Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ১১১ করবেন । আর এদের প্রতি হাজারের সাথে থাকবে আরো স্ত্তর হাজার । আবার এর উপর থাকবে আমার প্রতিপালকের মুঠা ভরে তিন মুঠা ৷ __-মুসনাদে আহমাদ, তিরমিযী, ইবনে মাজাহ্‌ হাদীসটির মর্ম এই যে, আল্লাহ্‌ তাআলার প্রতিশ্রুতি রয়েছে যে, তিনি উম্মতে মুহাম্মদী থেকে সত্তর হাজার মানুষকে বিনা হিসাব ও বিনা শাস্তিতে জান্নাতে দাখিল করবেন ৷ তারপর এ সত্তর হাজারের মধ্য থেকে প্রতি এক হাজারের সাথে আরো সত্তর হাজার এভাবে বিনা হিসাব ও বিনা শান্তিতে জান্নাতে যাবে । এছাড়া আল্লাহ্‌ তা“আলা নিজের বিশেষ অনুগহে এ উম্মতের এক বিরাট সংখ্যক লোককে আরো তিন দফায় জান্নাতে পাঠাবেন । আর এরা সবাই এ লোকদেরই অন্তর্ভুক্ত থাকবে যারা বিনা হিসাব ও বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে । হাউযে কাওছার, পুলসিরাত ও মীযান প্রসঙ্গ হাদীসে আখেরাতের যেসব জিনিসের নামোল্পেখসহ আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে এ তিনটি জিনিসও রয়েছে 8 (১) হাউযে কাওছার, (২) পুলছিরাত ও (৩) মীযান। কাওছারকে কোন কোন হাদীসে হাউফ শব্দ যোগ করে 'হাউযে কাওছার" বলা হয়েছে। আবার কোন কোন হাদীসে নহর শব্দ যোগে “নহরে কাওছার'ও বলা হয়েছে । অনুরূপভাবে কোন কোন হাদীস দ্বারা বুঝা যায় যে, হাউযে কাওছার জান্নাতের ভিতরে অবস্থিত । আবার অধিকাংশ হাদীস ছারা এ সন্ধান পাওয়া যায় যে, এর অবস্থান জান্নাতের ভিতরে নয়; বরং বাইরে । ঈমানদাররা জান্নাতে প্রবেশের পূর্বে এ হাউযে কাওছারেই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাত লাভ করে তার পবিত্র হাতে এর স্বচ্ছ ও সুস্বাদু পানি পান করবে । সঠিক তথ্য এই যে, কাওছারের মূল ও কেন্দ্রীয় ঝর্ণাটি জান্নাতের ভিতরে অবস্থিত এবং জান্নাতের চতুর্দিকে এর শাখাসমূহ নহরের আকৃতিতে প্রবহমান। আর যেটাকে “হাউযে কাওছার, বলা হয়, সেটা হাজার হাজার মাইল পর্যন্ত বিস্তৃত একটি অনুপম সুন্দর জলাধার, যা জান্নীতের বাইরে অবস্থিত । কিন্তু এর সম্পর্ক ও সংযোগ জান্নাতের অভ্যন্তরের এ ঝর্ণার সাথেই । তাই এখানে যে পানি থাকবে সেটা জান্নাতের এ বঝর্ণাধারার পানিই যা নহরের মাধ্যমে এখানে এসে জমা হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে, হাউয শব্দ বললে সাধারণতঃ মানুষের চিন্তা এ ধরনের হাউযের দিকেই যায়, যে ধরনের হাউয তারা দুনিয়ায় দেখে থাকে । কিন্তু হাউযে কাউছার তার তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য ও সুষমার কারণে দুনিয়ার হাউযের তুলনায় এতটুকু উন্নত তো হবেই, দুনিয়ার কোন জিনিসের তুলনায় আখেরাতের জিনিস যতটুকু উন্নত হওয়া চাই। কিন্তু এছাড়াও হাদীস দ্বারা জানা যায় যে, এর পরিধি ও পরিসর এত বিস্তৃত হবে যে, একজন পথিক এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌছতে চাইলে তার একমাস সময় লাগবে । অন্য এক হাদীসে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব বোঝানোর জন্য 'আদন' এবং 'ওমানের' মধ্যকার দূরত্ের কথা উল্লেখ করা হয়েছে। যাহোক, আখেরাতের বিষয়াবলী সম্পর্কে হাদীসে যা উল্লেখ করা হয়েছে, এর আলোকেও এসব জিনিসের সঠিক কল্পনা এ দুনিয়াতে থেকে করা যায় না। এসব জিনিসের বাস্তব স্বরূপ কেবল চোখের সামনে আসলেই জানা যাবে । এ কথাটি পুলছিরাত, মীযান ইত্যাদির ব্যাপারেও সত্য । ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।