্রতি, যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং সকল মু'মিনগণও | সবাই বিশ্বীস রাখে আল্লাহ্র প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি । সূরা নিসায় এরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহ্র প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলদের প্রতি এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। উপরে উল্লেখিত ছয়টি বিষয়ের মধ্যে “তকদীরের প্রতি ঈমান' প্রসঙ্গটি যদিও কুরআনে অন্যান্য ঈমানী বিষয়সমূহের সাথে একই সঙ্গে আলোচিত হয়নি; কিন্তু পবিত্র কুরআনেই অন্যান্য স্থানে এর সুষ্ঠু উল্লেখ পাওয়া যায়। যেমন, সূরা নিসায় এরশাদ হয়েছে ঃ “হে রাসূল! আপনি বলে দিন যে, সব কিছুই আল্লাহ্র পক্ষ থেকে এবং তারই নির্দেশে হয় । সূরা আন“আমে বলা হয়েছে ঃ আল্লাহ্ যাকে পথ প্রদর্শন করতে চান, ইসলাম গ্রহণ করার জন্য তিনি তার বক্ষ উন্মোচন করে দেন । আর যাকে গোমরাহ রাখার ইচ্ছা করেন, তার বক্ষকে অত্যধিক সংকীর্ণ করে দেন।” এবার সংক্ষেপে জেনে নিতে হবে যে, এ বিষয়গুলোর উপর ঈমান আনার অর্থ কি? বস্তুতঃ আল্লাহ্র উপর ঈমান আনার অর্থ হচ্ছে এ বিশ্বাস পোষণ করা যে, তিনি বর্তমান, তিনি একক ও ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।