Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ১১৯ এক বর্ণনায় জানা যায় যে, তিনি সেখানে এক সপ্তাহ পর্যন্ত সেজদায় পড়ে থাকবেন । তারপর) আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে বলা হবে ঃ হে মুহাম্মদ! মাথা উত্তোলন করুন, যা বলার আছে বলুন, আপনার বক্তব্য শোনা হবে । যা চাওয়ার আছে চান, আপনাকে দেওয়া হবে । যা সুপারিশ করার আছে করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। অতএব, আমি বলব, হে পরওয়ারদেগার! আমার উম্মত! আমার উম্মত! (অর্থাৎ, আমার উম্মতের উপর আপনি দয়া করুন এবং তাদেরকে ক্ষমা করে দিন।) তখন আমাকে বলা হবে, আপনি যান এবং যার অন্তরে যবের দানা পরিমাণ ঈমানও আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন। আমি গিয়ে তাই করব । (অর্থাৎ, যাদের অন্তরে যবের দানা পরিমাণ ঈমানের নূর আছে তাদেরকে বের করে নিয়ে আসব ।) তারপর আমি আল্লাহ্‌র অনুগ্রহের দরবারে ফিরে আসব এবং পূর্বের শেখানো স্তৃতিবাক্য দ্বারা তার প্রশংসা করব এবং সেজদায় লুটিয়ে পড়ব । এবারও আল্লাহ্‌র পক্ষ থেকে বলা হবে, হে মুহাম্মদ! আপনি মাথা উত্তোলন করুন। যা বলার আছে বলুন, আপনার বক্তব্য শোনা হবে । যা চাওয়ার আছে প্রার্থনা করুন। আপনাকে তাই দেওয়া হবে । যা সুপারিশ করার আছে করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে । আমি তখন বলব, হে পরওয়ারদেগার । আমার উম্মত! আমার উম্মত! সে সময় আমাকে বলা হবে, আপনি যান এবং যাদের অন্তরে অণু পরিমাণ (অথবা বলেছেন যে, সরিষার দানা পরিমাণ) ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসুন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ নির্দেশমত আমি সেখানে যাব এবং তাই করব। অর্থাৎ, যাদের অন্তরে অণু পরিমাণ ঈমানও আছে তাদেরকে বের করে নিয়ে আসব ।) তারপর আবার আল্লাহ্‌ তাআলার অনুগ্রহের দরবারে ফিরে আসব এবং এসব স্তুতিবাক্য দ্বারাই আল্লাহ্‌র প্রশংসাবাদ করব । তারপর আবার সেজদায় লুটিয়ে পড়ব | আমাকে এবারও বলা হবে, হে মুহাম্মদ! আপনি মাথা উত্তোলন করুন । যা বলার আছে বলুন, আপনার বক্তব্য শোনা হবে। যা চাওয়ার আছে প্রার্থনা করুন, আপনাকে তাই দেওয়া হবে । যা সুপারিশ করার আছে করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে । আমি এবারও বলব, 'হে পরওয়ারদেগার । আমার উম্মত! আমার উম্মত! আমাকে আবার বলা হবে, আপনি যান এবং-যাদের অন্তরে সরিষার দানার চাইতেও কম ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ নির্দেশমত আমি যাব এবং এমনই করব । তার পর চতুর্থবারের মত আমি আবারও আল্লাহ্‌র অনুগ্রহের দরবারে ফিরে আসব এবং এসব স্তুতিবাক্যের দ্বারা আল্লাহ্‌র প্রশংসাবাদ করব । তারপর তার সামনে সেজদায় লুটিয়ে পড়ব। এবারও আমাকে বলা হবে, হে মুহাম্মদ! আপনি মাথা উত্তোলন করুন । যা বলার আছে বলুন, আপনার বক্তব্য শোনা হবে । যা চাওয়ার আছে প্রার্থনা করুন, আপনাকে তাই দেওয়া হবে । যা সুপারিশ করার আছে করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে । আমি নিবেদন করব, হে পরওয়ারদেগার! আমাকে তাদের সবার বেলায় শোফাআতের) অনুমতি প্রদান করুন, যারা 'লা- ইলাহা ইল্লাল্লাহ বলেছিল । আল্লাহ্‌ তা'আলা তখন উত্তর দিবেন এটা আপনার কাজ নয় । তবে আমার মর্যাদা, আমার প্রতাপ ও আমার মাহাত্যের কসম! আমি নিজে জাহান্নাম থেকে এমন সবাইকে বের করে নিয়ে আসব, যারা “লা-ইলাহা ইল্লাল্লাহ্‌* বলেছিল। __বুখারী, মুসলিম ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।