Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৮ মা'আরিফুল হাদীস জানেন না এবং (৫) কেয়ামতের পূর্বে প্রকাশিত এর কিছু লক্ষণ ও আলামত । এই পাচটি বিষয় সম্পর্কে যা কিছু এই হাদীসে বর্ণিত হয়েছে, এর সবগুলোই ব্যাখ্যার দাবী রাখে । তাই প্রথমেই আসা যাক ইসলাম প্রসঙ্গে । (১) ইসলাম £ ইসলামের আসল অর্থ হচ্ছে নিজেকে কারো কাছে সমর্পণ করে দেওয়া এবং সম্পূর্ণ তারই নির্দেশের অধীন হয়ে যাওয়া । আর মহান আল্লাহ্‌র প্রেরিত ও তার রাসূলগণ কর্তক আনীত দ্বীনের নাম “ইসলাম” এজন্যই রাখা হয়েছে যে, এখানে বান্দা নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহ্‌র কাছে সমর্পণ করে দেয় এবং তার সার্বিক আনুগত্যকে নিজের জীবন সাধনার কেন্দ্রবিন্দু বানিয়ে নেয়। বস্তুতঃ এটাই হচ্ছে ইসলামের হাকবীকত ও তাৎপর্য এবং আমাদের কাছে এরই দাবী করা হয়েছে। আল্লাহ্‌ তা“আলা বলেন £ তোমাদের আল্লাহ্‌ তো একক আল্লাহ্‌, সুতরাং তোমরা মুসলিম অর্থাৎ তারই আজ্ঞাধীন হয়ে যাও । (সূরা হজ্জ $ আয়াত ৩৪) এই ইসলাম সম্পর্কেই বলা হয়েছে ঃ তার চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে, যে নিজেকে আল্লাহ্‌র কাছে সমর্পণ করে দিয়েছে এবং সে এভাবে মুসলিম বান্দা হয়ে গিয়েছে। (সুরা নিসা ঃ আয়াত ১২৫) এই ইসলাম সম্পর্কে ঘোষণা করা হয়েছে $ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন অবলম্বন করতে চায়, তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে হবে আখেরাতে চরম ক্ষতিগ্রস্ত । (সুরা আলে ইমরান ঃ আয়াত ৮৫) মোটকথা, ইসলামের মূল প্রাণশক্তি ও এর হাকীকত এটাই যে, বান্দা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ্র কাছে সমর্পণ করে দেবে এবং সর্বক্ষেত্রে তারই আজ্ঞাবহ হয়ে থাকবে । নবী-রাসূলদের আনীত শরীঅতসমূহে এই ইসলামের জন্য বিশেষ কিছু মৌলিক বিধি- বিধানও থাকে, যেগুলোর অবস্থান এই মূল ইসলামের অবয়ব তুল্য । আর এই মূলের ক্রমবৃদ্ধি ও এর সজীবতা এ সকল বিধি-বিধানের দ্বারাই হয়ে থাকে । এই বিষয়গুলি সম্পূর্ণ অনুসৃত বিষয় হয়ে থাকে এবং এই বিষয়গুলো ছারাই বাহ্যত তাদের মধ্যে পার্থক্য করা হয়, যারা ইসলামকে নিজেদের জীবনবিধান বানিয়ে নিয়েছে আর যারা তা করেনি । শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের যে সর্বশেষ ও পরিপূর্ণ জীবনবিধান আমাদের কাছে এসেছে, এর মধ্যে আল্লাহ্‌র একত্ৃতার বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের সাক্ষ্য প্রদান, নামায, যাকাত, রোষা ও বায়তুল্লাহ্‌ শরীফের হজ্জকে ইসলামের স্তন্ত ও মৌলিক বিষয় সাব্যস্ত করা হয়েছে। অন্য এক হাদীসেও বলা হয়েছে £ ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর স্থাপিত । যা হোক, ইসলামের পরিচয় সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই হাদীসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাচটি জিনিসকে উল্লেখ করেছেন, এগুলোই হচ্ছে ইসলামের বুনিয়াদ । আর এগুলোই মূল ইসলামের দৃষ্ট অবয়ব। এই জন্যই ইসলামের পরিচয় দিতে গিয়ে এই বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে। (২) ঈমান £ ঈমানের আসল অর্থ হচ্ছে কারো নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততার ভিত্তিতে তার কথাকে সত্য বলে মেনে নেওয়া দ্বীনের বিশেষ পরিভাষায় ঈমানের মুলতত্ত্ব হচ্ছে এই যে, আল্লাহর রাসুল আমাদের ইন্দ্রিয়ানৃভূতি ও বোধশক্তির উর্ধবের যেসকল বিষয়ের কথা বলেন এবং ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।