Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ১৪২ মা'আরিফুল হাদীস মধ্যে আল্লাহ্‌ তাআলা সুখের যেসব উপকরণ তৈরী করে রেখেছেন, এর সবকিছু দেখলেন । তারপর তিনি সেখান থেকে আল্লাহ্‌র দরবারে ফিরে এসে বললেন ঃ হে আমার প্রতিপালক! আপনার মর্যাদার কসম! (আপনি জান্নাতকে যেমন সুন্দর করে বানিয়েছেন এবং এতে সুখের যেসব উপকরণ তৈরী করে রেখেছেন, এতে আমার তো মনে হয়,) যে কেউ এর অবস্থার কথা শুনবে, সে-ই সেখানে পৌছে যাবে । (অর্থাৎ, এর অবস্থার কথা শুনে সে মনেপ্রাণে এর প্রত্যাশী হয়ে যাবে এবং সেখানে পৌছার জন্য যেসব নেক আমল করা উচিত, সে অত্যন্ত তৎপরতার সাথে সেসব আমল করে যাবে এবং যেসব বদ আমল থেকে বিরত থাকা উচিত, সেগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবে । আর এভাবে সে সেখানে পৌছেই যাবে ।) তারপর আল্লাহ্‌ তা'আলা এজান্নাতকে কষ্ট ও বিভিন্ন প্রকার কঠিন জিনিস দিয়ে পরিবেষ্টন করে দিলেন (অর্থাৎ জান্নাতের চতুর্দিকে শরীঅতের বিধান পালনের বেড়া লাগিয়ে দিলেন, যা মনের কাছে খুবই কঠিন ও ভারী অনুভূত হয়। অর্থাৎ, আল্লাহ্‌ তা“আলা জান্নাতে পৌছার জন্য তার বিধান পালনের ঘাটি অতিক্রম করে যাওয়ার শর্ত আরোপ করে দিলেন।) তারপর জিবরাঈলকে বললেন £ এখন আবার যাও এবং এ জান্নাতকে (এবং তার চতুষ্পার্থ্বে নতুন করে লাগানো বেড়াটিকে) দেখে আস । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ জিবরাঈল আবার গেলেন এবং জান্নাতকে দেখলেন । এবার তিনি ফিরে এসে বললেন, হে আমার রব! আপনার মর্যাদার কসম! এখন তো আমার এই আশংকা যে, সেখানে কেউ যেতে পারবে না। (অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য শরীঅতের বিধান পালনের ঘাটি অতিক্রম করে যাওয়ার যে শর্ত আপনি আরোপ করেছেন, এটা প্রবৃত্তির অনুসারী মানুষের জন্য এমন ভারী ও কঠিন যে, কেউ এটা পুরণ করতে পারবে না । তাই আমার ভয় হচ্ছে যে, এজান্নাত কেউই হয়তো লাভ করতে পারবে না ।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ অনুরূপভাবে আল্লাহ্‌ তাআলা যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, তখন জিবরাঈলকে বললেন ঃ যাও এবং জাহান্নামকে (এবং এর ভিতর বিভিন্ন ধরনের শাস্তি ও কষ্টের যেসব উপকরণ আমি তৈরী করেছি, সেগুলো) দেখে আস । নির্দেশমত জিবরাঈল সেখানে গেলেন এবং গিয়ে সবকিছু দেখলেন । তিনি ফিরে এসে বললেন, হে আমার রব! আপনার মর্যাদার কসম! (আপনি তো জাহান্নামকে এমনভাবে তৈরী করেছেন আমার ধারণা হচ্ছে যে,) যে কেউ এর অবস্থা শুনবে, সে কখনো সেখানে প্রবেশ করবে না। অর্থাৎ, এমন কাজের ধারেকাছেও যাবে না, যা মানুষকে জাহান্নামে নিয়ে যায় ।) তারপর আল্লাহ্‌ তা'আলা জাহান্নামকে কাম ও ভোগের বস্তু দিয়ে পরিবেষ্টন করে দিলেন । (অর্থ এই যে, প্রবৃত্তির চাহিদার এস্ব কর্মকান্ড, যেগুলোর মধ্যে মানুষের মন ও নফসের খুব আকর্ষণ থাকে, জাহান্নামের চতুষ্পার্থে এগুলোর একটা বেড়া দিয়ে দিলেন। এভাবে জাহান্নামের দিকে যাওয়ার জন্য একটা বিরাট আকর্ষণ সৃষ্টি হয়ে গেল।) তারপর আল্লাহ্‌ তা“আলা জিবরাঈলকে বললেন, এখন আবার গিয়ে জাহান্নামকে দেখে আস । নির্দেশমত জিবরাঈল আবার গেলেন এবং জাহান্নামকে এবং এর চতুষ্পার্থে কাম-ভোগের বেড়ীকে) দেখলেন । এবার জিবরাঈল সেখান থেকে ফিরে এসে নিবেদন করলেন £ হে আমার রব! আপনার মর্যাদার কসম! এখন তো আমার আশংকা হচ্ছে যে, সবাই এখানে এসে যাবে । (অর্থাৎ, যে কাম ও ভোগের বস্তু দ্বারা আপনি জাহান্নামকে পরিবেস্টন করে দিয়েছেন, এগুলোর প্রতি প্রবৃত্তি-পূজারী মানুষের এমন বিরাট আকর্ষণ রয়েছে যে, সেখান থেকে বিরত থাকাই কঠিন হবে । এ জন্য ভয় হচ্ছে যে, ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।