Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ১৩৪ মা'আরিফুল হাদীস ০৪ ৮০5 ০ ৩০ 64 6 পণ প ত্াত ডি কএিএত রত 7988. 279ত৩ ০০. ৪45 +192 .. .- 1” 0০5794 ০০ (৬54 এ:১ ১০০০ ৮৮০০5195505 23০5 ০৬০ ১০০০৭। 6৬৮ 4৪ ৪০ ৪5198 ১৩ (৯5 ১৮৯১। ১159) * ($:9১১ ৩:৪৩ ১০৭ ১২৭। জরীর ইবনে আব্দুল্লাহ্‌ বাজালী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক রাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম । এর মধ্যে তিনি চাদের দিকে দৃষ্টিপাত করলেন, আর এটা ছিল পূর্ণিমার রাত। এরপর তিনি আমাদেরকে সম্বোধন করে বললেন ঃ নিশ্চয়, তোমরা তোমাদের প্রতিপালককে এভাবেই দেখতে পাবে, যেভাবে এই পূর্ণিমার চাদকে দেখছ । তাকে দেখতে গিয়ে তোমরা কোন প্রকার ভীড় ও সংশয়ের সম্মুখীন হবে না। অতএব, তোমরা যদি সূর্যোদয়ের পূর্বের নামায এবং সূর্যাস্তের পূর্বের নামাযের ব্যাপারে সচেতন ও বিজয়ী থাকতে পার, (অর্থাৎ, এই নামাযদয়ের সময় দুনিয়ার কোন ব্যস্ততা এবং আরামপ্রিয়তা যদি তোমাদেরকে পরাজিত করে অন্যমনঙ্ক করতে না পারে,) তাহলে অবশ্যই এমনটি করে যাও । (এর ফলে ইনশাআল্লাহ্‌ তোমরা আল্লাহ্‌র দীদারের সৌভাগ্য লাভ করতে পারবে) তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতটি তেলাওয়াত করলেন, যার অর্থ হচ্ছে ঃ “নিজের প্রতিপালকের সপ্রশংস তস্বীহ্‌ পাঠ কর সূর্যোদয়ের পূর্বে এবং তা অস্তমিত হওয়ার পূর্বে ।” __ বুখারী, মুসলিম ব্যাখ্যা £ দুনিয়াতে যখন কোন সুন্দর ও আকর্ষণীয় জিনিস দেখার জন্য লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে যায় এবং সবাই তা দেখার জন্য চরম উৎসুক হয়ে থাকে, তখন এসব ক্ষেত্রে সাধারণতঃ খুব ভীড় ও ধাঞ্ধীধাক্ি শুরু হয়ে যায় এবং এ জিনিসটি ভালভাবে দেখা কঠিন হয়ে পড়ে । কিন্তু চীদের ব্যাপারটি এর ব্যতিক্রম ৷ কেননা, এটা পূর্ব-পশ্চিমের সকল মানুষ কোন ভীড় ও ঠেলাঠেলি ছাড়াই পূর্ণ স্বস্তির সাথে একই সময়ে দেখতে পায়। এ জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে, জান্নাতে আল্লাহ তা'আলার দীদার এভাবে একই সময়ে আল্লাহ্‌র অগণিত ভাগ্যবান বান্দারা লাভ করতে পারবে, এতে তাদেরকে কোন প্রকার ভীড় ও ঠেলাঠেলির সম্মুখীন হতে হবে না। সবার চোখ তখন অত্যন্ত শান্তভাবে এবং কোনরূপ ব্যাকুলতা ছাড়াই আল্লাহ্‌র দর্শনের স্বাদ লাভ করবে । হে আল্লাহ্‌! তুমি আমাদেরকে এ দলের অন্তর্ভুক্ত করে নাও । হাদীসটির শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যা আল্লাহ্‌র বান্দাদেরকে এ নেয়ামত তথা দীদারে এলাহীর অধিকারী করতে বিশেষ ভূমিকা রাখে । সেটা হচ্ছে ফজর ও আসরের নামাযের প্রতি এমন যত্ুববান হওয়া যে, কোন ব্যস্ততা ও কোন চিত্তাকর্ষক বস্তু যেন এ নামাযের সময় বান্দাকে নিজের দিকে মনোযোগী করতে না পারে । ফরয নামায যদিও পাচ ওয়াক্ত, কিন্তু কুরআন ও হাদীসের ভাষ্য দ্বারাই জানা যায় যে, এ দু”টি নামাযের বিশেষ গুরুত্ব ও ফযীলত রয়েছে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত “তোমার প্রতিপালকের সপ্রশংস তসবীহ পাঠ কর সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে” পাঠ করে এ দু”টি নামাযের এ বৈশিষ্ট্য ও ফযীলতের দিকেই ইঙ্গিত করেছেন। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।