০0910061015 ১০৪ মা'আরিফুল হাদীস তোমাদের কি চাদ দেখতে কোন অসুবিধা হয় £ তারা উত্তর দিলেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 8 এ মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, তোমরা যেভাবে চন্দ্র-সূর্যকে নির্দিধায় দেখতে পার, কেয়ামতের দিন তোমাদের প্রতিপালককে সেভাবেই দেখতে পারবে । তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ কেয়ামতে যখন আল্লাহ্র সাথে এক বান্দার সাক্ষাত হবে, তখন তিনি জিজ্ঞাসা করবেন, হে অমুক! আমি কি দুনিয়াতে তোমাকে সম্মান দেই নাই ? তোমার সম্প্রদায়ের উপর তোমাকে নেতৃত্ব দেই নাই £ তোমাকে স্ত্রী দান করি নাই ? তোমার জন্য ঘোড়া ও উটকে (বাহনের জন্য) অনুগত করে দেই নাই ? আমি কি তোমাকে এভাবে ছেড়ে রাখি নাই যে, তুমি মানুষের নেতৃত্ব দিতে পার এবং গনীমতের মালের এক চতুর্থাংশ আদায় করতে পার। বান্দা নিবেদন করে বলবে, হ্যা । আল্লাহ্ তা'আলা তখন বলবেন £ তুমি কি এই ধারণা করতে যে, একদিন আমার সাথে সাক্ষাত করতে হবে ? সে বলবে, না, আমি এ কথা মনেই করতাম না। তখন আল্লাহ্ তাআলা বলবেন £ আজ আমি তোমাকে (আমার দয়া ও অনুষথহ থেকে) তুলে থাকব, যেভাবে দুনিয়াতে তুমি আমাকে ভুলে থেকেছিলে। তারপর আল্লাহ্ তা'আলা আরেক বান্দার সাথে সাক্ষাত করবেন এবং তার সাথেও এরূপ কথাবার্তা হবে । এরপর তৃতীয় এক বান্দার সাথে আল্লাহ্র সাক্ষাত হবে এবং তিনি তাকেও এভাবে জিজ্ঞাসা করবেন । সে বলবে, হে আমার প্রতিপালক! আমি আপনার প্রতি, আপনার কিতাবের প্রতি এবং আপনার নবী-রাসুলদের প্রতি ঈমান এনেছিলাম । আমি নামায পড়েছিলাম, রোযা রেখেছিলাম এবং দান-খয়রাতও করেছিলাম । এছাড়াও সে যতদুর সম্ভব নিজের আমলের কথা বলতে থাকবে । আল্লাহ্ তা“আলা তখন বলবেন £ তাহলে এখানে দাড়াও । তারপর বলা হবে যে, আমি তোমার বিরুদ্ধে একজন সাক্ষী পেশ করব । সে মনে মনে ভাববে, আমার বিরুদ্ধে আবার কে সাক্ষ্য দেবে। তারপর তার মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে এবং তার উর্কে নির্দেশ দেয়া হবে যে, তুমি কথা বল। এ সময় তার উরু, তার গোশত এবং তার হাড়সমূহ তার কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে । আল্লাহ্ তা“আলা এটা এজন্য করবেন, যাতে তার পক্ষ থেকে কোন আপত্তি না চলে । আর এ লোকটি হবে মুনাফেক এবং তার উপর আল্লাহ্ খুবই অসস্তুষ্ট থাকবেন। __ মুসলিম ব্যাখ্যা £ এখানে প্রশ্নকারীরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেবল এতটুকু জিজ্ঞাসা করেছিলেন যে, কেয়ামতে আমরা কি আল্লাহ্ তা“আলাকে দেখতে পারব ? তিনি চন্দ্র-সূর্যের উদাহরণ দিয়ে ও বিষয়টি বুঝিয়ে দিতে চাইলেন যে, কেয়ামতে আন্রাহ্ তা'আলার দর্শন এমন স্পষ্টভাবে হবে যে, এতে কোন অস্পষ্টতা ও দ্বিধার অবকাশ থাকবে না। তিনি এ কথাটিও স্পষ্টভাবে তুলে ধরলেন যে, যেভাবে চন্দ্র-সূর্যকে পূর্ব-পশ্চিমের কোটি কোটি মানুষ একই সাথে দেখে এবং সকলে একইভাবে দেখে- এতে তাদের মধ্যে কোন দ্বিধা-ছৃন্দ থাকে না, ঠিক এভাবে কেয়ামতে সবাই আল্লাহ্ তা'আলাকে দেখতে পারবে । তারপর অতিরিক্ত বিষয় হিসাবে তিনি এও বলে দিলেন যে, অনেক মানুষ-__ যাদেরকে আল্লাহ্ তাআলা দুনিয়াতে বিরাট বিরাট নেয়ামত দিয়ে রেখেছেন, অথচ তারা আল্লাহ্কে সম্পূর্ণরূপে ভুলে রয়েছে এবং আখেরাতে আল্লাহ্র দরবারে উপস্থিতি থেকে নিশ্চিন্ত হয়ে বসে ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।