০0910061015 ১২০ মা'আরিফুল হাদীস ব্যাখ্যা £ এ হাদীসের কয়েকটি বিষয় ব্যাখ্যার দাবী রাখে ঃ (১) হাদীসে যে যবের দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ এবং সরিষার দানার চাইতেও স্বল্প পরিমাণ ঈমানের কথা বলা হয়েছে এর দ্বারা ঈমানের নূর ও ঈমানের ফলাফলের বিশেষ বিশেষ স্তর ও পর্যায় উদ্দেশ্য । এগুলো আমরা ধরতে না পারলেও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুষ্র দৃষ্টি সেদিন এ পর্যায়গুলোও ধরে নিতে পারবে এবং তিনি আল্লাহ্র হুকুমে এ স্তরের লোকদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন । (২) হাদীসের শেষাংশে উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের জন্য তিনবার শীফাআত করার পর চতুর্থবার আল্লাহ্ তা'আলার কাছে আবেদন করবেন যে, আমাকে এসব লোকদের বেলায়ও শাফাআতের অনুমতি দীন করুন, যারা দুনিয়ার জীবনে “লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে । কথাটির মর্ম বাহ্যতঃ এই যে, যে সব লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ঈমান আনলেও জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের জন্য যে সকল আমল করা উচিত ছিল, তারা সেগুলো মোটেও করেনি । এ ধরনের লোকদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আল্লাহ্ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করবেন। (বুখারী ও মুসলিমেই হযরত আবূ সাঈদ খুদরী বর্ণিত হাদীসে সম্ভবতঃ এ ধরনের লোকদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা কোন প্রকার নেক আমলই করে আসেনি ।) আল্লাহ্ তা“আলা তখন বলবেন যে, এ কাজ (অর্থাৎ, এ আমলশূন্যদেরকে জাহান্নাম থেকে বের করে আনার কাজ) আপনার জন্য রাখিনি । অথবা মর্ম এই যে, এ কাজ আপনার জন্য শোভনীয় ও উচিত নয়; বরং এ কাজ আমার মর্যাদা ও আমার প্রতাপ এবং মাহাত্মের জন্যই শোভনীয় । কেননা, আমার শান হচ্ছে এই যে, আমি যা ইচ্ছা তাই করতে পারি । তাই একাজটি আমি নিজে করব। এ অধম সংকলকের দৃষ্টিতে এর মর্ম এই যে, যারা ঈমান এনেছে, কিন্তু আল্লাহ্র বিধি- বিধান মোটেই পালন করেনি, এমন লোকদেরকে জাহান্নাম থেকে বের করে আনা পয়গাম্বরদের জন্য উচিত নয়, এ পর্যায়ের ক্ষমা ও দয়া কেবল আল্লাহ্র জন্যই শোভা পায়। (৩) মনে হয়, এ রেওয়ায়াত ও বর্ণনা কিছুটা সংক্ষেপ করা হয়েছে । যেমন, এ হাদীসেরই বুখারী ও মুসলিমেরই অন্য এক বর্ণনায় দেখা যায় যে, হাশরের আধবাসীরা হযরত আদম (আঃ)-এর পর এবং ইবরাহীম (আঃ)-এর পূর্বে হযরত নূহ (আঃ)-এর কাছেও শাফাআতের জন্য হাজির হবে, যা এই ব্রেওয়ায়তে নেই । তাছাড়া এ হাদীসে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আপন উম্মতের শাফাআতের কথা উল্লেখিত হয়েছে। অথচ যুক্তিযুক্ত বিষয় এটাই যে, তিনি প্রথমে সকল হাশরবাসীর জন্যই হিসাব ও বিচার অনুষ্ঠানের সুপারিশ করবেন, যাকে 'শাফাআতে কুবরা' বলা হয়। তারপর যখন হিসাব-নিকাশের ফলে নিজের উম্মতের অনেককেই নিজেদের গুনাহের কারণে জাহান্নামের দিকে পাঠানো হবে, তখন তিনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করার জন্য সুপারিশ করবেন। (৪) হাশরের অধিবাসীদের প্রতিনিধিরা যখন কোন সুপারিশকারীর সন্ধানে বের হবে, তখন আল্লাহ্ তা“আলা তাদের অন্তরে এ কথা ঢেলে দেবেন যে, তারা যেন প্রথমে আদম (আঃ)-এর কাছে এবং পরে তারই নির্দেশ ও পরামর্শে হযরত নৃহ (আঃ)-এর কাছে এবং তারপর ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।