Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ১১৪ মা'আরিফুল হাদীস পা ঞেওতি প ০ চির উর ঞ র্ রি. প ঝি লজ ডল পরী টোকা তি রর চন পি পাটি তি রি বারি ॥& ০৫ £%%5654 ০ ৮ পঠ৩ (4৯৮০ ১১। এ ৯০০ ০৯1 ০19১) * ১০০। ৫ 5০ 33 ০০০০০৭। ১০৫ । হযরত ছাওবান (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আমার হাওযের পরিধি আদন থেকে বালকার আম্মান পর্যন্ত দূরত্ব ন্যায় বিস্তৃত। এর পানি দুধের চেয়েও বেশী সাদা এবং মধুর চেয়েও বেশী সুমিষ্ট । এর গ্নাসের সংখ্যা আকাশের তারকার ন্যায় । এ পানির বৈশিষ্ট্য এই যে, যে এখান থেকে একবার পানি পান করবে, এরপর তার আর কখনো পিপাসার কষ্ট হবে না। এই হাউযে সর্বপ্রথম যারা পানি পান করতে আসবে, তারা হচ্ছে এসব দরিদ্র মুহাজির, যাদের মাথার চুল অবিন্যস্ত, গায়ের কাপড়ও ময়লা । যারা বড় ঘরের মেয়েদের বিয়ে করতে পারে না এবং তাদের জন্য দরজা খোলা হয় না। (অর্থাৎ, তাদেরকে অভ্যর্থনা জানিয়ে কেউ বরণ করে নেয় না।) __ আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ্‌ ব্যাখ্যা 8 আদন একটি প্রসিদ্ধ বন্দর, (যা এডেন নামেও পরিচিত ।) আম্মান জর্ডানের রাজধানী তথা বৃহত্তর শাম অঞ্চলের প্রসিদ্ধ নগরী । বাল্কা আম্মানের নিকটবর্তী এক জনপদের নাম । সুস্পষ্ট পরিচয় ও চিহিতকরণের উদ্দেশ্যে হাদীসে “বাল্কার আম্মান শব্দ ব্যবহার করা হয়েছে। কথাটির মর্ম এই যে, এ পৃথিবীতে আদন এবং বাল্কার নিকটবর্তী আম্মানের মধ্যে যতটুকু দূরত্ব, আখেরাতে হাউযে কাউছারের পরিধিও সে অনুপাতেই বিরাট হবে। একথাও মনে রাখা দরকার যে, হাউফে কাউছার ঠিক এত মাইল এত ফার্লং এবং এত ফুট হবে এটা বলাও এখানে উদ্দেশ্য নয়; বরং হাউযে কাউছারের বিস্তৃতি বুঝানোর জন্যই এ আনুমানিক পরিমাপের কথা বলা হয়েছে । আসল অর্থ হচ্ছে এই যে, হাউযের পরিধি হাজার হাজার মাইল পর্যন্ত বিস্তৃত হবে ।' হাদীসের শেষভাগে বলা হয়েছে যে, সর্বপ্রথম হাউযে কাউছারে আগমনকারী এবং এখান থেকে পানি পান করে তৃপ্তিলাতকারী লোকগুলো হবে দরিদ্র মুহাজির শ্রেণীর । যারা নিজেদের দারিদ্র্য এবং দুনিয়ার প্রতি অনাস্তির কারণে এ অবস্থায় জীবন যাপন করে যে, তাদের মাথার চুল খুব বিন্যস্ত থাকে না এবং গায়ের কাপড়ও খুব উজ্জ্বল থাকে না। এ অবস্থার কারণে সুখী ঘরের মেয়েদেরকে তাদের সাথে বিবাহ দেওয়া হয় না। তারা কারো বাড়ীতে গেলে তাদের জন্য কেউ দরজীও খুলতে চায় না। হাদীসটি দ্বারা বুঝা গেল যে, আল্লাহ্র যে সকল বান্দার এ অবস্থা যে, দুনিয়ার প্রতি নির্লিপ্ত ও দ্বীনি কাজের ব্যস্ততা এবং পরকাল চিন্তার প্রাবল্যের কারণে এ দুনিয়ায় তারা গরীবী জীবন কাটায়। যারা নিজেদের চেহারা-আকৃতি সুন্দর করার চিন্তাও করে না এবং লেবাস-পোশাক পরিপাটি করার পেছনেও লেগে থাকে না, তারা দুনিয়ার এ ভোগ-বিলাস বিসর্জন দেওয়ার বদৌলতে আখেরাতের পুরফ্কার লাভে সবার উপরে এবং সবার চেয়ে অগ্রগামী থাকবে । আমাদের এ যুগে যেসব লোক অজ্ঞতার কারণে জীবন ধারনের এই পদ্ধতিকে শুষ্ক বুযুগী বা “বৈরাগ্যগ্রীতি' অথবা দ্বীনের স্বরূপ না বুঝার ফল মনে করে থাকে, তারা যেন এ হাদীস সামনে রেখে একটু চিন্তা-ভাবনা করে । ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।