Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৯৪ মাঁআরিফুল হাদীস নিকট আশ্রয় চাও । সবাই বলল, আমরা কবরের আযাব থেকে আল্লাহ্‌র নিকট আশ্রয় চাই। আবার তিনি বললেন £ তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ফেতনা থেকে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা কর ঃ সবাই বলল, আমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ফেতনা থেকে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করি । এবার তিনি বললেন ঃ দাজ্জালের মহা ফেতনা থেকে তোমরা আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা কর । সবাই বলল, আমরা দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করি । _ মুসলিম ব্যাখ্যা 8 এই ধারার অন্য কিছু হাদীস দ্বারা আগেই জানা গিয়েছে যে, আন্নাহ্‌ তাআলা বরযখ তথা কবর জগতের শাস্তিকে মানুষ ও জনজাতি থেকে গোপন রেখেছেন । তাই তারা এটা মোটেই অনুভব করতে পারে না। কিন্তু এই দুই সম্প্রদায় ছাড়া অন্যান্য সৃষ্টিকুল এটা কিছুটা অনুভব করতে পারে। এ হাদীস দ্বারাও জানা গেল যে, বনূ নাজ্জারের এ বাগানে দাফনকৃত কিছু লোকের উপর কবরের যে আযাব হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও সাথীরা এটা অনুভব না করতে পারলেও যে খচ্চরের উপর তিনি সওয়ার ছিলেন, সে এটা অনুভব করে নিয়েছিল এবং এর একটা প্রভাবও তার মধ্যে প্রকাশ পেয়েছিল । এর রহস্যও স্পষ্ট যে, মৃত ব্যক্তিদের উপর মৃত্যুর পর যা সংঘটিত হয়, এটা যদি আমরা সবাই দেখে নেই এবং শুনে নেই, তাহলে আর “গায়েবের উপর ঈমান” থাকল না । আর এমন হলে দুনিয়ার এ ব্যবস্থাপনাও চলতে পারত না। কেননা, যে সময় আমাদের সামনে আমাদের কোন প্রিয়জন মারাত্নক কোন কষ্ট ও বিপদে পড়ে থাকে, তখন আমাদের দ্বারা কোন কাজই হতে পারে না। তাই কখনো যদি কবরের আযাব আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায়, তাহলে অন্য কাজ করা তো দুরের কথা মায়েরা তাদের শিশুদেরকে দুধ পর্যন্ত পান করাতে পারবে না। হাদীস দ্বারা এটাও জানা গেল যে, এ কবরবাসীর উপর যে আযাব হচ্ছিল এবং যার ফলে কবরে চিত্কারের রোল পড়ে গিয়েছিল, এটা সাহাবায়ে কেরাম না শুনলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই শুনে যাচ্ছিলেন । এ ব্যাপারটি ঠিক তেমনই ছিল, যেমন ওহী বহনকারী ফেরেশ্তা যখন ওহী নিয়ে আসত, তখন অনেক সময় সাহাবায়ে কেরামও হুযূর সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতেন, কিন্তু আগমনকারী ফেরেশ্ৃতাকে তারা দেখতে পেতেন না এবং তার আওয়াজ শুনতেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেন এবং তার আওয়াজও শুনতেন । অন্তর্দূষ্টির অধিকারী লোকেরা তো এই অবস্থাটি খুব সহজেই বুঝে নিতে পারে । আমাদের মত সাধারণ লোকেরাও এটা স্বপ্রের দৃষ্টান্ত দ্বারা কিছুটা বুঝে নিতে পারে। এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যদি এ আশংকা না হত যে, তোমরা মৃতদেরকে দাফনই করবে না, তাহলে আমি দো'আ করতাম, যেন আল্লাহ্‌ তা'আলা তোমাদেরকে কবরের আযাবের কিছুটা অবস্থা শুনিয়ে দেন, যা আমি শুনতে থাই ।” এর মর্ম এই যে, কবরের আযাবের যে অবস্থা আল্লাহ্‌ তা'আলা আমার নিকট উন্মুক্ত করে দিয়েছেন এবং এ শাস্তি ভোগকারী লোকদের চিৎকার ও রোদন যা আমি শুনতে পাচ্ছি, যদি আল্লাহ্‌ তা“আলা সেটা তোমাদেরকেও শুনিয়ে দেন, তাহলে এই আশংকা আছে যে, মৃত্যুর ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।