০0910061015 মা'আরিফুল হাদীস ১২৩ এ দু'টি আয়াত তেলাওয়াত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'হাত তুলে দো'আ করলেন এবং বললেন ঃ হে আল্লাহ্! আমার উম্মত! আমার উম্মত!! এ বলে তিনি খুব কীদলেন। আল্লাহ্ তাআলা হযরত জিবরাঈল (আঃ)কে বললেন ঃ তুমি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে যাও । তোমার প্রতিপালক যদিও সবকিছু জানেন তবুও তুমি তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে জিজ্ঞাসা কর যে, তিনি কেন কাদছেন ? নির্দেশমত জিবরাঈল (আঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি উত্তরে এ কথাই বললেন, যা পূর্বে আল্লাহ্র কাছে নিবেদন করেছিলেন । (অর্থাৎ, এ মুহূর্তে আমার কান্নার কারণ হচ্ছে উম্মতের চিন্তা ।) আল্লাহ্ তা'আলা তখন জিবরাঈলকে বললেন £ আবার তুমি সুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে যাও এবং আমার পক্ষ থেকে বলে দাও যে, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশী করে দেব এবং কোন দুশ্চিন্তায় ফেলে রাখব না। -__সুসলিম ব্যাখ্যা ঃ হাদীসটির সারবস্তু এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরআন মজীদের দু'টি আয়াত তেলাওয়াত করলেন । একটি হচ্ছে সুরা ইবরাহীমের আয়াত, যেখানে আল্লাহ্ তাআলা ইবরাহীম (আঃ)-এর প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, তিনি আল্লাহ্ তা'আলার কাছে নিজের উম্মত সম্পর্কে নিবেদন করছিলেন যে, তাদের মধ্যে যারা আমার কথা মেনেছে তারা তো আমারই । (তাই তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আপনার কাছে প্রার্থনা জানাই ।) আর যারা আমার অবাধ্যতা করেছে (তাদেরকেও আপনি ক্ষমা করে দিতে পারেন ।) কেননা, আপনি খুবই ক্ষমাশীল ও দয়াময় । দ্বিতীয় আয়াতটি ছিল সুরা মায়েদার । সেখানে হযরত ঈসা (আঃ) সম্পর্কে বলা হয়েছে যে, তিনি নিজের পথভ্রষ্ট উম্মত সম্পর্কে আল্লাহ্র কাছে আবেদন করবেন যে, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তাহলে এরা তো আপনারই বান্দা। তাই শাস্তি দেয়ার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আপনি তো পরাক্রান্ত, (যা ইচ্ছা তাই করতে পারেন।) এবং সুবিজ্ঞ, অর্থাৎ যা করবেন তা হেকমত অনুযায়ীই হবে 1) এ দু'টি আয়াতে আল্লাহ্র দুই মহান পয়গাম্বর পূর্ণ আদব রক্ষা করে এবং সতর্কতার সাথে নিজ নিজ উম্মতের গুনাহগারদের জন্য খুবই নরম ভাষায় সুপারিশ করেছেন । এ আয়াতগুলোর তেলাওয়াত রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ উম্মতের বিষয়ে আরও বেশী ভাবিয়ে তুলল এবং তিনি হাত তুলে কান্না বিজড়িত কণ্ঠে নিজের চিন্তার কথাটি আল্লাহ্র দরবারে নিবেদন করলেন । আল্লাহ্ তা“আলা তাকে আশ্বস্ত করে বললেন যে, আপনার উম্মতের বিষয়টি আপনার ইচ্ছা ও খুশী অনুযায়ীই মীমাংসা করা হবে । এ কারণে আপনাকে দুঃখিত ও চিন্তিত হতে হবে না। এটা এক বাস্তব সত্য যে, প্রত্যেক নবীরই তার উম্মতের প্রতি; বরং বলতে হয় যে, প্রত্যেক ব্যক্তিরই তার সন্তানদের সাথে একটা বিশেষ সম্পর্ক থাকে, যা অন্যদের সাথে হয় না! এ সম্পর্কের কারণে তাদের আন্তরিক বাসনা এ থাকে যে, এরা যেন আল্লাহ্র আযাব থেকে পরিত্রাণ পেয়ে যায়। এ স্নেহ ভালবাসায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পয়গম্বরদের চেয়ে অগ্রগামী । এ জন্য স্বভাবগতভাবেই তার বাসনা ছিল যে, তার উম্মত যেন ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।