Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ১৩১ ১২৫। হযরত আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ জোন্নাতীরা যখন জান্নাতে পৌছে যাবে এবং সেখানকার সকল নেয়ামত পেয়ে যাবে, তখন) আল্লাহ্‌ তা'আলা জান্নাতীদেরকে বলবেন ঃ হে জান্নাতবাসী! তখন তারা উত্তরে বলবে, হে আমাদের রব! আমরা হাজির, আমরা আপনার পবিত্র দরবারে হাজির । সকল কল্যাণ আপনারই হাতে । আল্লাহ্‌ তা'আলা তখন জিজ্ঞাসা করবেন, তোমরা কি খুশী আছ? (অর্থাৎ, জান্নাত এবং জান্নাতের নেয়ামতসমূহ লাভ করে তোমরা কি সন্তুষ্ট হয়েছ?) জান্নাতী বান্দারা বলবে, হে আমাদের রব! আমরা কেন খুশী থাকব না, অথচ আপনি আমাদেরকে এমন এমন নেয়ামত দান করেছেন, যা আপনার কোন সৃষ্টিকেই দান করেননি । অর্থাৎ, আপনার দয়া ও অনুগ্ধহে এখানে যখন আমরা এসব নেয়ামত লাভ করেছি, যা দুনিয়াতে কেউ পায়নি, তাই আমরা কেন খুশী থাকব না ?) তারপর আল্লাহ্‌ তা'আলা বলবেন, আমি কি তোমাদেরকে এগুলোর চাইতে বহুগুণ উত্তম আরেকটি জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে ? আল্লাহ্‌ তা“আলা তখন বলবেন ঃ আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির ঘোষণা শুনিয়ে দিচ্ছি। অতএব, আমি এরপর আর কখনো তোমাদের উপর অসস্তুৃষ্ট হব না। -_বুখারী, মুসলিম ব্যাখ্যা £ জান্নাত এবং এর সব ধরনের নেয়ামত দান করার পর দয়াময় আল্লাহ্‌ যে, বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি খৃশী হয়েছ? স্বয়ং এটাই তো এক বিরাট নেয়ামত । তারপর স্থায়ী সন্তুষ্টির উপটৌকন এবং কখনো অসন্তুষ্ট না হওয়ার ঘোষণা প্রদান কত বড় দয়া ও অনুগ্রহ! এর দ্বারা জান্নাতীদের মনে যে শান্তি ও আনন্দ আসবে, এর অণু পরিমাণও যদি এ জগতে আমাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়, তাহলে দুনিয়ার কোন সুখ ও আনন্দের আকাজ্ষাই আর আমাদের অন্তরে স্থান পাবে না । নিঃসন্দেহে আল্লাহ্‌র সন্তুষ্টি জান্নাত এবং জ ন্নাতের সকল নেয়ামতের চাইতে উত্তম এবং বহু উর্বর বিষয় । আল্লাহ্‌র সামান্য সত্তুষ্টিও বিরাট দৌলত । সন্তুষ্টি ঘোষণার আনন্দ ও সুখের চাইতে বেশী আনন্দের বিষয় একটাই আছে। আর সেটা হচ্ছে আল্লাহ্‌র দীদার বা দর্শন লাভ করা । জান্নাতে আল্লাহ্‌র দীদার মহান আল্লাহ্‌র দীদার হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত । এ নেয়ামত দ্বারা জান্নাতীদেরকে ভূষিত করা হবে । আল্লাহ্‌ তা“আলা যাদেরকে সঠিক জ্ঞান ও সুস্থ বিবেক দান করেছেন, তারা যদি নিজেদের অনুভূতি নিয়ে চিন্তা করে, তাহলে এ নেয়ামতের আকাজক্ষা অবশ্যই নিজেদের মধ্যে খুঁজে পাবে । কেননা, যে বন্দা নিজের সৃষ্টিকর্তা ও মহান প্রভুর অসংখ্য নেয়ামতরাজি এ দুনিয়ায় ভোগ করে যাচ্ছে এবং জান্নাতে গিয়ে এর চাইতে লক্ষগুণ বেশী নেয়ামত পাবে, তার অন্তরে অবশ্যই এই বাসনা জাগ্তত হবে যে, হায়! আমি যদি কোনভাবে আমার পরম দয়ালু ও অনুগহশীল প্রভুকে দেখতে পেতাম, যিনি আমাকে অস্তিত্ব দান করেছেন এবং এভাবে আমাকে দু'হাতে আপন নেয়ামতসমূহ বিলিয়ে দিচ্ছেন। তাই সে যদি কখনো আল্লাহ্‌র দীদার না পায়, তাহলে তার খুশী ও আনন্দে এবং তার পারলৌকিক জীবনে অবশ্যই এক বিরাট অপূর্ণতা . থেকে যাবে । আর আল্লাহু তা“আলা যে বান্দার প্রতি খুশী হয়ে তাকে জান্নাত দান করবেন, তাকে কখনো দীদারের নেয়ামত থেকে বঞ্চিত রাখবেন না। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।