Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা“আরিফুল হাদীস ৭ ব্যক্তি সামনে আসল, যার পোশাক ছিল খুবই শুভ্র ও পরিচ্ছন্ন আর ছুলগুলোও ছিল ঘন কালো । তার মধ্যে সফরের কোন লক্ষণ বুঝা যাচ্ছিল না, (যাতে মনে হচ্ছিল যে, এ ব্যক্তি বহিরাগত কেউ নয়।) কিন্তু এরই সাথে আরেকটি ব্যাপার ইহাও ছিল যে, আমাদের কেউই তাকে চিনতে পারছিল না, (যাতে ধারণা হচ্ছিল যে, এ কোন বহিরাগত লোকই হবে, এরই মধ্যে লোকটি উপস্থিত জনতার বৃত্তকে অতিক্রম করে সামনে আসল ।) এভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নিজের হাটুদ্ধয়কে তার হাটুদ্বয়ের সাথে মিলিয়ে বসে গেল এবং নিজের হাত হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর রেখে দিল। তারপর বলল, হে মুহাম্মদ! আমাকে বলুন, ইসলাম কি? তিনি উত্তর দিলেন £ ইসলাম হল, (অর্থাৎ, ইসলামের মুল ভিত্তি হল,) তুমি (মুখে ও অন্তরে) এই কথার সাক্ষ্য দেবে যে, আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ অের্থাৎ, বন্দেগী পাওয়ার উপযুক্ত কোন সত্তা) নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার রাসূল, আর নামায কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সামর্থ্য থাকলে বায়তুল্লাহ্‌র হজ্জ করবে । নবাগত লোকটি এই উত্তর শুনে বলল, আপনি ঠিকই বলেছেন। হাদীসের বর্ণনাকারী ওমর (রাঃ) বলেন, আমাদের আশ্চর্য লাগল যে, লোকটি প্রশ্নও করে আবার নিজেই সত্যায়ন করে । তারপর সে আরয করল, এখন আমাকে বলুন, ঈমান কি? তিনি উত্তর দিলেন ঃ ঈমান হচ্ছে এই যে, তুমি আল্লাহ্‌র প্রতি, তার নবী-রাসুলদের প্রতি, শেষ দিবস অর্থাৎ কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, (অর্থাৎ, এগুলোকে সত্য বলে জানবে ও মানবে 1) আর প্রত্যেক ভাল-মন্দ বিষয়কে তকদীরের লিখন বলে মেনে নেবে । (এই উত্তর শুনেও) আগন্তুক লোকটি বলল, আপনি ঠিকই বলেছেন। অতঃপর এ ব্যক্তি আবার বলল, এহসান কি ? তিনি উত্তর দিলেন ঃ এহসান হচ্ছে এই যে, তুমি আল্লাহর এবাদত ও বন্দেগী এভাবে করবে, যেন তুমি তাকে দেখছ । আর তুমি তাকে দেখতে না পেলেও তিনি অবশ্যই তোমাকে দেখছেন । তারপর লোকটি আবার বলল, আমাকে কেয়ামত সম্পর্কে বলুন (যে, এটা কবে হবে) তিনি উত্তরে বললেন ঃ জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে এ ব্যাপারে বেশী জানে না। তারপর এ আগন্তুক বলল, তাহলে আমাকে এর কিছু লক্ষণাদিই বলে দিন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন ঃ (এর একটি লক্ষণ এই যে,) দাসী তার কর্তী ও মনিবকে জন্ম দেবে । (আর দ্বিতীয় লক্ষণটি এই যে,) তুমি দেখবে যে, যাদের পায়ে জুতা ও গায়ে কাপড় নেই এবং যারা নিঃস্ব ও ছাগল চরিয়ে খায়, তারাই বিরাট বিরাট অট্টালিকা তৈরী করবে এবং তা নিয়ে তারা পরস্পর প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। হযরত ওমর (রাঃ) বলেন $ এসব কথাবার্তা বলে আগস্তুক লোকটি চলে গেল । এভাবে বেশ কিছু সময় অতিক্রান্ত হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ঃ হে ওমর! তুমি বলতে পার, প্রশ্বকারী লোকটি কে ছিল ? আমি নিবেদন করলাম, আল্লাহ এবং তার রাসূলই ভাল জানেন। তিনি তখন বললেন ঃ ইনি ছিলেন জিবরাঈল । তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তিনি এই মজলিসে এসেছিলেন ৷ -__মুসলিম বুখারী ও মুসলিমে এ হাদীসটি হযরত আবু হুরায়রা রোঃ) থেকেও বর্ণিত হয়েছে। ব্যাখ্যা 8 এ হাদীসে একজন প্রশ্রকারীর প্রশ্নের উত্তরে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচটি বিষয়ের উপর আলোকপাত করেছেন £ €১) ইসলাম, €২) ঈমান, (৩) এহসান, ৫) কেয়ামতের ব্যাপারে এই তথ্য যে, এটা সংঘটিত হওয়ার নির্দিষ্ট সময় আল্লাহ্‌ ছাড়া আর কেউ ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।