০0910061015 ১১৬ মা'আরিফুল হাদীস ৬১৩২১১৭০০৮০ এত এ]। এলি 401১০ ০৩ কিপও ১২ ৯০৯৯এ। ০০ (১79) (৬১০৬১৯০০০৬০ ০০ ১০৮। হযরত মুগীরা ইবনে শু'বা রোঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ কেয়ামতের দিন পুলছিরাতের উপর মুমিনদের বিশেষ ওযীফা হবে এ বাক্যটি £ রাব্বি সাল্লিম সাল্লিম । অর্থাৎ, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে শান্তিতে রাখ এবং শান্তি ও নিরাপত্তার সাথে আমাদেরকে পার করে দাও । __তিরমিযী শাফাআত প্রসঙ্গ হাশরের ময়দানে সংঘটিতব্য যেসব ঘটনাবলীর সংবাদ হাদীস শরীফে স্পষ্টভাবে দেওয়া হয়েছে এবং যেগুলোর উপর একজন মুমিনের বিশ্বাস স্থাপন করা জরুরী, এর মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত । শাফাআত সংক্রান্ত হাদীসসমূহ এত অধিক সংখ্যায় বর্ণিত হয়েছে যে, এর সবগুলো একত্রিত করে ধরলে বিষয়টি 'মুতাওয়াতির' বা প্রচুর বর্ণনাসমৃদ্ধ বলে গণ্য করতে হয়। আর এমন হাদীস দ্বারা প্রমাণিত বিষয়টিও অকাট্য হয়ে থাকে । শাফাআত সংক্রান্ত এসব হাদীসের সমষ্টি থেকে হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কয়েক ধরনের হবে এবং একাধিকবার তিনি শাফাআত করবেন । সর্বপ্রথম যখন হাশরের অধিবাসীরা মহান আল্লাহ্র প্রতাপ দেখে হতবুদ্ধি ও শংকিত হয়ে পড়বে এবং কারো ঠোট নাড়াবার সাহস পর্যন্ত হবে না, হযরত আদম (আঃ) থেকে শুরু করে ঈসা (আঃ) পর্যন্ত সকল বিশিষ্ট নবী-রাসূলগণও নফ্সী, নফ্সী বলতে থাকবেন এবং কারো জন্য শাফাআতের সাহস করবেন না। সেই মুহূর্তে সকল হাশরবাসীর অনুরোধে এবং তাদের দুঃখ-কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ্র অনুগ্হের উপর ভরসা করে অগ্রসর হবেন এবং অত্যন্ত বিনয় ও আদবের সাথে মহান আল্লাহ্র দরবারে সমগ্র হাশরবাসীর জন্য শাফাআত করবেন, যেন তাদেরকে এ দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে মুক্তি দেওয়া হয় এবং তাদের হিসাব-কিতাব ও বিচার সম্পন্ন করা হয়। মহান আল্লাহ্র দরবারে সে দিন এটাই হবে সর্বপ্রথম শাফাআত এবং এই শাফাআত কেবল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করবেন । এরপরই হিসাব ও বিচার শুরু হয়ে যাবে। এ শাফাআতটি যেহেতু সমগ্র হাশরবাসীর জন্যই হবে, তাই এটাকে 'শাফাআতে কুবরা'বা মহা সুপারিশও বলা হয়। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের বিভিন্ন স্তরের লোকদের জন্য শাফাআত করবেন, যারা নিজেদের পাপাচারের দরুন জাহান্নামের শাস্তির যোগ্য সাব্যস্ত হবে অথবা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে । তিনি আল্লাহ্র দরবারে নিবেদন করবেন যে, এদেরকে ক্ষমা করে দেওয়া হোক এবং জাহান্নাম থেকে এদেরকে বের করে আনার অনুমতি দেওয়া হোক । আল্লাহ্ তা“আলা তার এই শাফাআতও গ্রহণ করবেন। এর ফলে গুনাহগার উম্মতের একটা বিরাট সংখ্যা জাহান্নাম থেকে বের হয়ে আসবে । এছাড়া উম্মতের কিছু পুণ্যবান লোকের জন্য তিনি এ শাফাআতও করবেন যে, এদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশের নির্দেশ দিয়ে দেওয়া হোক । অনুরূপভাবে তিনি আপন উম্মতের ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।