০0910061015 ৯৮ মাঁঁআরিফুল হাদীস ৮৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কেয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে এবং সে চল্লিশ পর্যন্ত দুনিয়াতে অবস্থান করবে । বর্ণনাকারী আব্দুল্লাহ্ ইবনে আমর বলেন, আমি বলতে পারছি না যে, এখানে চণ্রিশ দ্বারা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর । তারপর আল্লাহ্ তা'আলা ঈসা ইবনে মরিয়মকে এ পৃথিবীতে পাঠাবেন। তাকে দেখে মনে হবে যে, তিনি উরওয়া ইবনে মাসউদ । (অর্থাৎ, তার চেহারা ও আকৃতির খুব মিল থাকবে উরওয়া ইবনে মাসউদের সাথে ।) তিনি এসে দাজ্জালকে তালাশ করবেন (এবং তার পশ্চাদ্ধাবন করে তাকে পেয়ে যাবেন এবং শেষ করে দেবেন ।) তারপর তিনি মানুষের সাথে সাত বছর কাটাবেন । (তার বরকতে মানুষের মধ্যে এমন সম্প্রীতি সৃষ্টি হবে যে,) দু'টি মানুষের মধ্যে কোন শত্রুতা থাকবে না । তারপর আল্লাহ্ তা'আলা সিরিয়ার দিক থেকে এক বিশেষ ধরনের ঠাণ্ডা বাতাস পাঠাবেন । ফলে পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি আর অবশিষ্ট থাকবে না, যার অন্তরে অণু পরিমাণ পুন্য থাকবে অথবা বলেছেন, অণু পরিমাণ ঈমান থাকবে । (এ ঠাণ্ডা বাতাসের প্রভাবে ঈমানদার ও ভাল মানুষগুলো শেষ হয়ে যাবে।) এমনকি তোমাদের কেউ যদি কোন পাহাড়ের ভিতরও থাকে, তাহলে এ বাতাস সেখানে গিয়েও তাকে শেষ করে দেবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ এর পর কেবল মন্দ লোকরাই দুনিয়াতে থেকে যাবে, যোদের অন্তর ঈমান ও সৎকর্ম থেকে শুন্য থাকবে ।) তাদের মধ্যে পাখীদের মত ক্ষিপ্রতা ও চাঞ্চল্য এবং হিংস্র প্রাণীদের স্বভাব দেখা যাবে । (বাহ্যতঃ এ কথাটির মর্ম হচ্ছে, তাদের মধ্যে জুলুম ও রক্তারক্তি তো থাকবে হিংস্র প্রাণীদের মত, আর তারা অন্যায় অভিলাষ পুরণে হবে হাক্কা-পাতলা ও বিদ্যুৎ গতির পাখীর মত দ্রুতগামী ও চঞ্চল ।) পুণ্য ও কল্যাণের সাথে তারা পরিচিত হবে না এবং মন্দকে মন্দও মনে করবে না। এমন অবস্থায় শয়তান তাদের কাছে একটি আকৃতি ধরে আসবে এবং বলবে, তোমাদের কি লজ্জা হয় না? তারা বলবে, তুমি আমাদেরকে কি নির্দেশ দিতে চাও ? (অর্থাৎ, তুমি যা বলবে আমরা তাই করব ।) শয়তান তখন তাদেরকে প্রতিমাপূজার নির্দেশ দেবে (এবং তারা তাই করতে শুরু করবে ।) তারা তখন রিযিকের প্রাচুর্যে থাকবে এবং তাদের জীবন স্বাচ্ছন্দ্যময় মনে হবে। তারপর শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে । এ ফুৎকারের শব্দ যার কানেই পৌছবে তার ঘাড়ের একটি দিক এক দিকে নেমে পড়বে আর অপর দিক উপরে উঠে থাকবে । (অর্থাৎ, মাথা দেহের উপর সোজা দীড়িয়ে থাকতে পারবে না; বরং কাত হয়ে যাবে ।) সর্বপ্রথম যে ব্যক্তি ফু্কারের শব্দ শুনবে, সে হবে এ ব্যক্তি, যে নিজের উটের (পানি পান করার) হাউজ মাটি দিয়ে লেপতে থাকবে । সে এ শব্দ শুনে বেহুশ হয়ে পড়ে যাবে । তারপর সকল মানুষ এভাবে বেহুশ হয়ে মরে যাবে। অতঃপর আল্লাহ্ তা“আলা শিশিরের মত হাক্কা বৃষ্টি পাঠাবেন। এর ফলে মানুষের দেহ নতুনভাবে গজাবে । তৎপর দ্বিতীয় বার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এবং সবাই একসাথে দাড়িয়ে যাবে এবং চোখ মেলে দেখতে থাকবে । তারপর বলা হবে, হে লোকসকল! তোমাদের প্রতিপালকের দিকে চল। (আর ফেরেশতাদেরকে বলা হবে,) তাদেরকে হিসাবের ময়দানে সমবেত কর । তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হিসাব- নিকাশ নেওয়া হবে। তারপর নির্দেশ জারী হবে যে, তাদের মধ্য থেকে জাহান্নামের হিস্যা বের কর। জিজ্ঞাসা করা হবে, কত সংখ্যার মধ্যে কত ? উত্তর দেওয়া হবে, প্রতি হাজারে নয় শ ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।