Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ١٥١
📝 نص 📖 PDF

০0910061015 মা'আরিফুল হাদীস ৩ অর্জন নয়; বরং এর মধ্যে পার্থিব কোন স্বার্থ ও উদ্দেশ্য লুক্কায়িত থাকে । যেমন, হিজরতের দেশে বসবাসকারী কোন মহিলাকে বিয়ে করার খাহেশ তাকে হিজরতে উদ্বুদ্ধ করল । এমতাবস্থায় এই হিজরত ইসলামের জন্য হিজরত হবে না এবং আল্লাহ্‌ তাআলার দরবারে সে কোন প্রতিদানও পাবে না; বরং উল্টো সে গুনাহের ভাগী হবে । এটাই হচ্ছে এই হাদীসের মর্ম। বিরাট নেক আমলও এখলাছশূন্য হলে উহা জাহাম্নামেই নিয়ে যাবে এক হাদীসে বর্ণিত হয়েছে যে, কেয়ামতের দিন সর্বপ্রথম তিন ব্যক্তিকে আল্লাহ্‌র আদালত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার ফায়সালা দেওয়া হবে । সবার আগে এ ব্যক্তিকে হাজির করা হবে, যে জেহাদের ময়দানে শহীদ হয়েছিল। সে যখন আদালতে হাজির হবে, তখন আল্লাহ্‌ তা“আলা প্রথমে তাকে নিজের নে'আমতরাশির কথা স্মরণ করিয়ে দিবেন । সেও এগুলো স্মরণ করে স্বীকার করবে । তারপর তাকে বলা হবে, বল তো! তুমি এগুলোর কি হক আদায় করেছ এবং কি কাজ করে এসেছ ? সে বলবে, হে আল্লাহ্‌! আমি তোমার পথে জেহাদ করেছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য আমার জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছি । আল্লাহ্‌ তা'আলা বলবেন £ তুমি মিথ্যা বলছ। তুমি তো কেবল এই উদ্দেশ্যে জেহাদ করেছিলে যে, বীর বাহাদুর হিসাবে প্রসিদ্ধ হবে । আর দুনিয়াতে তো তোমার বীরত্বের আলোচনা হয়েই গিয়েছে । এরপর তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অনুরূপভাবে একজন দ্বীনের আলেম ও কুরআনের আলেমকে আদালতে হাজির করা হবে। তাকেও আল্লাহ্‌ তা'আলা জিজ্ঞাসা করবেন ঃ তুমি কি আমল করে এসেছ? সে বলবে £ আমি তোমার দ্বীন ও তোমার কুরআনের জ্ঞান লাভ করেছিলাম এবং তা অন্যকেও শিক্ষা দিয়েছিলাম । আর এসব তোমার সন্তুষ্টি বিধানের জন্যই করেছিলাম । আল্লাহ্‌ তা'আলা বলবেন ঃ তুমি মিথ্যাবাদী । তুমি তো নিজেকে আলেম ও কারী হিসাবে প্রকাশ করার জন্য ওসব করেছিলে । তারপর আল্লাহ্‌র নির্দেশে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে । তারপর আরেক ব্যক্তিকে হাজির করা হবে, যাকে আল্লাহ্‌ তা“আলা প্রচুর ধন-সম্পদ দান করেছিলেন । তাকেও জিজ্ঞাসা করা হবে যে, তুমি কি করে এসেছ? সে বলবে, হে আল্লাহ্‌! আমি পুণ্য অর্জনের কোন ক্ষেত্রই অবশিষ্ট রাখিনি; বরং সকল খাতে তোমার সন্তুষ্টি বিধানের জন্য আমি অর্থ ব্যয় করেছি। আল্লাহ্‌ তাআলা বলবেন $ তুমি মিথ্যাবাদী ৷ তুমি তো কেবল এই উদ্দেশ্যে তোমার সম্পদ ব্যয় করেছিলে যে, দুনিয়ার মানুষ তোমাকে বড় দানশীল বলবে । আর দুনিয়াতে তো তোমার দীনশীলতার খুব সুনাম হয়েই গিয়েছে । তারপর তাকেও উপুড় করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। _ মুসলিম মোটকথা, আল্লাহ্র নিকট কেবল এ আমলই কাজে আসবে, যা বিশুদ্ধ নিয়্যতে অর্থাৎ কেবল আল্লাহ্‌র সন্তুষ্টি বিধানের জন্যই করা হয়। দ্বীনের বিশেষ পরিভাষায় একেই এখলাছ বলা হয়। কুরআন মজীদে মুখলেছ ও অমুখলেছের আমলের একটি দৃষ্টান্ত পবিত্র কুরআনের নিম্নের দু'টি আয়াতে দান-খয়রাতকারী দুই শ্রেণীর মানুষের আলোচনা করা হয়েছে। প্রথম শ্রেণীতে রয়েছে এসব লোক, যারা লোকদেখানোর উদ্দেশ্যে নিজেদের সম্পদ কল্যাণখাতে ব্যয় করে থাকে। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে এসকল মানুষ, যারা কেবল আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের ধন-সম্পদ দ্বারা গরীব, মিসকীন ও অভাবীদের সাহায্য ড/৬/৬/.911001109.00])

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.