Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ১৩২ মা'আরিফুল হাদীস ঈমানদারদের জন্য কুরআন মজীদেও এই বিরাট নেয়ামতের সুসংবাদ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার বিভিন্ন বক্তব্যে স্পষ্টভাবে এর সুসংবাদ শুনিয়ে দিয়েছেন এবং সকল ঈমানদাররা কোন প্রকার সংশয় সন্দেহ ছাড়া এই বিষয়ের উপর ঈমান এনেছে । কিন্তু কোন কোন মহল এবং এমন কিছু লোক যারা আখেরাতের বিষয়গুলোকেও এ দুনিয়ার মাপে চিন্তা করে এবং নিজেদের সীমিত জ্ঞান ও অভিজ্ঞতাকেই জ্ঞান ও অভিজ্ঞতার চুড়ান্ত পর্যায় বলে মনে করে, তাদের মধ্যে এ বিষয়টিতে দ্বিধা ও সংশয় দেখা যায় । তারা চিন্তা করে যে, দেখা যায় তো কেবল এ জিনিসকে, যার দেহ আছে, যার রং আছে এবং যা চোখের সামনে থাকে । অথচ আল্লাহ্‌ তা'আলা দেহমুক্ত, তার কোন রংও নেই, তার সামনে অথবা পেছনে বলতে কোন দিক নেই । তাই তাকে কিভাবে দেখা সম্ভব হবে ? আসলে এটা একটা বিভ্রান্তি । হকপন্থীদের আকীদা-বিশ্বাস যদি এই হত যে, আল্লাহ্‌ তাআলার দীদার ও দর্শন দুনিয়ার এই চোখ দিয়েই হবে, যা কেবল দেহকে এবং কোন বর্ণধারী জিনিসকেই দেখতে পারে এবং যার দৃষ্টিশক্তি কেবল নিজের সামনে অবস্থিত .জিনিসকেই ধরতে পারে, তাহলে আল্লাহ্‌র দীদার অস্বীকারকারীদের এ চিন্তা কিছুটা সঠিক বলে মেনে নেয়া যেত। কিন্তু কুরআন- হাদীসও এ কথা বলেনি এবং হকপন্থীদের আকীদাও এটা নয়। হকপন্থী লোকগণ তথা আহলে সুন্নাত ওয়াল জামাআত-যারা কুরআন হাদীসের অনুসরণে এ বিশ্বাস পোষণ করে যে, আল্লাহ্‌র দীদার এসব বান্দারা লাভ করবে, যারা জান্নাতে যাবে, তারা এ কথাও বিশ্বাস করে যে, আল্লাহ্‌ তা“আলা জান্নাতীদেরকে এমন এমন শক্তিও দান করবেন, যা এ দুনিয়াতে কাউকে দেয়া হয়নি । এইগুলোর মধ্যে একটি ইহাও যে, তাদেরকে এমন চোখ দান করা হবে, যার দৃষ্টিশক্তি সীমিত ও দুর্বল হবে না, যা এ দুনিয়াতে আমাদের চোখের হয়ে থাকে । জান্নাতীরা এ জান্নাতী চোখ দিয়েই মহান আল্লাহ্‌র দীদার ও দর্শন লাভ করবে, যার কোন দেহ নেই, কোন রং বা বর্ণ নেই, যার জন্য কোন দিক নেই । তিনি এসবের উর্ধে এবং তিনি কেমন তা কেবল তিনি নিজেই জানেন । এই স্পষ্ট আলোচনার পরও আল্লাহ্র দীদার সম্পর্কে যাদের অন্তরে খট্কা থেকে যায় যে, করে যে, আল্লাহ্‌ তাআলা তার মাখলৃককে দেখেন কি না? দর্শন যদি কেবল এঁসব মাধ্যম এবং এসব শর্তসাপেক্ষে হয়, যেগুলো দিয়ে আমরা দেখি, তাহলে তো আল্লাহ্‌ তাঁঁআলারও দেখতে না পারারই কথা ! কেননা, আল্লাহ্‌র চোখ নেই এবং তার তুলনায় কোন মাখলুক ডান বাম ইত্যাদি কোন দিকের মধ্যে নেই। অতএব, যারা এ কথায় ঈমান রাখে যে, আল্লাহ্‌ তাআলা চোখ ছাড়া দেখতে পারেন, এমনকি আমাদের চোখ যা দেখতে পারে না, তিনি তাও দেখতে পারেন এবং সম্মুখে না থাকলেও দেখতে পারেন, তাদের মনে আল্লাহ্‌র দীদার সম্পর্কেও কোন প্রশ্ন আসা উচিত নয়; বরং আল্লাহ্‌ ও রাসূলের সংবাদের উপর বিশ্বাস স্থাপন করে একথা মেনে নেয়া উচিত যে, আখেরাতে আল্লাহ্‌ তা'আলা আপন কুদরত ও অনুগ্রহে জান্নাতী বান্দাদের এমন চোখ দান করবেন, যে চোখ মহান আল্লাহ্‌র দীদারের স্বাদও লাভ করতে পারবে । কুরআন পাকে ঈমানদারকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, “জান্নীতীদের মুখমন্ডল সেদিন উজ্জ্বল থাকবে এবং তারা তাদের পালনকর্তাকে দেখতে থাকবে ।” এর বিপরীত অন্যত্র মিথ্যা ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।