Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ১২৬ মা'আরিফুল হাদীস কিছু বর্ণনা করা হয়েছে, এর প্রকৃত ও পরিপূর্ণ স্বরূপ কেবল সেখানে পৌঁছার পর এবং প্রত্যক্ষ করার পরই জানা যাবে। জান্নাত তো জান্নাতই । কোন ব্যক্তি যদি আমাদের এ পৃথিবীর কোন সুন্দর শহরের বাজার, সেখানকার বাগান ও পুষ্পকাননের কথা আমাদের সামনে আলোচনা করে, তাহলে তার বর্ণনা দ্বারা যে ধারণা আমাদের মস্তিষ্কে আসে অভিজ্ঞতায় দেখা যায় যে, তা সর্বদাই প্রকৃত অবস্থার চেয়ে ভিন্ন হয়ে থাকে । যাহোক, এ বাস্তব বিষয়টি সামনে রেখেই কুরআন-হাদীসে বর্ণিত জান্নাত ও জাহান্নামের বর্ণনাগুলো পাঠ করা চাই। প্রকৃতপক্ষে কুরআনের আয়াতে ও হাদীসে জান্নাত ও জাহান্নামের যে আলোচনা করা হয়েছে, এর উদ্দেশ্য এ নয় যে, মানুষের সামনে সেখানকার ভৌগলিক পরিধি ও যাবতীয় অবস্থার সম্পূর্ণ চিত্র তুলে ধরা হবে; বরং এর উদ্দেশ্য হচ্ছে, মানুষের মধ্যে জাহান্নামের আযাবের ভয় সৃষ্টি করা এবং যেসব মন্দকাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সেগুলো থেকে তাদের বিরত রাখা । জান্নাতের আলোচনার উদ্দেশ্যও এটাই যে, মানুষের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা সৃষ্টি হোক, যাতে তারা এমন কাজ করে, যেগুলো মানুষকে জান্নাতে নিয়ে যায় এবং সেখানকার অফুরন্ত নেয়ামতের অধিকারী বানিয়ে দেয় । তাই এ ধারার আয়াত ও হাদীসসমূহের প্রকৃত দাবী এই যে, এগুলো পাঠ ও শ্রবণ করে যেন জান্নাতের প্রতি অনুরাগ এবং জাহান্নামের ভয় অন্তরে জাগ্রত হয়। ০১০৮5401358 45 আছ পি খ]। 0৯০06৮৮০০৮2 (১) ১০৩১119০০81 ৩১১২ ৯৪ ৮৫০ ১৮৯ 4১ ০৬:৮০ ৪৪ 25 5০255 90 ০০৯।আ। ০০৬] (14০১ ৩০২41 ১155) * ২০1 ১০৪৩ $ ১৪০ 5১ 5 93 ১১৮ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ মহান আল্লাহ্‌ বলেন ঃ আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছি, যা কোন চোখ দেখে নাই, কোন কানও শুনে নাই এবং কোন মানুষের অন্তরে এর কল্পনাও আসে নাই ৷ তোমরা ইচ্ছা করলে কুরআনের এ আয়াতটি পাঠ করে নাও £ “কেউ জানে না যে, তাদের জন্য নয়নপ্রীতিকর কি কি নেয়ামত লুকিয়ে রাখা হয়েছে।” ব্যাখ্যা 8 এটা হচ্ছে হাদীসে কুদসী । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কথা এভাবে উল্লেখ করেন যে, এটা আল্লাহ্র বাণী, (আর সেটা যদি কুরআনের আয়াত না হয়,) তাহলে এ ধরণের হাদীসকে “হাদীসে কুদসী” বলে । এ হাদীসটিও সেগুলোর অন্তর্ভূক্ত । এ হাদীসে আল্লাহ্র নেক বান্দাদের জন্য সুসংবাদ ও আনন্দের একটি সাধারণ ও বাহ্যিক দিক তো এ রয়েছে যে, আখেরাতে তারা এমন উন্নত ধরনের নেয়ামত লাভ করবে, যা দুনিয়ার কারো ভাগ্যে জুটে না; বরং এগুলো এমন নেয়ামত যে, কোন চোখ তা দেখে নাই, কোন কান এর অবস্থা শুনে নাই এবং কারো কল্পনায়ও এর ধারণা আসে নাই । সুসংবাদ ও আনন্দের আরেকটি বিশেষ দিক রয়েছে শ্েহ-ভালবাসা ও দয়া-অনুগ্রহে ভরা দয়াময় প্রভুর এ শব্দমালার মধ্যে আমি আমার বান্দাদের জন্য এমন এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছি ।' দয়াময় আল্লাহ্‌র এ অনুগ্ধহের উপর বান্দাদের জীবন উৎসর্গ করে দেয়া উচিত। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।