Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ১৩৬ মাআরিফুল হাদীস শাস্তি সম্পর্কে আমরা যা বুঝেছিলাম, বাস্তব অবস্থার তুলনায় সেটা খুবই কম ছিল৷ এখানে তো আমাদের ধারণার চাইতে হাজার গুণ বেশী দুঃখ-কষ্ট রয়েছে। ইতোপূর্বে জান্নাতের আলোচনায় বলা হয়েছে যে, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে কুরআন- হাদীসে যা উল্লেখ করা হয়েছে, এর উদ্দেশ্য এটা নয় যে, সেখানে যা কিছু ঘটবে সেটা আমরা এখানে বসে সম্পূর্ণ বুঝে নেব এবং সেখানকার অবস্থার বাস্তব চিত্র আমাদের চোখের সামনে এসে যাবে; বরং এ বর্ণনার উদ্দেশ্য হচ্ছে জান্নাতের প্রতি অনুরাগ সৃষ্টি করে ও জাহান্নামের ভয় দেখিয়ে আল্লাহ্‌র বান্দাদেরকে এমন জীবন যাপন করতে উৎসাহিত করা, যা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নীতের পথে নিয়ে যাবে । আর এ উদ্দেশ্যের জন্য কুরআন ও হাদীসে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে এতটুকুই যথেষ্ট । অতএব, এ ধারার আয়াত ও হাদীসের উপর চিন্তা করার সময় এই বিশেষ উদ্দেশ্যটি আমাদের সামনে রাখতে হবে। ৩ ও + ও €₹ ৬ / 9৮2০০ পা পার্ল এ ৪০০ 5 ঠেলে রর চন ক০ এ পা ও ও 5 ০৮০6 ৮৮ চিত 2 পু লে পরল বঙ্গ এ ৩ £0 1৯ ০১১৮৭ ১ ০০ ০৯০ ০47৪৪৪৩০৪৪৭ ০৪৩ ৩1 441 049 5:০২ শিকীনি ১০৩৮ ০১৯ , রী? ০» 88 (5০৩৯১/ 4৬৫1১ 7০৩ ১৩৯২ ১135) »* ৬০১৯ ৩০ ০৮ ১২৯। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের একভাগ মাত্র। সাহাবীদের পক্ষ থেকে বলা হল ঃ ইয়া রাসূলাল্লাহ! এ (দুনিয়ার) আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন ঃ£ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় উনসত্তর মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিটি মাত্রার তাপ দুনিয়ার আগুনের তাপের সমান। ব্যাখ্যা £$ এ দুনিয়ার আগুনের মধ্যেও দাহিকাশক্তি ও এর উত্তাপের বেলায় তারতম্য দেখা যায়। যেমন, লাকড়ীর আগুনের মধ্যে ঘাস-পাতার আগুনের চেয়ে বেশী উত্তাপ থাকে । আবার কয়লার আগুনের মধ্যে লাকড়ীর আগুনের চেয়ে বেশী উত্তাপ থাকে । কোন কোন বোমার দ্বারা সৃষ্ট আগুনে এসবগুলোর চেয়ে অনেক গুণ বেশী উত্তাপ ও শক্তি থাকে । বর্তমান যুগে তো যন্ত্রের সাহায্যে এটা জানাও সহজ হয়ে গিয়েছে যে, একটি আগুন অন্য আরেকটি আগুনের তুলনায় দাহন ক্ষমতায় কি পরিমাণ শক্তিশালী অথবা দুর্বল। তাই এখন আর এ হাদীসের বিষয়টি বুঝে নেয়া কোন কঠিন ব্যাপার নয় যে, “জাহান্নামের আগুন এ দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশী উত্তাপ নিজের মধ্যে ধারণ করে আছে ।” পূর্বেও কয়েকবার হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে যে, আরবী ভাষায় এসব ক্ষেত্রে সত্তর ংখ্যাটি কেবল কোন জিনিসের আধিক্য বুঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে । তাই হতে পারে যে, এ হাদীসেও এ সংখ্যাটি এ বাকরীতি অনুযায়ী ব্যবহার করা হয়েছে। এ ব্যাখ্যা অনুযায়ী হাদীসটির মর্ম এই হবে যে, জাহান্নামের আগুন তার দহনশক্তি ও উত্তাপের ক্ষেত্রে দুনিয়ার আগুনের চেয়ে বহুগুণ শক্তিশালী । হাদীসটির শেষ দিকে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আগুনের এ অবস্থাটি বর্ণনা করলেন, তখন জনৈক সাহাবী আরযঘ করলেন যে, ইয়া ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।