Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ১৩৫ 0৩০৯1134১০০ এ এ 4014555 ৪০৪9৪ পুত ১১০ রাড 4০৪০৪৪৪১০০৭ এ পে এ ৪ ০০০ এ ৪০৪৫ এও ৬ ০৬৪ এ মিহলা 013 ৭]। 0১০ (১ ০, (০১৪ ১২৮। আবূ রযীন উকাইলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! কেয়ামতের দিন আমরা সবাই কি ভীড়মুক্ত অবস্থায় আল্লাহ্‌ তা“আলাকে দেখতে পারব ? তিনি উত্তর দিলেন £ হ্যা। আমি নিবেদন করলাম, দুনিয়াতে কি এর কোন দৃষ্টান্ত আছে ? তিনি বললেন £ হে আবু রযীন! পূর্ণিমার রাতে কি তোমাদের সবাই ভীড়মুক্ত অবস্থার চাদ দেখতে পার না £ আমি আরয করলাম, হ্যা। এবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ চাদ তো আল্লাহ্র এক নগণ্য সৃষ্টি, আর আল্লাহ্‌ হচ্ছেন সবচেয়ে মহান ও প্রতাপশালী | (তাই তাকে দেখতে গিয়ে কেন সমস্যা হবে ?) __আবূ দাউদ জাহান্নাম ও এর শাস্তি জান্নাত সম্পর্কে যেভাবে কুরআন পাকের আয়াত এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস দ্বারা জানা যায় যে, সেখানে এমন শান্তি, সুখ ও আরামের ব্যবস্থা থাকবে যে, দুনিয়ার যে কোন শান্তি সুখের এর সাথে তুলনাই হতে পারে না । তেমনিভাবে জাহান্নাম সম্পর্কে কুরআন হাদীসে যা বর্ণনা করা হয়েছে, এতে জানা যায় যে, সেখানে এমন দুঃখ-কষ্ট থাকবে যে, দুনিয়ার যে কোন বিরাট দুঃখ ও কষ্টের সাথে এরও তুলনা হতে পারে না; বরং আসল বাস্তবতা এই যে, কুরআন ও হাদীসের শব্দমালা দ্বারা জান্নাতের সুখ এবং জাহান্নামের কষ্টের যে কল্পনা ও চিত্র আমাদের মস্তিষ্কে উদিত হয়, সেটাও আসল বাস্তবতার চেয়ে অনেক কম। আর এটা এজন্য যে, আমাদের ভাষার সকল শব্দমালা আমাদের এ দুনিয়ার বন্তুসমূহের জন্যই উদ্ভাবন করা হয়েছে। এগুলো দিয়ে আখেরাতের জিনিসসমূহ বুঝানো সম্ভব নয়৷ যেমন, আপেল অথবা আঙ্গুর শব্দ বললে আমাদের চিন্তা কেবল সেই ধরনের আপেল ও আঙ্গুরের দিকে যেতে পারে, যেগুলো আমরা দেখেছি এবং খেয়েছি । আমরা জান্নাতের এ আপেল ও আঙ্গুরের প্রকৃত স্বরূপ ও ধরন কিভাবে কল্পনা করতে পারি, যা স্বাদ ও গুণে এখানকার আপেল ও আঙ্গুরের চাইতে হাজার গুণ উন্নত এবং যার কোন দৃষ্টান্ত আমরা দুনিয়াতে দেখি না। অনুরূপভাবে সাপ-বিচ্ছ শব্দ বললে আমাদের চিন্তা এ ধরনের সাপ-বিচ্ছর দিকেই যেতে পারে, যেগুলো আমরা এ দুনিয়ায় দেখে থাকি । জাহান্নামের এঁ সাপ-বিচ্ছুর চিত্র আমাদের চিন্তায় কিভাবে আসতে পারে, যেগুলো এখানকার সাপ-বিচ্ছুর তুলনায় হাজার গুণ বিরাটকায়, ভয়ঙ্কর ও বিষাক্ত এবং যেগুলো কল্পনায় আনাও আমাদের পক্ষে সম্ভব নয়। যাহোক, কুরআন হাদীসের শব্দমালার দ্বারাও আমরা জান্নাত ও জাহান্নামের বন্তুসমূহের প্রকৃত স্বরূপ সম্পূর্ণভাবে উপলদ্ধি করতে পারব না। সেখানে গিয়েই আমরা জানতে পারব যে, জান্নাতের সুখ ও আরাম সম্পর্কে আমরা যা জেনেছিলাম ও বুঝেছিলাম, সেটা খুবই অসম্পূর্ণ ধারণা ছিল। জান্নাতে তো আমাদের ধারণার চাইতে হাজার গুণ বেশী শাস্তি-সুখ রয়েছে। তেমনিভাবে জাহান্নামের দুঃখ ও ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।